ইমামে আজম এ যুক্তি মানেননি। তিনি বলেছেন, সাক্ষ্যের ভিত্তি প্রত্যক্ষ গোচরতার উপর। রসুল স. এরশাদ করেছেন, তোমরা যখন কোনো বিষয় সূর্যের মতো পরিষ্কার দেখবে, তখন সাক্ষ্য দিবে। সুতরাং লিখিত বিষয়বস্তু মুখস্থ করা যেতে পারে; কিন্তু সাক্ষ্য দিতে হবে লিখিত সাক্ষ্য না দেখে। নগদ আদান প্রদানের ক্ষেত্রে লেখালেখির প্রয়োজন নেই। “তোমরা যখন পরস্পরের মধ্যে বেচাকেনা কর' _- এই আয়াতাংশে সাক্ষী রাখার কথা বলা হচ্ছে। জুহাক এবং আবু দাউদ এ কথার প্রকাশ্য অর্থ নিয়েছেন। তাই তাদের মতে নগদ অথবা ধারে, সব রকমের বেচাকেনাতেই সাক্ষী নির্ধারণ করা ওয়াজিব! হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, প্রথমে ওয়াজিবই ছিলো। কিন্তু আর যদি একে অপরকে বিশ্বাস করে'__ এই আয়াতাংশ দ্বারা ওয়াজিব হওয়ার ধারণা রহিত হয়ে গিয়েছে। জমহুরের নিকট হুকুমটি ইচ্ছাধীন। তবে সাক্ষী নির্ধারণ করা উত্তম । ইমাম আহমদ, আম্মার বিন খাজিমা, তাঁর চাচা যিনি ছিলেন সাহাবা-_ তাঁর মাধ্যমে বর্ণনা করেছেন, একবার রসুল স. এক বেদুইনের কাছ থেকে একটি ঘোড়া কিনলেন । ঘোড়ার মূল্য পরিশোধের জন্য রসুল স. ওই স্থান ত্যাগ করলে অন্য লোকেরা এসে ঘোড়ার দরদাম করতে লাগলো-_ রসুল স. যে ঘোড়াটি কিনেছেন, এ তথ্য তাদের জানা ছিলোনা । তারা মূল্য বেশী বলতে লাগলো । বেদুইনটি রসুল স. কে ডেকে এনে বললো, কিনলে কিনে নাও; না হলে আমি বিক্রি করে দেবো । রসুল স. বললেন, আমি কি কিনিনি? বেদুইন বললো, না। আল্লাহর কসম আমি বিক্রি করিনি। রসুল স. বললেন, নিশ্চয়ই আমি কিনেছি । বেদুইন বললো, সাক্ষী হাজির করো । উপস্থিত লোকেরা বলতে লাগলো, আরে বেদুইন, আল্লাহর রসুল মিথ্যা বলেন না। এমন সময় হজরত খাজিমা এলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, তোমার ও রসুল স. এর মধ্যে ক্রয়বিক্রয় হয়েছে। রসুল স. তাকে বললেন, তুমি কীভাবে সাক্ষ্য দিচ্ছ, তখনতো তুমি উপস্থিত ছিলেনা। খাজিমা বললেন, সাক্ষ্য দিচ্ছি আপনার সততার উপর ভিত্তি করে। কারণ, আপনি কখনো মিথ্যা বলেন না। রসুল স. খাজিমার সাক্ষ্যকে দু'জনের সাক্ষ্য হিসেবে গ্রহণ করলেন। না দেখে সাক্ষ্য দেয়া বৈধ নয়। কিন্তু রসুলে পাক স. এখানে না দেখা সাক্ষ্যকে গ্রহণ করেছেন । আমরা বলি যে, এখানে ব্যাপারটি অন্যরকম । বেদুইনের মিথ্যাবাদিতা সম্পর্কে রসুলে পাক স. জানতেন । তাই এরকম করেছেন৷ হজরত খাজিমার সাক্ষ্যের উপর তিনি স. সিদ্ধান্ত গ্রহণ করেননি । লক্ষ্যণীয়, তাঁর সাক্ষ্যকে দু'জনের সাক্ষ্য হিসাবে তিনি গ্রহণ করেছেন। এতে করে খাজিমার ইমান ও জ্ঞানের দৃঢ়তা প্রমাণিত হয়েছে। এই হাদিস থেকে এই মাসআলা স্পষ্ট হয়েছে যে, পূর্বে জানা থাকলে হাকিম তীর জ্ঞান মোতাবেক সিদ্ধান্ত দিতে পারবেন। দুই ব্যক্তির সাক্ষ্য দ্বারা ধারণা লাভ করা যায় বটে, কিন্তু দৃঢ় বিশ্বাস লাভ করা যায়না। পূর্বে জানা থাকলে দৃঢ় বিশ্বাস ও ধারণা দুই-ই লাভ করা যায়। এ কারণেই রসুল তাফসীরে মাযহারী/১১৬ |||. 011100119.001
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।