Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

কোনো ব্যক্তি তার সাক্ষীকে ভাড়া করা বাহনে করে নিয়ে গেলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আন নাওয়াজেল গ্রন্থে এর ব্যাখ্যা রয়েছে এরকম, যে বৃদ্ধ সাক্ষী পায়ে হেটে পথ চলতে পারেনা, সওয়ারীর ভাড়াও দিতে পারেনা, তার ভাড়া দাবীদার দিয়ে দিলেও তার সাক্ষ্য গ্রহণ করা যাবে । ইমাম ইবনে হুম্মাম বলেন, এই ফতওয়া সাক্ষীকে সম্মানিত করার জন্য হয়েছে। পায়ে হেটে পথ চলা অসম্মান। মাসআলা ঃ নিজেদের জন্য আহার প্রস্তুত করার পর, সাক্ষীকে খাওয়ালে তার সাক্ষ্য গ্রহণযোগ্য । কিন্তু সাক্ষীদের জন্য আলাদা আহারের আয়োজন করলে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ইমাম আজম এরকম বলেছেন। ইমাম মোহাম্মদ বলেছেন, দুই অবস্থার কোনো অবস্থাতেই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ইমাম আবু ইউসুফ বলেছেন, উভয় অবস্থাতেই গ্রহণযোগ্য ৷ ইমাম ইবনে হুম্মাম বলেন, সবচেয়ে উত্তম যদি কোনো সম্মানিত ব্যক্তি কারো ঘরে গেলে গৃহকর্তা তাকে আহার করান । সে সাক্ষী হলেও । না হলেও । খাওয়ার শর্ত না থাকলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য, শর্ত থাকলে গ্রহণযোগ্য নয় । বরং তা ঘুষ হবে, যা গ্রহণ করা হারাম। সাক্ষী অন্বেষণকারী ও সাক্ষ্যদাতার জন্য কোনোকিছু দেয়া ও গ্রহণ করা জায়েয নয়। অন্য কোনো সাক্ষী না থাকলে এবং বিনিময় নির্ধারিত থাকলে জায়েয । ইমাম শাফেয়ী বলেন, নির্ধারিত সাক্ষী ছাড়া অন্য কোনো সাক্ষী না থাকলে বিনিময় গ্রহণ করা জায়েয । সাক্ষী নির্ধারিত না থাকলেও বিনিময় জায়েয । কারণ এ অবস্থায় সাক্ষ্য দেয়া ফরজ নয় । আমরা বলি, অন্য সাক্ষী না থাকলে সাক্ষ্য দেয়া ফরজে আইন। অন্যথায় ফরজে কেফায়া। ফরজ স্বীকার না করলে সকল অবস্থায় মোস্তাহাব হবে । অর্থাৎ নফল ইবাদত হিসেবে গণ্য হবে। ইবাদতের বিনিময় নেয়া আমাদের মতে জায়েয নয়৷ রসুল স. এরশাদ করেছেন, ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ই দোজখী | তিবরানী । “ছোট হউক অথবা বড় হউক, মিয়াদসহ লিখিতে তোমরা কোনোরূপ বিরক্ত হইওনা।' __ লিখিত বিষয়ে সন্দেহের সম্ভাবনা নাই। স্থৃতিদৌর্বল্যের কারণে ভুলক্রটি হলেও লিখিত বিষয় ভুলসংশোধন করতে সহায়ক ৷ এতে কোনো পক্ষই অসৎ উদ্দেশ্য লালনের সুযোগ পায়না । এজন্যই ছোটবড় সব লেনদেনই লিপিবদ্ধ করতে বলা হয়েছে। সাক্ষীর নাম, কর্জের বিষয়বস্তু, প্রদান ও পরিশোধের সময়, সকল বিষয়ই লিপিবদ্ধ হওয়া উচিত। এতে ন্যায়প্রতিষ্ঠার কাজ সহজ হয় । এই সহজ শিক্ষাই আল্লাহপাক এখানে দিয়েছেন। মাসআলা ঃ সাক্ষীকে স্থৃতি থেকে বলতে হবে। স্বাক্ষরকৃত লেখা দেখে সাক্ষ্য দেয়া জায়েয নয়। ইমাম আবু হানিফা এরকম বলেন। কিন্ত সাহেবাইন স্বাক্ষর দেখে সাক্ষ্য দেয়াকে জায়েয বলেছেন। কোনো কোনো ফকিহ স্বাক্ষর দেখে সাক্ষ্য দেয়ার ব্যাপারে একমত হয়েছেন। লিখিত বিষয়বস্তু মনে না থাকলে লেখা দেখে সাক্ষ্য দিলে ভুলব্রান্তির সম্ভাবনা নেই -_ সাহেবাইন এই যুক্তি গ্রহণ করেছেন। কিন্তু . তাফসীরে মাযহারী/১১৫ |1|1||,1100119.0011

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।