ইবনে জাওজী লিখেছেন, এই হাদিসের এক রাবী মোহাম্মদ বিন রাশেদ দুর্বল ।কিন্তু তানকি নামক গ্রন্থে উল্লেখ আছে, ইমাম আহমদ তাকে নির্ভরযোগ্য মেনেছেন। হজরত আয়েশা বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, খেয়ানতকারী নারী ও পুরুষের সাক্ষ্য বৈধ নয়। ওই ব্যক্তিও বৈধ নয় যাকে শাস্তিস্বরূপ দোররা মারা হয়েছে। ওই ব্যক্তি যে আপন ভাইয়ের শক্র, সেও সাক্ষী হিসেবে বৈধ নয়। রোজগার নির্ভর পরিজনের বিরুদ্ধে __ খরচবহনকারী ব্যক্তির এবং ওই ব্যক্তির যার সাথে আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান, তাদের সাক্ষ্যও অগ্রহণীয়। পিতার বিরুদ্ধে পুত্রের, পুত্রের বিরুদ্ধে পিতার সাক্ষ্যও গ্রহণীয় নয়। নিকটতম এক আতীয়ের বিরুদ্ধে আরেক আততীয়ের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ইয়াজিদ বিন দামেসকী থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি, দারাকুতনী এবং বায়হাকী । ইয়াজিদ বিন জিয়াদ কিন্তু রাবী হিসেবে দুর্বল । হজরত আয়েশা বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, পিতামাতা সন্তানের বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, গোলাম মনিবের বিরুদ্ধে, মনিব গোলামের বিরুদ্ধে এবং এক শরীক অন্য শরীকের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তা বৈধ বলে গণ্য হবে না। কারণ এরা একে অপরের সাথে সম্পৃক্ত ।-তবে অপরের বিরুদ্ধে এদের সাক্ষ্য জায়েয । শ্রমিকের সাক্ষ্যও তার নিয়োগকর্তার বিরুদ্ধে গ্রহণীয় নয়। বর্ণনা করেছেন খস্সাফ। মাসআলা ঃ ইমাম আবু হানিফা বলেন, বিচারক সাক্ষীর কেবল প্রকাশ্য দিকই দেখবে । তবে দ্বিতীয় পক্ষ সাক্ষী সম্পর্কে আপত্তি তুললে বিচারক তার বিস্তারিত অবস্থা জেনে নিবে । কিন্তু ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ বলেছেন, সাক্ষীর প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় অবস্থা জেনে নেয়া বিচারকের জন্য জরুরী __ দ্বিতীয় পক্ষ আপত্তি না তুললেও। ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ এই মতই পোষণ করেন । ইমাম মালেক বলেছেন, যার ন্যায়পরায়ণতা প্রসিদ্ধ তার অবস্থা জিজ্ঞেস করা ঠিক নয়। আর যার ফাসেক হওয়া প্রসিদ্ধ তার সাক্ষ্য গ্রহণ করা ঠিক নয়। যার কোনো দিকেই প্রসিদ্ধি নেই, তার সম্পর্কে জেনে নিতে হবে। ইমাম আবু হানিফার দলিল এই যে, রসুল স. বলেছেন, ব্যভিচারের কারণে যাকে শাস্তিযোগ্য বলে নির্ধারণ করা হয়েছে, সে ছাড়া অন্য সকল মুসলমানকে ন্যায়পরায়ণ ধরতে হবে । তারা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে । ইবনে আবী শাইবা। হজরত ওমর বিন খাত্তাবের খেলাফতের সময় তিনি হজরত আবু মুসা আশআরীর নিকট একটি চিঠি লিখেছিলেন, যাতে এই কথাগুলো ছিলো -_ সকল মুসলমান আদেল (ন্যায়পরায়ণ)। সবার সাক্ষ্য সবার জন্য গ্রহণ করা যাবে, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যভিচারের অপরাধে শাস্তি পেয়েছে । ওই ব্যক্তিও, যে মিথ্যা তাফসীরে মাযহারী/১১২ ৃঁ ॥1,01100110.001
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।