ন্যায়পরায়ণ। কারণ, সত্য সিদ্ধান্ত নির্ভর করে তার সাক্ষ্যের উপরেই । ন্যয়পরায়নতার অর্থ এই, ওয়াজিব সমূহ যথা নিয়মে আদায় করা । সকল সময় কবীরা গোনাহ্ পরিহার এবং সগীরা গোনাহ্ থেকে বেঁচে থাকার চেষ্টা । তাফসীরে কবীরে এ সম্পর্কে বিভিন্ন উক্তি রয়েছে। রসুল স. এরশাদ করেছেন, আল্লাহ্ তায়ালার সমকক্ষ মনে করা, যাদু, হত্যা, সুদ, এতিমের সম্পদ ভক্ষণ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন, সাধ্বী রমণীকে ব্যভিচারের অপবাদ দেয়া -_ এগুলো কবীরা গোনাহ । বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রার মাধ্যমে বর্ণিত হয়েছে, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা শপথ করা৷ বোখারী, হজরত আবদুল্লাহ্ বিন ওমর থেকে বর্ণনা করেছেন, মিথ্যা সাক্ষ্য দেয়া। বোখারী, মুসলিম হজরত আনাস ও হজরত আবু বকর থেকে বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেবোনা কোন্ গোনাহ্ সবচেয়ে বড় __ আল্লাহ্র সাথে শিরিক করা, পিতা মাতার অবাধ্যতা । এ সময় রসুল স. বালিশে হেলান দিয়ে বসেছিলেন । তিনি উঠে বসলেন এবং বললেন, আরো শোনো -_ মিথ্যা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া । একথা বারবার বলতে বলতে তিনি স. একসময় নীরব হয়ে গেলেন। রসুল স. আরো বলেছেন, ইমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি ব্যভিচার করতে পারেনা । চুরি, মদ্যপান, সম্পদলুষ্ঠন, গণিমতের মাল আত্মসাৎ _- এগুলোও কবীরা গোনাহ । বোখারী ৷ হজরত আবু হোরায়রা রা. থেকে বর্ণিত হয়েছে, চারটি স্বভাব যার মধ্যে থাকবে, সে খাঁটি মুনাফিক। একটি থাকলে সে প্রকৃত মুনাফিক না হলেও মুনাফিকের স্বভাববিশিষ্ট বলে গণ্য হবে। ওই চারটি স্বভাব হচ্ছে, আমানত খেয়ানত করা, কথায় কথায় মিথ্যা বলা, প্রতিশ্রুতি ছিন্ন করা, বাদানুবাদের সময় অকথ্য ভাষায় গালিগালাজ করা। এ হাদিসটি এসেছে হজরত আবদুল্লাহ বিন আমরের সুত্রে। লিপিবদ্ধ করেছেন বোখারী ও মুসলিম। তারা আরো লিখেছেন, হজরত আবু হোরায়রার মাধ্যমে এসেছে, মুনাফিকীর নিদর্শন তিনটি __ অঙ্গীকার ভঙ্গ, আমানত খেয়ানত ও মিথ্যাচার । কোনো কোনো আলেম বলেন, যে সমস্ত ব্যাপারে শরিয়ত শাস্তি নির্ধারণ করেছে, ওগুলোই কবীরা গোনাহ্। কেউ কেউ বলেন, যে সমস্ত গোনাহ্্র কথা কোরআনে উল্লেখ রয়েছে, কবীরা গোনাহ্ সেগুলোই । যেমন, সমকাম ৷ আমর বিন শায়েব তার পিতার মাধ্যমে হজরত আবদুল্লাহ্ বিন আমরের বর্ণনা উদ্ধৃত করে বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, খেয়ানতকারী নারী পুরুষের সাক্ষ্য বৈধ নয়। যে ব্যাক্তি তার ভাই অথবা তার পরিবার পরিজনের উপার্জননির্ভর, তার সাক্ষ্য তার ভাই ও তার পরিবার পরিজনের বিরুদ্ধে গ্রহণীয় নয়৷ অন্যদের ক্ষেত্রে গ্রহণীয়। আহমদ, আবু দাউদ, ইবনে মাজা, ইবনে দাকিকুলঈদ, বায়হাকী । তাফসীরে মাযহারী/১১১ ॥|,01100110.001
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।