হাব্বান। ইবনে আবি হাতেম একে সহীহ্ বলেছেন। ইমাম শাফেয়ী ও তাহাবী একে পৃথক পৃথকভাবে বর্ণনা করেছেন। এই হাদিসটিকেই বায়হাকী মুগীরা বিন আবদুর রহমান, আবু জিয়াদ আ'রাজ, আবু হোরায়রা থেকে বর্ণনা করেছেন। ইমাম আহমদ বলেছেন, এই হাদিসের সিলসিলা সর্বাধিক সহীহ্ । ইমাম আজম বলেন, সহীহ্ হলেও এই হাদিসটি খবরে ওয়াহেদ পর্যায়ভূক্ত (এককভাবে বর্ণিত)। তাই কিতাবুল্লাহ্র বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা এর নেই। অধিক শক্তিশালী হাদিসের বিরুদ্ধেও একে গ্রহণীয় ভাবা যায়না । ইমাম বোখারী ও ইমাম মুসলিমের বর্ণনা, হজরত ইবনে আব্বাস বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, মানুষের দাবী সহজে মেনে নিলে কিছু লোক মানুষের রক্ত ও সম্পদের দাবী করে বসবে । তখন দ্বিতীয় পক্ষও কসম করতে উদ্যত হবে। বায়হাকীর বর্ণনাতেও এরকম রয়েছে। সাক্ষ্য উপস্থাপন করা দাবীদারের দায়িত্ব । সাক্ষী পেশ করতে না পারলে তার কসম স্বীকৃত হবেনা । আমর বিন শোয়াইবের বর্ণনা, সাক্ষী পেশ করা দাবী উ্থাপকের দায়িতৃভূক্ত এবং কসম দ্বিতীয় পক্ষের দায়িতে। দারা কুতনী, তিরমিজি । হজরত ওয়ায়েল বিন হাজার বর্ণনা করেছেন, রসুল স. এক দাবীদারকে বললেন, সাক্ষী আনো । সে বললো, আমার কোনো সাক্ষী নেই। রসুল স. বললেন, কসম করো । সে বললো, ইতোমধ্যে সে তো তার জমি নিয়ে যাবে । তিনি স. বললেন, উপায় নেই। উল্লেখিত হাদিস দু'টির সমাধান তাহাবী এভাবে করেছেন, রসুল স. কসমের দায়িত্ব দিলেন দ্বিতীয় পক্ষকে । দাবীদারের পাওনা ফিরে পাওয়ার আর কোনো উপায়ই রইলোনা। দু'জনকে দু'রকম দায়িত্ব দেয়া হলো। একজনকে সাক্ষী অন্যজনকে কসম ৷ অতঃপর কসম ও সাক্ষী একত্রিত থাকবে কীভাবে? কাজেই পার্থক্য হয়ে গেল। তাহাবী, শাফেয়ী কর্তৃক উপস্থাপিত হাদিসের জবাব এভাবে দিয়েছেন, সাক্ষ্য ও কসমের উদ্দেশ্য _- দাবীদারের কসম, যে সাক্ষী উপস্থাপন করতে অসমর্থ । এরকম ক্ষেত্রে রসুল স. সাক্ষীর পরওয়া না করে দ্বিতীয় পক্ষের কসম নিয়েছেন, যেনো কসমে কসমে ফয়সালা হয়ে যায়। পরিণাম দাঁড়ালো এই যে, শুধু দাবী করার মাধ্যমে দ্বিতীয় পক্ষ কসমের অধিকার লাভ করে । এমন নয় যে, দাবীদার প্রথমে তার দাবী প্রমাণ করে ও সাক্ষী হাজির করে। পূর্ব সম্পর্কের কারণে উভয়ের লেনদেনে রদবদল হয়ে যেতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে শেষে দাবীর ব্যাপারটি প্রবল হয়। রসুল স. হজরত খাজিমার সাক্ষ্যের উপর ফয়সালা দিয়েছিলেন। তিনি স. তাকে দু'জন সাক্ষীর মর্যাদা দিয়েছিলেন। এরকম বিশেষত কেবল তাকে দেয়া হয়েছিলো । এ কথা অবশ্য হাদিসে প্রকাশ্যভাবে বলা হয়নি, তাই এর প্রকৃত কারণ নির্ণয় করা আমাদের পক্ষে অসমীচীন। সাক্ষী পেশ করার উদ্দেশ্য, বিবাদ বিসংবাদ দূর করা । সাক্ষীর সংখ্যা দু'জন পুরুষ অথবা একজন পুরুষ ও দু'জন তাফসীরে মাযহারী/১০৯ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।