সাক্ষ্যই যথেষ্ট । তবে শর্ত হলো, দাবীদারের নিকট থেকে হক ইনসাফ ও সততার কসম নিতে হবে । কেননা রসুল স. একজন সাক্ষীর সাক্ষ্য এবং দাবীদারের কসমের উপর ভিত্তি করে রায় দিয়েছিলেন। এই হাদিস ইবনে জাওজী হজরত জাবের এবং হজরত আলী থেকে বর্ণনা করেছেন। হজরত ওমর, হজরত ইবনে আব্বাস, হজরত আবু হোরায়রা, হজরত ইবনে ওমর, হজরত জায়েদ বিন সাবেত, হজরত আবু সাঈদ খুদরী, হজরত সাঈদ বিন ওবাদা, হজরত আমের বিন রবীয়া, হজরত সহল বিন সাঈদ, হজরত আম্মার বিন হাজম, হজরত আমর বিন হাজম, হজরত মুগীরা বিন শোবা, হজরত বেলাল বিন হারেস, হজরত সালমা বিন বিনতে সায়লাবা এবং হজরত বিরক (রাদিআল্লাহু আনহুম আজমাঈন) থেকেও এরকম বর্ণনা এসেছে। আমি বলি, হজরত জাবের থেকে এই হাদিসটি ইমাম আহমদ, তিরমিজি, ইবনে মাজা এবং তাহাবী সূত্রপরম্পরায় আবদুল ওহাব বিন আবদুল মজীদ সাকাফীর মাধ্যমে জাফর বিন মোহাম্মদ তার পিতা থেকে উল্লেখ করেছেন। তিরমিজি বলেছেন, এই হাদিস ইমাম সওরী ও অন্যান্যরাও বর্ণনা করেছেন। সওরী এটিকে মালেক, জাফর ও মোহাম্মদের বর্ণনা থেকে মুরসাল হিসাবে উপস্থাপিত করেছেন। এই সনদই সবচেয়ে বিশুদ্ধ! দারাকুতনী হজরত আলী থেকে উল্লেখ করেছেন, রসুল স. একজন সাক্ষী এবং একজন হকদারের কসমের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছিলেন। এই সনদে অবশ্য ধারাবাহিকতা রক্ষিত হয়নি। দারাকুতনী বলেন, হাদিসটি মুআল্লাল (গোপন দুর্বলতাদুষ্ট যা বিশুদ্ধ হওয়ার অন্তরায়)। আরো বলেছেন, হজরত জাফর একে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। আবার কখনো করেছেন মাউসুল হিসেবে (মিলিতভাবে)। ইমাম শাফেয়ী এবং বায়হাকী বলেছেন, আবদুল ওহাব বর্ণনা করেছেন মাউসুল হিসেবে । তিনি ছিলেন নির্ভরযোগ্য । আমি বলি, জাহাবী লিখেছেন, আবদুল ওহাব ছিলেন বয়োবৃদ্ধ এবং বিশৃঙ্খল বোধসম্পন্ন ৷ হজরত ইবনে আন্বাস বলেছেন, দাবীদারের কসমের সঙ্গে একজনের সাক্ষীর উপর রসুল স. রায় দিয়েছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ ও তাহাবী। তিরমিজি একে হাসান বলেছেন। তাহাবী বলেছেন মুনকার । এই হাদিসের রাবী কায়েস বিন সা'দ এবং আমর বিন দিনার সম্পর্কে তাহাবী বলেছেন, আমি জানতে পারিনি কায়েস আমর বিন দিনার থেকে আদৌ কোনো হাদিস বর্ণনা করেছেন কিনা। হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. এক সাক্ষী ও এক কসমের উপর রায় দিয়েছিলেন। বর্ণনা করেছেন ইমাম শাফেয়ী, আসহাবে সুনান ও ইবনে তাফসীরে মাযহারী/১০৮ ূ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।