তাদের সাক্ষ্যের গ্রহণযোগ্যতা অন্যান্য ক্ষেত্রেও মেনে নেয়া উত্তম। হুকুমটি সাধারণ । তাই সম্পদবিষয়ক এবং মানসম্মানবিষয়ক সকল ক্ষেত্রে মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য বলে বিবেচিত না হওয়ার কোনো কারণ নেই। রসুল স. এরশাদ করেন, মালের হেফাজত করা জীবন ও মানসম্মান রক্ষা করার মতো। বিদায় হজের সময় রসুল স. তার এঁতিহাসিক ভাষণে বলেছেন, তোমাদের রক্ত, সম্পদ এবং মান সম্মান হানি করা তোমাদের কারো পক্ষে বৈধ নয়। অন্যায়ভাবে হত্যা করা, রক্ত প্রবাহিত করা অথবা সম্পদ আত্মসাৎ করা অবৈধ । বোখারী, মুসলিম । ইমাম আহমদ ও ইবনে হাব্বান হজরত সাঈদ বিন জায়েদের মাধ্যমে বর্ণনা করেছেন, আপন সম্পদ রক্ষা করতে গিয়ে যে নিহত হয়, সে শহীদ । জীবন রক্ষা করতে গিয়ে যে মারা যায়, সেও শহীদ । আর ধর্ম রক্ষা করতে গিয়ে যে মৃত্যুমুখে পতিত হয়, সেতো শহীদই ৷ পরিবার পরিজনের হেফাজত করতে গিয়ে মৃত্যুমুখে পতিত ব্যক্তিও শহীদ । আসল কথা হলো, হুদুদ ও কেসাসে নারীর সাক্ষ্য মেনে নেয়া যায় না। এটা এঁকমত্য । কারণ এই যে, হুদুদ ও কেসাস নিঃসন্দেহ হওয়া বাঞ্ণীয়। বিবাহের অবস্থা এরকম নয়৷ হজরত আয়েশার মাধ্যমে উপরে বর্ণিত হাদিসটির একজন বর্ণনাকারীর নাম, মোহাম্মদ বিন ইয়াজিদ বিন সানাম। ইমাম আহমদ তাকে দুর্বল বলেছেন। ইয়াহিয়া বলেছেন, সে ন্যায়পরায়ন ছিলো না। নাসাঈ বলেছেন, সে মাতরুকুল হাদিস (যে বর্ণনাকারী সাধারণভাবে মিথ্যাবাদী বলে পরিচিত) দারাকুতনী তাকে এবং তার পিতাকে দুর্বল প্রমাণ করেছেন । দ্বিতীয় সনদের নাফে বিন ইয়াসিরুল আবুল খতীব অখ্যাত । হজরত ইবনে আব্বাস রা. বর্ণিত হাদিসের একজন বর্ণনাকারী ছিলো নাহ্হাশ। তাকে ইয়াহিয়া বলেছেন দুর্বল। ইবনে আদী বলেছেন, অযোগ্য ৷ হজরত ইবনে মাসউদ রা. বর্ণিত হাদিসের রাবী বের্ণনাকারী) বকর বিন বিকার সম্পর্কে ইয়াহিয়া বলেছেন, সে কিছুই ছিলো না। এই সনদের অন্য রাবী আবদুল্লাহ বিন মাহরাজ দারাকুতনীর দৃষ্টিতে মাতরুকুল হাদিস। হজরত ইবনে ওমর বর্ণিত হাদিসের সাবেত বিন জুবায়ের মুনকিরুল হাদিস বলে গণ্য । তার মধ্যে ন্যায়পরায়নতা পূর্ণরূপে ছিলোনা ৷ আবুল হাতেম, ইবনে আদ্দী এবং ইবনে হাব্বানও এরকম বলেছেন। মাসআলা £ ইমাম আবু হানিফা বলেন, সম্পদবিষয়ক নয়, এরকম ক্ষেত্রে একজন সাক্ষ্যদাতার সাক্ষ্য গ্রহণ করে দাবীদারের পক্ষে রায় দেয়া যাবে না। সম্পদ সংক্রান্ত ব্যাপারেও একই নিয়ম । এক্ষেত্রে দাবীদার যদি কসম করে তবুও না। জমহুরের নিকট সম্পদ সংক্রান্ত নয়, এমন ক্ষেত্রে একজন সাক্ষ্যদাতার তাফসীরে মাযহারী/১০৭ |,01100110,.001
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।