Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মাবলম্বীর বিরুদ্ধে বিশুদ্ধ নয়। ইবনে জাওজীর দলিল হজরত আবু হোরায়রা বর্ণিত হাদিসটি । তিনি বলেছেন, রসুল স. এরশাদ করেন, এক ধর্মের উত্তরাধিকার অন্য ধর্মে বলবৎ হয় না। এবং আমার উম্মত ছাড়া অন্য কেউ অন্য কোনো ধর্মের বিরুদ্ধে সাক্ষী হিসাবে বৈধ নয় । তবে আমার উম্মতের সাক্ষ্য অন্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বৈধ । দারা কুতনী, ইবনে আদী। এই হাদিস ইবনে আবী লায়লারও পক্ষে । কিন্তু ইমাম আহমদের বিপক্ষে । ইমাম আবু হানিফা বলেন, সমস্ত কাফেরই প্রকৃতপক্ষে একধর্মভূত। আল্লাহতায়ালা বলেছেন, 'অতঃপর তাদের মধ্যে যারা ইমানদার এবং তাদের মধ্যে যারা কাফের' _- বোঝা যাচ্ছে, দল মোটে দু'টি । মুমিনদের দল এবং কাফেরদের দল । এই ধারণার প্রেক্ষিতে ইমাম আবু হানিফার মত প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখিত হাদিসের সনদভুক্ত এক রাবীর নাম ওমর বিন রাশেদ, দারাকুতনী যাকে জয়ীফ বলেছেন । অপরদিকে ইমাম আবু হানিফা আশ্রয় করেছেন হজরত জাবের বর্ণিত হাদিসটিকে, যেখানে বলা হয়েছে রসুল স. আহলে কিতাবদের এক দলকে অন্য দলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়াকে বৈধ করে দিয়েছেন। ইবনে মাজা। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে __ এক ইহুদী পুরুষ ও একজন ইহুদী নারীকে রসুল স. এর দরবারে হাজির করা হলো । এ দু'জন ছিলো ব্যভিচারের অপরাধে অপরাধী ৷ রসুল স. ইহুদীদেরকে বললেন, এদু'জন আমাদের ধর্মের হলে শরিয়ত নির্ধারিত শাস্তি দেয়া হতো । কিন্তু আমরা অপারগ ৷ তোমরা বরং তোমাদের ধর্মের শ্রেষ্ঠ দু'জন আলেমকে নিয়ে এসো । ইহুদীরা সুরিয়ার দুই ছেলেকে নিয়ে এলো। তিনি স. বললেন, তোমরা কি তোমাদের সম্প্রদায়ের সবচেয়ে বড় আলেম? তারা বললো, লোকেরা এরকমই বলে। রসুল স. বললেন, আমি তোমাদেরকে সেই আল্লাহ্‌র কসম দিয়ে বলছি যিনি মুসা আ. এর উপর তওরাত অবতীর্ণ করেছেন । তোমরা বলো, তওরাতে কী শাস্তির কথা উল্লেখ রয়েছে? তারা বললো, চারজন লোক যদি সাক্ষ্য দেয় যে, তারা কোনো পুরুষকে স্ত্রীলোকের ভিতর এভাবে প্রবেশ করতে দেখে যেমন সুরমাদানীর মধ্যে সুরমাদন্ড প্রবেশ করানো হয়, তবে তাদেরকে সঙ্গেসার করতে হবে (কোমর পর্যন্ত মাটিতে পুতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে)। রসুল স. এরশাদ করলেন, সাক্ষী উপস্থিত করো । চারজন সাক্ষ্য দিলো । রসুল স. সঙ্গেসারের আদেশ দিলেন। আবু দাউদ, ইসহাক বিন রহওয়াইহ, আবুল ইয়ালী আল মুসলী, আল বায্যার, দারা কুতনী। তাহাবীর বর্ণনায় শব্দগুলো রয়েছে এরকম, তোমাদের মধ্য থেকে চারজনকে আমার কাছে নিয়ে এসো, যারা সাক্ষ্য দেবে । এই হাদিস দু"টি সনদের দিক দিয়ে অবশ্য দুর্বল। দু'টি হাদিসেরই বর্ণনাকারী হিসেবে রয়েছে মুজালিদ বিন সাঈদ । যার সম্পর্কে তাফসীরে মাযহারী/১০৪ ূ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।