Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

খণ লেনদেনের বিবরণ লিপিবদ্ধ করার হুকুমটি এচ্ছিক। ওয়াজিব নয়। এই হুকুমটি ওই আয়াতে উল্লেখিত হুকুমের মতো যেখানে বলা হয়েছে, যখন নামাজ শেষ হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। কোনো কোনো আলেম বলেন, লিপিবদ্ধ করার হুকুমটি ওয়াজিব। শা*বী বলেন, খণ লেনদেনের বিষয় সাক্ষীদের সাক্ষ্যসহ লিখে রাখা ফরজ। কিন্তু পরবর্তী আয়াতে এ রকম বলা হয়েছে, “তোমরা একে অপরকে বিশ্বাস করলে, যাকে বিশ্বাস করা হয় সে যেনো আমানত প্রত্যর্পণ করে ।' __ এতে বোঝা যায় লিপিবদ্ধ করার আবশ্যকতা রহিত হয়ে গিয়েছে। অর্থাৎ ওয়াজিব মনসুখ হয়ে গিয়েছে। আমি বলি, পরে অবতীর্ণ আয়াত দ্বারা পূর্বে অবতীর্ণ আয়াত মনসুখ হয়। কিন্তু এখানে তা হয়নি। দু'টি আয়াতই অবতীর্ণ হয়েছে এক সাথে । এতে বোঝা যায় লিপিবদ্ধ করার হুকুমটি এচ্ছিক। লেখককে হতে হবে ন্যায়পরায়ণ। দাতা ও গ্রহীতা উভয়ের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে তাকে । তাই নিয়ম হচ্ছে, লেখার কাজে নিয়োগ করতে হবে ধর্মভীরু এবং ন্যায়বান লেখককে । আর লেখকের উচিত যেনো লিখতে অস্বীকৃত না হয়। আল্লাহতায়ালা যেমন তাকে অনুগ্রহ করে লিখতে শিখিয়েছেন, তাই সে আল্লাহতায়ালার বান্দাদের প্রতিও অনুগ্রহশীল হবে। এটাই কাম্য । অন্যত্র আল্লাহতায়ালা বলেছেন, “আল্লাহ যেমন তোমাদেরকে অনুগহ করেছেন, তোমরাও মানুষের সাথে তেমনই করো ।” লেখকের উপর লেখা এবং সাক্ষীদের উপর সাক্ষ্য দেয়া ওয়াজিব কিনা সে সম্পর্কে মতভেদ আছে। মুজাহিদ বলেন, ওয়াজিব । তবে শর্ত হলো, লেখক ও সাক্ষীকে ডাকতে হবে 1 হাসান বসরীও ওয়াজিব বলেন । তবে প্রয়োজন মতো । অর্থাৎ নির্বাচিত হওয়ার পর লেখকের উপর ওয়াজিব জুহাক বলেন, লেখার জন্য লেখককে এবং সাক্ষ্য দেয়ার জন্য সাক্ষীকে নির্ধারণ করার পর তাদের উপর লেখা ও সাক্ষ্যদান করা ওয়াজিব । কিন্তু বলা হয়েছে, 'লেখক এবং সাক্ষী যেনো ক্ষতিগ্রস্ত না হয়।' সুতরাং ব্যাপারটির ওয়াজিব হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। লেখককে বলা হয়েছে সে যেনো আল্লাহ্‌কে ভয় করে। এবং প্রকৃত বিষয় অবিকৃতভাবে লিপিবদ্ধ করে । আর লিপিবদ্ধ করাবে ওই ব্যক্তি যে দাবীদার । তার দাবী হবে কর্জগ্রহণকারীর সম্মতিসাপেক্ষ। দাবীদার অপ্রাপ্ত বয়স্ক, বৃদ্ধ অথবা উন্মাদ হলে তার পক্ষে তার অভিভাবক লিপিবদ্ধ করাবার দায়িতৃ গ্রহণ করবে। আয়াতে 'দুর্বল" বলতে স্বল্লস্ৃতিসম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে। কর্জ দাতা বোবা, বন্দী, ব্যাধিপ্রস্ত হলে তার পক্ষে অভিভাবক কিংবা উকিল নিযুক্ত করতে হবে। পর্দানশীন মহিলার প্রতিও একই হুকুম। মানুষের স্মৃতিশক্তি সব সময় তাফসীরে মাযহারী/১০২ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।