Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আলেমদের একমত্য এই যে, স্বাধীনা গর্ভবতী নারী গর্ভপাত ঘটালে তার দিয়ত হচ্ছে একটি গোলাম অথবা একটি বাদী। গর্ভবতী ক্রীতদাসী গর্ভপাত ঘটালে তার দিয়ত কিন্তু গোলাম বা বাদী নয় __ নগদ অর্থ । ইমাম আবু হানিফার মতে গর্ভপাতকৃত শিশু ছেলে হলে দশ ভাগের একভাগ এবং মেয়ে হলে বিশ ভাগের একভাগ দিয়ত নির্ধারিত হবে । অন্যান্য আলেমদের মতে দিয়ত নির্ধারিত হবে গর্ভপাতকারিণী কৃতদাসীর মূল্যের দশভাগের একভাগ ৷ আর জানোয়ারের বাচ্চার গর্ভপাত ঘটালে তার দিয়ত হবে, গর্ভপাতের কারণে ওই জানোয়ারের মূল্য যতটুকু কমে গিয়েছে ততটুকু । মালের বিনিময়ে মালের ক্ষেত্রে বিবাদ-বিসংবাদ, পরিশোধে বাহানা ইত্যাদির সুযোগ বেশী । এক্ষেত্রে মাল নয় বরং পরিশোধের ব্যাপারটিই মুখ্য উদ্দেশ্য হয়ে দীড়ায়। উটের কর্জ এবং বায় সলম জায়েয হওয়ার কারণ সম্ভবত এই যে, উটের মূল্যমানের পার্থক্য নিতান্তই কম, যা ধর্তব্য বলে গণ্য হয় না। কর্জের ব্যাপারটি এ রকম -_ এক পক্ষ থেকে নগদ টাকা দেয়া হবে, অন্য পক্ষ নির্ধারিত সময়ের পর ওই পরিমাণ টাকা ফিরিয়ে দিবে । অথবা কোনো বস্তু দিলে কিছুকাল পরে এঁ প্রকারের বস্তু ফিরিয়ে নিবে। এ রকম অবস্থায় সুদের আশংকা বিদ্যমান । কারণ, টাকা ও বস্তুর মূল্যমানে হ্রাসবৃদ্ধির সন্তাবনা আছে। কিন্তু মানুষের প্রয়োজন পূরণের উদ্দেশ্যে এ ধরনের লেনদেনকে শরিয়ত বৈধ করে দিয়েছে। এই বৈধতার উপর এজমাও হয়েছে । আলেমগণ কর্জের একটি ব্যাখ্যা দিয়েছেন এ রকম -_ খণ গ্রহণকারী টাকা পয়সা এবং আহার্য বস্তু খণ নিয়ে ব্যবহার করলে অথবা খরচ করে ফেললে অবিকল ওই বস্তু ফিরিয়ে দেয়া তার পক্ষে সম্ভব হয় না। পরিশোধের সময় সমমূল্যের এবং সমপরিমাণের অন্য টাকা ও আহার্য বস্তু দিলেও কোনো ক্ষতি নেই। শরিয়ত এ রকম অনুমতি দিয়েছে। যে ক্ষেত্রে ধার নেয়া বস্তু অবিকল ফিরিয়ে দেয়া জরুরী হয়, সেক্ষেত্রে কর্জ দেয়া জায়েয নয়। যেমন, বাঁদী, গোলাম, কাপড়, আসবাবপত্র, জানোয়ার ইত্যাদি । ইমামে আজম এরকমই বলেছেন । আলেমগণের এঁকমত্য এই যে, আত্মীয়তার সম্পর্ক স্থাপনের জন্য কাউকে আপন বাদী কর্জ দেয়া নাজায়েয ৷ মাসআলা £ পূর্ব সম্পর্ক ছাড়াই যদি ঝণগ্রহণকারী খণদাতাকে কিছু অপেক্ষা অতিরিক্ত প্রদান করে অথবা যা নেয় তার চেয়ে উত্তম বস্তু দিয়ে দেয় তবে তাগ্রহণ করা খণগ্রহীতার জন্য বৈধ হবে কিনা -__ এ সম্পর্কে মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা, ইমাম মালেক এবং ইমাম আহমদ বলেন, জায়েয নয়। ইমাম শাফেয়ী বলেন, বিনা শর্তে দিলে জায়েয । তাফসীরে মাযহারী/১০০ পু ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।