Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করেছি, মানুষের সে সৌভাগ্য হয়নি। তাদের এই আলাপচারিতার প্রেক্ষাপটে আল্লাহতায়ালা আদমের শ্রেষ্ঠত্‌ প্রকাশ করে দিচ্ছেন এভাবে_ সুরা বাকারা ঃ আয়াত ৩১ 0২৯14547025 ১৩৬48315, নি 77 এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তৎপর সে-সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করিলেন এবং বলিলেন, “এই সম্রদয়ের নাম আমাকে বলিয়া দাও, যদি তোমরা সত্যবাদী হও।' সকল কিছুর নাম বলতে কী বুঝানো হয়েছে, সে সম্পর্কে তাফসীরবিদগণের বিভিন্ন উক্তি রয়েছে। অধিকাংশ তাফসীরকারের মতে হজরত আদমকে সমস্ত সৃষ্টির নাম বা শিরোনাম শিক্ষা দেয়া হয়েছে। বাগবী বলেছেন, তাকে প্রতিটি বস্তুর নাম শিক্ষা দেয়া হয়েছে_এমন কি পেয়ালা পিরিচের নামও । এ বর্ণনাটি তিনি এনেছেন হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস, মুজাহিদ ও কাতাদা থেকে । কেউ কেউ বলেছেন, অতীত ও ভবিষ্যতের সমুদয় বস্তর নাম শেখানো হয়েছে তাকে। রবী বিন আনাস বলেছেন, তাকে শিক্ষা দেয়া হয়েছে ফেরেশতাকুলের নাম। কেউ বলেছেন, তার সন্তানদের নাম । কেউ বলেছেন, সকল কারিগরি বন্ত্রর নাম। ব্যাখ্যাকারগণ বলেছেন, তাকে শিক্ষা দেয়া হয়েছে পৃথিবীর সকল ভাষা- যে ভাষায় মানুষেরা কথা বলে। আমি বলি, উল্লেখিত অভিমতসমূহ আমার নিকট পছন্দনীয় নয়। কেনোনা, সওয়াব ও নৈকট্যের ভিত্তিতেই মানুষের মর্যাদা নির্ধারিত হয়। উপরোক্ত ব্যাখ্যাগুলোর কোনোটিই মর্যাদা নির্ণায়ক নয়। বর্ণিত বিষয়গুলো সমস্তই পার্থিব। নবী ও রসুলগণের পার্থিব জ্ঞান অন্যাপেক্ষা অধিকতর নাও হতে পারে। যদি উপরের ব্যাখ্যাগুলো গ্রহণ করা হয়, তবে মর্যাদার দিক থেকে হজরত মোহম্মদ স. অপেক্ষা হজরত আদমই শ্রেষ্ঠ বলে মেনে নিতে হবে। তিনি স. সকল ভাষায় পর্ভিত ছিলেন না। কারিগরি বা অন্যান্য পার্থিব বিষয়ের জ্ঞানও তার অধিক ছিলো না। তিনি স. বলেছেন, পার্থিব ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশী জানো। তাই আমার মতে, “যাবতীয় নাম শিক্ষা দিলেন এ কথার অর্থ, আল্লাহ্তায়ালা হজরত আদমকে তার নিজের সমুদয় নাম শিক্ষা দিয়েছিলেন। কেউ হয়তো বলতে পারেন, আল্লাহতায়ালার নাম তো অশেষ । যেমন তিনি এরশাদ করেছেন, যদি আল্লাহপাকের নামসমূহ লিখতে সাগরের পানিকে তাফসীরে মাযহারী/৯৯ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।