Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হচ্ছে আলমে কবীর এবং মানুষ আলমে সগীর । মহাবিশ্বের কোনো কিছুই তার মতো সমষ্টিভূতিসম্পন্ন নয়। মানুষ তাই প্রকৃত প্রতিনিধি । প্রকৃত আমানতের দায়িত্ব বহন করার যোগ্যতা কেবল মানুষেরই রয়েছে। আল্লাহপাক এরশাদ করেন, “অবশ্যই আমি পৃথিবী ও পর্বতরাজির নিকট আমানত পেশ করলাম, তারা ভীত হলো। কেবল মানুষ একে গ্রহণ করলো । নিঃসন্দেহে মানুষেরা শ্রেষ্ঠ জালেম এবং জাহেল ।' মানুষকে জালেম বা অত্যাচারী বলা হয়েছে এ কারণে যে, তারা আত্মঅত্যাচার করেছে। যে দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা তাদের নেই, সে দায়িত্ব তারা স্কন্ধে তুলে নিয়েছে। জাহেল বা মূর্খ বলা হয়েছে এ কারণে যে, আমানতের গুরুভার সম্পর্কে তারা অজ্ঞ। কিন্তু এই অত্যাচার ও অজ্ঞতাই তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে । আলমে কবীর যাকে নেয়নি, তাকে নির্ধিধায় গ্রহণ করেছে তারা । তাই তারা বাহ্যত ক্ষুদ্র জগত (আলমে সগীর) হলেও কার্যতঃ মহাবিশ্ব (আলমে কবীর) অপেক্ষা উর্ধে । আল্লাহপাক তাই এরশাদ করেছেন, জমিন ও আসমান আমাকে ধারণ করতে পারে না। কিন্তু প্রকৃত মু'মিন বান্দার কৃলব আমাকে ধারণ করতে পারে। হজরত আদমকে যে ইতোমধ্যে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতারা তা জানতেন না। আমি জানি যা তোমরা জানো না- এ কথা দ্বারা সে বিষয়টি প্রকাশ পায়। পৃথিবীর সকল প্রকার মাটি এবং সকল ধরনের পানি একীভূত করে আল্লাহপাক তাকে সৃষ্টি করেছেন এবং রূহের সঙ্গে সম্পৃক্ত করে তাকে দান করেছেন জীবন। সৃষ্টি-গৌরব হজরত মোহাম্মাদুর রসুলুল্লাহ স. বলেছেন, এক দলা মাটি থেকে আল্লাহপাক হজরত আদমকে সৃষ্টি করেছেন। ওই মাটিটুকুর মধ্যে রয়েছে পৃথিবীর সকল ধরনের মাটি । তাই তার সন্তানেরা বিভিন্ন বর্ণের । কেউ কালো, কেউ শাদা । আবার কেউ বিভিন্ন মিশ্র বর্ণের ৷ তাদের স্বভাব বৈশিষ্ট্যও বিভিন্ন প্রকারের । কেউ উগ্র, কেউ নম্র। কেউ উৎকৃষ্ট, কেউ নিকৃষ্ট । আবার কেউ পৃতঃপবিত্র অন্তরের অধিকারী । হজরত আবু মুসা আশআরী থেকে এই হাদিসটি বর্ণনা ইবনে মারদুবিয়া এবং হাকেম । আমি বলি, সারা জগতের মাটি একত্রীকরণের রহস্য এই যে, সকল প্রকারের কর্মদক্ষতা যেনো হজরত আদমের মাঝে সন্নিবেশিত হয়। আল্লামা বাগবী বলেন, আল্লাহপাক যখন ফেরেশতাদেরকে বললেন, আমি ভূপৃষ্ঠে প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি, তখন তাদের মধ্যে এ মর্মে আলাপচারিতা শুরু হয়ে গেলো যে, আল্লাহপাক যা খুশী তাই করতে পারেন । কিন্তু তিনি আমাদের চেয়ে উত্তম কোনো সৃষ্টিকে অস্তিত্বশীল করবেন না। যদি করেনও তবে জ্ঞানের দিক থেকে আমরা তাদের চেয়ে অগ্রগামী থেকেই যাবো। কারণ, তার চেয়ে অনেক আগেই আমাদেরকে সৃজন করা হয়েছে। ইতোমধ্যে আমরা অনেক আশ্চর্যজনক বস্ত্র দর্শন জকষসীরে মহরত ||||||,811001118,001

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।