Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তাদের স্বভাব। তারা অবিদ্রোহী, নিম্পাপ। তাই তারা বুঝে নিয়েছিলেন, তারাই আল্লাহ্‌পাকের প্রতিনিধি । তাই তারা মানব সৃষ্টির বিরুদ্ধে বিনয়াবনত অনুযোগ উত্থাপন করেছিলেন । তাদের ধারণা সঠিক নয়_এ আয়াতের শেষ বাক্যটিতে সেকথাই পরিস্কুট হয়েছে। বলা হয়েছে, তিনি বললেন, আমি জানি যা তোমরা জানো না। ফেরেশতারা জানতেন না যে, কোনো কোনো মানুষের অন্তরে আল্লাহপাক তার প্রকৃত প্রেম দান করবেন। যার কারণে তারা আল্লাহ্‌পাকের রহস্যময় নৈকট্য লাভ করে ধন্য হবেন। বিশুদ্ধ প্রেমিক হওয়ার গৌরব অর্জন করবেন। হাদিস শরীফে এসেছে_ যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে । হজরত আনাস এবং হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ থেকে বোখারী ও মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অন্বেষণে ব্রতী হয় । শেষ পর্যস্ত আমি তাকে বন্ধ হিসেবে গ্রহণ করি। তখন আমি হয়ে যাই তার কান, যদ্দারা সে শোনে । আমি হয়ে যাই তার চক্ষু, যার দ্বারা সে দেখে। ফেরেশতারা বুঝতে পারেনি মানুষের প্রকৃত মর্যাদা কী (তারা নিষ্পাপ বটে কিন্ত প্রেমিক নন, সুতরাং প্রেমের মর্যাদা তারা বুঝবেন কীভাবে)? হজরত আবু হোরায়রা থেকে মুসলিম বর্ণনা করেছেন_ রসুলপাক স. এরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহপাক জনৈক ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, ওহে আদম তনয়। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু তুমি আমার শুশ্রষা করোনি । সে বলবে, হে প্রভু! আমি তোমার শুশ্রুঘা করবো কী করে। তুমি তো সমস্ত বিশ্বের প্রতিপালক। তুমি তো রোগশোকের অতীত। আল্লাহ্‌ বলবেন, স্মরণ করো- আমার ওমুক বান্দা পীড়াগ্রস্ত হয়েছিলো, অথচ তুমি তার সেবা যত্ব করোনি। তার সেবা যতন করলেই আমার সেবা যত্ব করা হতো। পুনঃ এরশাদ হবে, হে বনী আদম! আমি তোমার নিকট আহার্য যাচনা করেছিলাম- তুমি দাওনি। সে পূর্বের মতো বিস্ময়াবিষ্ট হয়ে প্রশ্ন উত্থাপন করবে । তখন আল্লাহ্‌ বলবেন, আমার ওমুক ক্ষুধার্ত বান্দা তোমার নিকট খাদ্য চেয়েছিলো- তুমি দাওনি। তাকে খাদ্য দিলে আমাকেই দেয়া হতো। প্রসিদ্ধ সুফীদার্শনিকদের নিকট এ বিষয়টি সতঃসিদ্ধরূপে প্রতীয়মান যে, ভূপৃষ্ঠের সকল কিছু সূর্যের প্রখর কিরণ সহ্য করতে পারে না। মাটি পারে। অন্যান্য সৃষ্টি তেমনি আল্লাহ্পাকের গুণাবলীর বিচ্ছুরণ (তাজাল্লীয়ে সিফাতি) কতকাংশে ধারণ করতে সক্ষম হলেও সত্তাগত বিচ্ছুরণ (তোজাল্পীয়ে জাতী) ধারণ করতে পারে না। প্রকৃত বিচ্ছুরণ নয় বরং উভয় প্রকার বিচ্ছুরণের সুদূরবর্তী ছায়া প্রতিচ্ছায়া গ্রহণ করেই সৃষ্টিকে তৃপ্ত থাকতে হয়। কেবল মানুষ এর ব্যতিক্রম। মানুষের মূল উপাদান মাটি । মাটিসহ সৃষ্ধ্তিসূক্ম দশটি উপাদান নিয়ে মানুষের অস্তিত্ব গঠন করা হয়েছে। মানুষ তাই মহাবিশ্বের সকল কিছুর সমাহার । মহাবিশ্ব মাযহানী/৯৭ নী ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।