Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

গ্রহণ করতেও তারা অক্ষম । তাই আল্লাহপাক এই প্রতিনিধিত্বের পরম্পরা শুরু করার অভিপ্রায় জ্ঞাপন করেছেন হজরত আদমের মাধ্যমে । আল্লাহ্পাকের ঘোষণা শুনে ফেরেশতারা বিস্মিত হলেন এবং বিনয়াবনত স্বরে বললেন, হে আমাদের প্রতুপ্রতিপালক! আপনি এরকম করলে পৃথিবীতে পুনরায় শুরু হবে অশান্তি ও রক্তপাত । আপনার সপ্রশংস স্তব স্তৃতি ও পবিত্রতা বর্ণনের জন্য আমরাই তো রয়েছি। ফেরেশতাদের একথা আল্লাহতায়ালার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তিরপে উত্থাপিত হয়নি! তাদের এমতো উক্তির পিছনে হজরত আদমের প্রতি কোনো হিংসা দ্বেষও ছিলো না। ইতোপূর্বে পৃথিবীতে সংঘটিত অশান্তি ও রক্তপাতের অভিজ্ঞতা তাদের ছিলো। পুনরায় সেখানে অশান্তি সৃষ্টি হতে পারে ভেবে তারা এরকম মন্তব্য করেছিলেন। তারা জানতেন, তারা নিষ্পাপ এবং প্রতিনিধিত্বের যোগ্য । তাই বলেছেন, “আমরাই তো আপনার সপ্রশংস স্ততিগান ও পবিত্রতা বর্ণনা করি'। 'নুসাব্বিহু বিহামদিকা' অর্থ সপ্রশংস স্ততিগান। দু'টি শব্দ রয়েছে এই বাক্যাংশটিতে। একটি হচ্ছে তাসবীহ এবং অন্যটি হাম্দ। তাসবীহ অর্থ আল্লাহ্পাককে সকল প্রকার অনিষ্ট থেকে মুক্ত জানা এবং তা প্রকাশ করা। “বিহামদিকা' অর্থ আমরা এমন অবস্থায় তোমার তাসবীহ্‌ পাঠ করি, যার সঙ্গে যুক্ত থাকে প্রশংসা হোমদ)। আর আমাদেরকে তাসবীহ্‌ ও হাম্দ প্রকাশের (সপ্রশংস স্ততিগান ও পবিত্রতা ঘোষণার) সামর্থ তো দিয়েছো তুমিই । নুক্দ্দিসু ও নুসাব্বিহু সমার্থবোধক শব্দ। 'নুক্দ্দিসু লাক' বাক্যাংশের লাম অব্যয়টি অতিরিক্ত অথবা অনতিরিক্ত, দু'টোই ধরা যায়। যদি অতিরিক্ত না ধরা হয় তবে অর্থ দীড়াবে- আমরা তোমারই জন্য প্রবৃত্তিকে পাপ থেকে পবিত্র করি। এ অবস্থায় নুকৃদ্দিসু শব্দের কর্মপদ উহ্য হবে । আর অতিরিক্ত ধরলে নুকৃদ্দিসু লাক এর কাফ সর্বনামটি কর্মপদ বলে গণ্য হবে। ফেরেশতাগণ ফাসাদ বা অশান্তির বিপরীতে সপ্রশংস পবিত্রতা এবং রক্তপাতের বিপরীতে পবিত্রতা বর্ণনার কথা বলেছেন। এক ব্যক্তি রসুলপাক স. এর নিকট আরজ করেছিলেন, ইয়া রসুলাল্লাহ্‌। সর্বোত্তম কথাটি কী? তিনি স. বললেন, ওই কথাটিই সর্বোত্তম কথা যা ফেরেশতাদের জন্য নির্ধারিত হয়েছিলো । তা হচ্ছে, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি। হজরত আবু জর গিফারী থেকে মুসলিম বলেছেন, এই কথাটি সৃষ্টির জন্য রহমতের কারণ। এই কথার কারণেই সৃষ্টিকুল তাদের জীবনোপকরণ (রিজিক) পেয়ে থাকে। এই বর্ণনাটি এনেছেন হজরত জাবের থেকে ইবনে আবী শায়বা এবং হজরত হাসান থেকে বাগবী। ফেরেশতাগণ আগেই জেনেছিলেন যে, হজরত আদমের বংশধরগণের মধ্যে কেউ কেউ হবে বাধ্য এবং কেউ কেউ হবে অবাধ্য ৷ কেউ মু'মিন, কেউ কাফের । তাই তারা মনে করেছিলেন, ফেরেশতাকুল মানবজাতি থেকে উত্তম। কারণ, ফেরেশতাদের মধ্যে কোনোরূপ অবাধ্যতা নেই । নির্দেশাবলীর নিখুত প্রতিপালনই তাফসীরে মাযহারী/৯৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।