Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে। ওই ফেরেশতা বাহিনীর নেতা ছিলো ইবলিস। ইবলিসের নেতৃত্বে ফেরেশতারা এসে প্রথিবীর জ্বিনদেরকে বিতাড়িত করলেন। জ্বিনেরা পালিয়ে গেলো দুর্গম পার্বত্য অঞ্চলে । তখন জ্বিন নামক ফেরেশতারাই পৃথিবীর অধিবাসী হয়ে গেলেন। তখন ইবলিস হলো মাটি ও আকাশের একচ্ছত্র অধিপতি । জান্নাতের প্রধান প্রহরী হয়ে গেলো সে। তাই কখনো সে ধরাধামে, কখনো উর্বধামে, আবার কখনো জান্নাতে আল্লাহপাকের ইবাদত করতো । এ অনন্য পদমর্যাদা তাকে অহংকারী করে তুললো । সে ভাবতে লাগলো সৃষ্টিকুলের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ । শুরু হলো নতুন অধ্যায় । আল্লাহতায়ালা ফেরেশতাকুলকে লক্ষ্য করে বললেন, “আমি পৃথিবীতে একজন প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি'। ইবলিসও ছিলো এ ঘোষণার লক্ষ্যস্থল। পরবর্তী আয়াত (আয়াত ৩৪) দৃষ্টে একথাই বুঝা যায়। এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। হজরত আবু হোরায়রা থেকে মুসলিম বর্ণনা করেছেন, তিনি (আবু হোরায়রা) বলেন, রসুল পাক স. আমার হাত ধরে এরশাদ করলেন, আল্লাহপাক মাটি সৃষ্টি করেছেন শনিবারে। পর্বতরাজি রবিবারে। বৃক্ষলতা সোমবারে। অস্কর্ম সমূহকে মঙ্গলবারে। নূর বা জ্যোতিকে বুধবারে এবং পশুকুলকে বৃহস্পতিবারে । সবশেষে শুক্রবারে তিনি সৃষ্টি করেছেন হজরত আদমকে । তখন ছিলো আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় । এই হাদিস দৃষ্টে বুঝা যায়, পৃথিবী সৃষ্টির ছয়দিন পরে সৃষ্টি করা হয় হজরত আদমকে । ইতোপূর্বে বর্ণিত হয়েছে, জ্বিন সম্প্রদায় দীর্ঘ সময় ধরে বসবাস করেছে। তারপর বিতাড়িত হয়েছে। বিতাড়নকারী ফেরেশতারাও দীর্ঘকাল বসবাসের পর আল্লাহপাক পৃথিবীতে প্রতিনিধি প্রেরণের ঘোষণা দিচ্ছেন। তাই যদি হবে, তবে পৃথিবী সৃষ্টির ছয়দিন পর আদম আ. সৃষ্ট হয়েছেন এ কথা বলা হয়েছে কেনো? ্রত্যুত্তরে বলা যায়, পৃথিবী সৃষ্টির ছয়দিন পরের শুক্রবারটিই যে আদম আ. এর সৃষ্টিলগ্ন ছিলো- হাদিস শরীফের বর্ণনায় সেকথা স্পষ্ট বিবৃত হয়নি। সম্ভবতঃ হজরত আদমের সৃষ্টিলগ্নের শুক্রবার ছিলো দীর্ঘকাল পরের কেনো এক শুক্রবার । এই উত্তরই যথার্থ। আর এই ব্যাখ্যাটি কোরআন পাকের বর্ণনার অনুকূল । কোরআনে বলা হয়েছে, আকাশ, জমিন ইত্যাদি সৃজিত হয়েছে ছয়দিনে। আল্লাহ্‌ পাকই সমধিক জ্ঞাত। “খলিফা অর্থ প্রতিনিধি। এই প্রতিনিধি হচ্ছেন হজরত আদম। খলিফা প্রেরণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ্‌্পাকের বিধানাবলী ও বিধানানুসারী বিষয়ের প্রচলন, পথ-প্রদর্শন, সত্য পথের আহবান, আল্লাহ্‌র নৈকট্যার্জনের সুযোগ সৃষ্টি ইত্যাদি। এতে আল্লাহ্পাকের কোনো প্রয়োজন নিহিত নেই । কারণ, তিনি কারো মুখাপেক্ষী নন। কিন্তু সৃষ্টিকূল তার মুখাপেক্ষী । সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের জন্যই তিনি প্রতিনিধি প্রেরণের এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, সাধারণ মানুষ আল্লাহ্পাকের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের যোগ্যতারহিত । সরাসরি আল্লাহ্‌পাকের প্রত্যাদিষ্ট বিধান তাফসীরে মাযহারী/৯৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।