Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তবে এক তারকা অন্য তারকার আকাশে ঢুকে পড়বে এবং শুরু হবে ধ্বংসলীলা। বিষয়টি বোধগম্য নয়। আল্লামা বায়যাবী বলেন, নক্ষত্রকুলের আবর্তনের প্রকৃতি দু'রকম। একটি হচ্ছে, আপন কক্ষপথে আবর্তন। যে পথ বিস্তৃত রয়েছে নবম আকাশ পর্যন্ত। দ্বিতীয়টি হচ্ছে, আপন কেন্দ্রমূলের উপর আবর্তন। এরকম হলে দিনরাত, মাস, বছর পরিমাপ করা সম্ভব হয়। সম্ভব হয় খাতু নির্ণয়ের ব্যাপারটিও। গতিপথ ভিন্নতর হলেও অবশ্য কিছু আসে যায় না। কারণ, সেগুলোর কক্ষপথ সুনির্দিষ্ট । ভাষ্যকার ও টিকাকারদের নিকট পুরো ব্যাপারটিই জটিল ও সন্দেহযুক্ত । তাই তাদের অনেকেই এ সম্পর্কিত দীর্ঘ বিবরণকে পরিহার করেছেন। তবে এই বিষয়টি সরলীকরণযোগ্য যে, চন্দ্র নক্ষত্র ও গ্রহমালা পৃথিবীর আকাশে বিদ্যমান। তাদের গতি যেমন পৃথক তেমনি গতিপথও পৃথক। তারা তাদের আপনাপন কক্ষপথে সতত সঞ্চরণশীল, যেমন, মৎসকুল সন্তরণশীল পানিতে । কক্ষপথ সুনির্ধারিত বলেই পারস্পরিক সংঘর্ষের কোনো সম্ভাবনাই নেই। ২. প্রাচীন জ্যোতির্বিদগণ আকাশের সংখ্যা বিন্যাস প্রকৃতি এবং অবস্থান সম্পর্কে নানান কথা বলেছেন। কোরআনের অধিকাংশ ভাষ্যকার সেগুলোকে জ্যোতির্বিজ্ঞান সম্পকীয় আয়াতের আলোচনায় এনেছেন। আমি মনে করি, আকাশ মার্গের রহস্যের শেষ নেই । তাই কোনো বিশেষ গোষ্ঠীর মতবাদের উপর সমাধান উপস্থাপন করা সমীচীন নয়। কোরআনে এরকম আচরণকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, অনিশ্চয়তার উপর বিশ্বীসের ভিত্তি নির্মাণ করা যায় না। তবে কোরআনের আলোকে জ্যোর্তিবিদদের মতবাদকে বিশ্লেষণ করা যেতে পারে। এটাই প্রকৃত জ্ঞানীগণের পথ। আধুনিক বিজ্ঞান প্রাচীন জ্যোতির্বিদগণের অনেক অভিমতকেই অস্বীকার করেছে। জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে চল্লিশ কোটি সৌরজগত। দশ কোটি আকাশ এবং ত্রিশ কোটি গ্রহ। প্রতিটি আকাশের আশেপাশে তিনটি করে গ্রহ রয়েছে। প্রতিটি গ্রহ-নক্ষত্র আপন কক্ষপথে পরিক্রমণরত। তাদের একটির সঙ্গে অন্যটির কোনো সংযোগ নেই । একটি থেকে অন্যটির দূরত্ব কখনো লক্ষলক্ষ মাইল, আবার কখনো কোটি মাইলের অধিক। মহাকাশের উর্ধ ও অধঃ নির্ণয় করা দৃরহ। দিক নির্ণয়ের ব্যাপারটি সেখানে সত্যিই জটিল। আকাশ সৃষ্টির মূল উপাদান সম্পর্কে বিজ্ঞান এখনো কোনো হদিস্‌ করতে পারেনি । বিদ্যুৎ, উদ্কাপিন্ড, ধূমকেতু, মহাজাগতিক রশি এসমস্তের অবস্থান এখনো অনুমাননির্ভর। এগুলোর অবস্থান, আগমন, প্রত্যাগমন, আবর্তন ও পরিক্রমন সম্পর্কে সঠিক তথ্য আহরণ করা সুদূরপরাহত বলেই মনে হয়। নবুয়তের অন্তর্নিহিত জ্ঞানকে আশ্রয় করা ছাড়া এ রহস্যের উন্মোচন সম্ভব নয়। তথ্য, তথ্যান্তর, বাদ, প্রতিবাদ- এসব নিয়ে এগিয়ে চলেছে বিজ্ঞান। আল্লাহ্‌্পাকের বাণীতে আকাশ, আরশ ও কুরসী সম্পর্কে যে বিবরণটুকু রয়েছে . তাফসীরে মাযহারী/৯৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।