Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

পরিব্যাপ্ত। সুতরাং রশি যেদিকে বা যেখানেই ছুঁড়ে মারা হোক না কেনো, তা আল্লাহ্র দিকেই ছুঁড়ে মারা হবে । হাদিসে কুদসীতে এরকম উল্লেখিত হয়েছে যে, মুমিনের কূলব ব্যতীত অন্য কেউ আমাকে ধারণ করতে সক্ষম নয়। ইমাম তিরমিজি ও আবু দাউদ হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন_ আকাশ ও পৃথিবীর মধ্যে রয়েছে একাত্তর, বায়াত্তর, অথবা তিয়াত্তর বছর পথের ব্যবধান। আকাশগুলোর পারস্পরিক দূরত্বও এরকম । আকাশের উপরে রয়েছে একটি মহাসমুদ্র, যার নিশ্নদেশ এবং উপরিদেশের দূরত্ব দুই আকাশের দূরত্বের সমান। এর উপরে রয়েছে পাহাড়ী ছাগলাকৃতির আটজন ফেরেশতা । তাদের বক্ষ ও পশ্চাদ্দেশের প্রশস্ততা সুবিশাল - দুই আকাশের মধ্যবর্তী ব্যবধানের অনুরূপ। ওই ফেরেশতাবৃন্দের পৃষ্ঠোপরি রয়েছে আরশে আজীম। আরশে আজীমের দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা দুই আকাশের দূরত্বের মতো । আল্লাহপাকের অধিষ্ঠান এ সকল কিছুর উপরে । আমি বলি, হাদিস শরীফে বর্ণিত দূরত্বের গতি নির্ণিত হয়েছে পথপরিক্রমণের গতি অনুসারে_ যার পরিমাপ নির্ণিত হয় দ্রন্তগামীতা ও ধীরগামীতাকে অবলম্থন করে। তাই কোথাও পাচশ' বছর- আবার কোথাও একাত্তর, বায়াত্তর, তিয়াত্তর- এ রকম কথা বলা হয়েছে। অথবা এমনও বলা যায় যে, এখানে সংখ্যা নির্দেশ করা উদ্দেশ্য নয়। বরং দৃরত্ত্র সুপ্রতুলতা প্রমাণ করাই উদ্দেশ্য। যেমন আমরা আধিক্য বুঝাতে যেয়ে বলে থাকি, হাজার হাজার, লাখ লাখ, ইত্যাদি। আর একাত্তর বায়ান্তর তিয়ান্তর বলা হয়েছে একারণে যে, বর্ণনাকারী এখানে নিজেই দূরত্বের বিশালতা নির্ণয় করতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন। তাই তিনি সুনির্দিষ্ট সংখ্যার উপরে স্থির থাকেননি । এই দীর্ঘ আলোচনার সারকথা এই যে, জ্যোতির্বিজ্ঞান কোনো নির্ভরযোগ্য বিষয় নয়। বিষয়টি আসলে পানির উপরে চিত্রাংকনের মতো ব্যাপার। তাই জ্যোতির্বিজ্ঞানীদের কথা পরিত্যাজ্য হওয়াই সমীচীন । শরিয়তসমর্থিত অভিমত এই যে, সকল গ্রহ-নক্ষত্র রয়েছে প্রথমাকাশে। আল্লাহপাক তাই এরশাদ করেছেন, 'আমি পৃথিবীর আকাশকে প্রদীপমালায় সুসঙ্জিত করেছি'। দ্রুতগতিসম্পন্ন এবং শ্রথগতিসম্পন্ন গ্রহনক্ষত্রসমূহ আল্লাহতায়ালার অভিপ্রায়ানুসারে তারই নির্ধারিত কক্ষ পথে পরিক্রমণশীল। এ যেনো পানিতে সন্তরণরত মৎসকুল। আর আকাশ স্থির। আয়াতের শেষাংশে বলা হয়েছে, “ওয়া হুয়া বি কুল্লি শাইয়্যিন আলীম'_ এর অর্থ, তিনি সর্ব বিষয়ে সবিশেষ অবহিত । তিনিই সকল বস্তুর স্রষ্টা। তাই তিনি সকল মৌলবৈশিষ্ট্য সম্পর্কে পুরোপুরি ওয়াকিফহাল। কল্যাণ নির্ভরতাই তার সৃষ্টির মূল ভিত্তি। থেমে অগ্রসর হয়, তাহলে এটা জরুরী হবে যে, প্রতিটি নক্ষত্রের জন্য পৃথক পৃথক আকাশ থাকবে এবং সেগুলোর মধ্যে কোনো যোগসূত্র থাকবে না। যদি থাকে, শসার হী», |||||| 2|100118,00

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।