Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এভাবে একের পর এক প্রশ্ন এবং উত্তর করে যাচ্ছিলেন রসুলে পাক স.। ক্রমাগত সাতটি আকাশের বিবরণ দিলেন তিনি। তারপর বললেন, সাত আকাশের উর্ধ্বে কী রয়েছে বলো? সাহাবাগণ অপারগতা প্রকাশ করলে তিনি বললেন, সর্বোপরি রয়েছে আরশে আজীম। উর্ধ্বতম আকাশ থেকে যার অবস্থান পাচশ' বছর পথের দূরত্বের সমান। রসুল স. পুনরায় বললেন, এবার বলো, তোমাদের নিচে কী? তারা বললেন, আল্লাহ্‌ ও তার রসুলই অধিক জানেন। তিনি বললেন, মাটি। তোমরা কি জানো মাটির নিচে কী? সাহাবাগণ বললেন, তারা জানেন না। তিনি এরশাদ করলেন, এই মাটির নিচে রয়েছে আরেকটি পৃথিবী । এই দুই পৃথিবীর দূরত্ব পাচশত বছরের পথের সমমাপের। এভাবে তিনি স. নিম্নস্থিত সাতটি পৃথিবীর বর্ণনা দিলেন। অতঃপর বললেন, ওই পরম সত্তার শপথ! আমার জীবনদীপ যার হস্তায়ত্ব। যদি তোমরা এই স্থান থেকে একটি রশি সর্বশেষ পৃথিবীর দিকে ছুঁড়ে দাও, তবে তা পবিভ্রতম সত্তার প্রতিই ছুঁড়ে দেয়া হবে। এরপর তিনি পাঠ করলেন, “হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ্জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইয়িন আলীম" (তিনিই সূচনা, তিনিই সমাপ্তি, তিনিই প্রকাশ, তিনিই অপ্রকাশ, আর তিনিই সবকিছু পরিজ্ঞাত)। হাদিসটি বর্ণনা করেছেন আহমদ ও তিরমিজি । তিরমিজি বলেছেন, এই আয়াত পাঠের মাধ্যমে এ বিষয়টি অকাট্যরূপে প্রমাণিত হয় যে, সব কিছুই আল্লাহতায়ালার জ্ঞানের ও শক্তির অধীন । তাই হাদিসে উল্লেখিত রশি নিক্ষেপকে তার দিকেই নিক্ষিপ্ত হবে বলা হয়েছে। তার জ্ঞান সর্বব্রগামী, আর তিনি আরশারোহী । তাই বলা হয়েছে, তিনি রহমান, আরশের উপর অধিষ্ঠিত। আমি বলি, রশি নিক্ষেপের ব্যাপারটি মোতাশাবেহাত (দুর্বোধ্য) আয়াতের পর্যায়ভুক্ত । তার আরশাধিষ্ঠানের বিষয়টিও তাই। বিষয়টির অর্থ এরকম হতে পারে যে, সর্বশেষ পৃথিবীতে রশি ছুড়ে দিলে সে রশি শেষ পর্যন্ত আরশ স্পর্শ করবে। হাদিস শরীফ দ্বারা একথা প্রমাণিত হয় যে, আরশ এবং তার মধ্যস্থিত সকল আকাশ বৃত্তাকার । আর আকাশ পৃথিবীকে ঘিরে আছে। তাই হাদিসের মর্ম হবে- সর্বশেষ পৃথিবীই হোক আর যেদিকেই হোক, রশি ছুঁড়ে দিলে সে রশি শেষ পর্যস্ত পৌছে যাবে আরশে। সুফী দার্শনিকগণ বলেন, প্রতিটি বস্তই আল্লাহ্র সন্নিধানভূত। বিশ্বাসীদের অন্তর (ক্লব) হচ্ছে, আলমে সগীর ক্ষুদ্র বা সংক্ষিপ্ত জগত)। বৃহত্তম জগতে রয়েছে আল্লাহ্র আরশ, যা আল্লাহ্পাকের তাজাল্লীর (বিশেষ জ্যোতির) ধারক । আরেকটি বিশেষ জ্যোতি প্রতিফলিত হয় কাবাগৃহে। অন্য আরেকটি রহমানী জ্যোতি আরশের উপরে পরিব্যান্ত, যা আলমে কবীর বা বৃহত্তম জগতের কেন্দ্রবিন্দু । রহমান আরশে অধিষ্ঠিত বলে ওই জ্যোতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ রকম ব্যাখ্যাসূত্রে অনেকের অভিমত এই যে, নিক্ষিপ্ত রশি আরশ পর্যন্ত পৌছবে এরকম অতিরিক্ত কথা বলার প্রয়োজন নেই। কারণ তিনি সর্বত্র ||| ৫1 00118,00] তক্সাদ সা ৯১

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।