Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সাত আকাশের নক্ষত্রগুলোর গতিবিধিও একরকম নয়। কোনোটির গতি অত্যন্ত ক্ষিপ্র। কোনোটির গতি শ্রথ। এবং সেগুলো আকারে ও প্রকারে সাদৃশ্যপূর্ণও নয়। কোনোটি যাচ্ছে উত্তর সৌর গোলার্ধ থেকে দক্ষিণ সৌর গোলার্ধের দিকে। কোনোটি চলেছে দক্ষিণ থেকে উত্তরে । শেষে তারা এ ব্যাপারটিও লক্ষ্য করলো যে, একমাত্র চাদ ব্যতিরেকে অন্য নক্ষত্রগুলো- ধীরগামী, দ্রুতগামী, পৃবমুখী, পশ্চিমমুখী, বিরতিসহ, বিরতিবিহীন-_ বিভিন্ন অবস্থায় ধাবমান । তখন তারা স্থির করলো, এগুলোর নিয়ন্ত্রণকারী আকাশও অসংখ্য । এভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারা আকাশের সংখ্যা তিরিশটি বলে অভিহিত করেছে। তবুও বিষয়টি তাদের নিকট দুর্জয় হয়েই রয়েছে। সমস্যার সমাধান তারা করতে পারেনি । গবেষণা যদি নিরন্তর চলে, তবে হয়তো সমস্যার সমাধান কখনো হয়ে যেতেও পারে । এই প্রসঙ্গটির শেষ সমাধান হচ্ছে এই-তাদের আবিহ্ৃত তত্ব ও তথ্য সিদ্ধাত্তমূলক নয়। তাই তা গ্রহণীয়ও নয়। তাদের মতামত সমাধানের পরিবর্তে নতুনতর সমস্যা সৃষ্টি করেই যাচ্ছে। তারা বলে, আকাশগুলো পরস্পরমিলিত এবং সেগুলোর ধ্বংস অসন্তব। তাদের দাবী হচ্ছে, সকল আকাশ কোনো এক মহাকাশের আবর্তন প্রভাবে আবর্তিত হয়। কিন্তু যুক্তি ও ধর্ম বলে, অন্য সকল সৃষ্টির মতো আকাশগুলোও অনিবার্ধরূপে বিনাশশীল। আল্লাহপাক এরশাদ করেছেন, “যখন আকাশ ফেটে চৌচির হবে' । আর আকাশগুলো পরস্পরমিলিতও নয়। এক আকাশের সঙ্গে অন্য আকাশের বিশাল দূরত্ব রয়েছে- ইসলাম একথাই বলে। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে, মহানবী মোহাম্মদ স. একদা সাহাবা পরিবেষ্টিত অবস্থায় দেখলেন, আকাশে ভেসে এলো এক টুকরো মেঘ। তিনি স. বললেন, তোমরা জানো ওটা কী? সাহাবাগণ আরজ করলেন, আল্লাহপাক ও তার রসুল সমধিক জ্ঞাত । তিনি বললেন, এটা হচ্ছে মেঘ--মাটির জন্য প্রবহমান পানির মতো । আল্লাহপাক এখন ওটাকে এমন একটি সম্প্রদায়ের দিকে চালিত করেছেন যে সম্প্রদায় আল্লাহ্‌পাকের কৃতজ্ঞভাজন নয়, তারা পানি যাচনাও করেনি। তিনি পুনঃ এরশাদ করলেন, তোমরা কি জানো তোমাদের মাথার উপরে কী রয়েছে? সাহাবাগণ বললেন, আল্লাহ্‌ ও তাঁর রসুলই ভালো জানেন। তিনি বললেন, উপরে রয়েছে আকাশ, যা সুসংরক্ষিত ছাদ ও সুবদ্ধ তরঙসদৃশ। তিনি পুনরায় বললেন, তোমরা কি বলতে পারো তোমাদের এবং আকাশের মধ্যে ব্যবধান কতো? তারা বললেন, আল্লাহ্‌ ও তার রসুলই উত্তমরূপে অবগত । তিনি বললেন, তোমাদের এবং আকাশের মধ্যে রয়েছে পাচশত বৎসরের পথের দূরত্ব । তিনি পুনরায় বললেন, বলতে পারো আকাশের উপরে কী রয়েছে? তারা অজ্ঞতা প্রকাশ করে বললেন, আল্লাহপাক ও তার রসুলই একথা বলতে পারবেন। রসুলুল্লাহ স. বললেন, এই আকাশের উপরে রয়েছে আরেকটি আকাশ । আর ওই দু'টি আকাশের মধ্যে রয়েছে পাচশ' বছরের পথের সমদূরতৃ । কণার মাত ||| 2|10018.007

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।