Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন ভূমন্ডল এবং এতদস্থিত উৎপাদনশীল বস্তসমূহ। তারপর দৃষ্টি নিক্ষেপ করেছেন নভোমন্ডলের দিকে এবং আকাশ সৃষ্টির শেষে পৃথিবীকে সুবিন্যস্ত করেছেন। কেউ কেউ বলেছেন, আকাশ সৃষ্টি এবং ভূমন্ডল বিন্যাস একই সাথে করা হয়েছে। এই আয়াতের 'বা*দা' (পরে) শব্দটির প্রকৃত অর্থ হবে “মা আ' (সঙ্গে)। অন্য একটি আয়াতেও এর দৃষ্টান্ত রয়েছে। যেমন, “উতুলিম্‌ বা"দা জালিকা জানিম' - এখানেও 'বাদা' শব্দের অর্থ হবে “মাআ+। সুরা হামিম রবিবার ও সোমবার এই দুইদিনে আল্লাহ্‌পাক পৃথিবী সৃষ্টি করেছেন। “ওয়া কৃদ্দার ফিহা আকৃওয়াতাহা' আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, মঙ্গল ও বুধ, এই দুই দিনে নির্ধারিত হয়েছে মর্তবাসীদের আহার্য । এভাবে ভূবনমন্ডল সম্পর্কিত সৃষ্টি ও ব্যবস্থাপনার জন্য লেগেছে মোট চারদিন । তাই অন্য আয়াতে এরশাদ হয়েছে, “দুনিয়ায় বসবাসকারীদের খাদ্য নির্ধারণে চার দিন সময় অতিবাহিত হলো'। অতঃপর এরশাদ হয়েছে, “তৎপর তিনি বৃহস্পতি ও শুক্র এই দুই দিনে সাত আসমান সৃজন করেছেন'। এ বক্তব্যগুলো উচ্চারণ করেছেন প্রাচীন তাফসীরবিদগণ । “উহাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন'_ একথার অর্থ, তিনি আকাশের ক্রটি ও অমসৃণতা অপসারিত করেন। আকাশে কোনো ফাটল নেই। আর আকাশ অসমতলও নয়। “উহাকে' শব্দটি ব্যবহৃত হয়েছে এখানে আকাশের সর্বনাম হিসেবে । “সামায়ি' অর্থ, আকাশসমূহ। এ শব্দটির মাধ্যমে আকাশের অবয়বকে নির্দেশ করা হয়নি। কেউ হয়তো বলতে পারেন, জ্যোতির্বিদগণ বলেছেন, আকাশ নয়টি। এটা তাদের আবিষ্কার । কোরআন মজীদে বর্ণিত সাতটি আকাশ ছাড়া অন্য দু'টি আকাশ হচ্ছে আওলাস ও সাওয়াবিত্‌। আবার কেউ বলেছেন, পৃথক পৃথকভাবে ছয়টি এবং সম্মিলিতভাবে তিনটি মিলে একটি _ এভাবে আকাশের সংখ্যা দীড়িয়েছে সাতটি । শেষোক্ত তিনটিকে ধরা হয়েছে একটি আকাশ, যা কেন্দ্র বহির্ভূত। কেউ বলেছেন, কেন্দ্রের বাইরে পাচটি এবং কেন্দ্র মধ্যে দু'টি-এই নিয়ে সাতটি । এই সাতটি আকাশের মধ্যে আরো অনেক আকাশ বিদ্যমান । মধ্যবর্তী পরিসরসমূহ আকাশ দিয়েই ভরাট করা হয়েছে। এর মধ্যে শূন্যস্থান বলে কিছু নেই। সেখানে রয়েছে অনির্ণেয় পরিক্রমনশীল নক্ষত্রমন্ডলী। জ্যোতিরবিদগণ এগুলোকে বিচরণশীল আকাশ বলে অভিহিত করেছেন। আমি বলি, জ্যোতির্বিদগণ তারকারাজির অনল বিকিরণের প্রতি লক্ষ্য রেখে আকাশের সংখ্যা নির্ণয় করেছেন। তারা যখন লক্ষ্য করলো-চাদ, তারা ও গ্রহপুঞ্জ দিনরাত চক্রাকারে আবর্তিত হচ্ছে, তখন তারা তাদের অবলোকন সীমাকে একটি আকাশ বলে নির্ধারণ করলো । তারপর তারা দেখলো, সপ্তাকাশের তারকারাজি ছাড়াও আরো অনেক তারকা ভিন্নতর কক্ষপথে আবর্তনশীল। আরো দেখলো, তাফলীরে মাযহারী/৮৯ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।