মানুষ পৃথিবীর সকল বন্ত থেকে উপকার গ্রহণ করে । আখেরাতের কল্যাণ লাভের আয়োজনও এই পৃথিবীতেই ৷ “পৃথিবীর সব কিছু'_ একথা বলে পৃথিবীর সকল নেয়ামতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই নেয়ামতসমূহ উপভোগ করা এবং এসব থেকে উপকার গ্রহণ করা জীবিত মানুষের পক্ষেই সম্ভব । আর এই জীবনদানের কথা পূর্ববর্তী আয়াতে উক্তও হয়েছে। যেমন বলা হয়েছে, “তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন' । পৃথিবীর সব কিছু সৃষ্টির পর আল্লাহ্ মনোসংযোগ করেছেন আকাশের দিকে । বলা হয়েছে 'ছুম্মাস্তাওয়া-ইলাস্ সামায়ি' (তৎপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন)। এই বাক্যটির ব্যাখ্যায় তাফসীরবিদগণের মধ্যে বিভিন্ন অভিমত দেখা যায়। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস এবং অধিকাংশ প্রাচীন তাফসীরবিদগণ বলেছেন, এই বাক্যটির প্রকৃত অর্থ হবে, অতঃপর তিনি আকাশের দিকে আরোহণ করলেন। এই ব্যাখ্যাটি আররহ্মানু আলাল আরশিস্ তাওয়া (রহমান অর্থাৎ আল্লাহ্ আরশে অধিষ্ঠিত হলেন) _ আয়াতের অনুরূপ। ইবনে ফিসান, ফারাহ্ ও ব্যাকরণবিদগণের একটি বিরাট দল এই মতামত ব্যক্ত করেছেন যে, ইস্তাওয়া শব্দের অর্থ, ইচ্ছা করলেন অথবা মনোনিবদ্ধ করলেন। “ইস্তাওয়া' অর্থ ইচ্ছা । যেমন আরববাসীগণ বলে থাকেন, ইস্তাওয়া ইলাইহিম কাস্ সাহামিল্ মুর্সাল (নিক্ষিপ্ত তীরের মতো তাদের প্রতি মনোসংযোগ করলো)। এখান থেকেই ইস্ভাওয়া শব্দের উৎপত্তি। শেষ কথা হচ্ছে, সকল দিকের আকর্ষণমুক্ত হয়ে নিবিষ্টচিত্তে বিশেষ কোনো কিছুর প্রতি লক্ষ্য করার নাম ইস্তাওয়া। আল্লামা বায়যাবী বলেছেন, এই আয়াতে 'ছুম্মা' (তৎপর) শব্দটি ব্যবহার করার দু'টি কারণ রয়েছে। একটি হচ্ছে এই- পৃথিবী ও পৃথিবীস্থ সকল কিছু সৃজন এবং আকাশ সৃজনের মধ্যে ব্যবধান বিদ্যমান। অপর কারণটি হচ্ছে- আকাশ পৃথিবীর তুলনায় অধিক মর্যাদাশীল । পারস্পরিক মর্যাদা নির্ণয়ের পার্থক্য নির্দেশ করতেই এই “ছুম্মা' ব্যবহৃত হয়ে থাকবে । অন্যত্রও এর দৃষ্টান্ত রয়েছে। যেমন, 'ছুম্মা কানা মিনাল্লাজিনা আমানু'। দ্বিতীয় কারণটি অধিক যুক্তিসঙ্গত । প্রথম কারণটিকে গ্রহণ করলে এই আয়াতটি হয়ে উঠবে অন্য একটি আয়াতের প্রতিদ্ন্দি। সেই আয়াতটি হচ্ছে, “ওয়াল আরঘ্বা বা"দা জালিকা দহাহা",(আকাশ সৃষ্টির পরে পৃথিবীকে সুবিন্যস্ত করেছেন) ৷ এখানে দেখা যাচ্ছে, আকাশ সৃষ্টির পর সৃষ্টি হয়েছে পৃথিবী । অবস্থা যদি তাই হয়, তাহলে আকাশ আগে এবং পৃথিবী পরে সৃজিত হয়েছে বলে মানতে হয়। অথচ এই আয়াতে পৃথিবীর পরে আকাশ সৃষ্টির দিকে মনোসংযোগ করার কথা বলা হয়েছে। এরকম হলে এখানে “তৎপর' শব্দটির অর্থ দীড়ায় বিপরীত । ইমাম বাগবী "ওয়াল আরদা বা"দা জালিকা দহাহা' এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের মতে, আল্লাহপাক প্রথমে সৃষ্টি অকষসীরে যশ. |||||. 21100] 800
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।