Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় আয়াতটিতে বলা হয়েছে, “তারা কি দেখে না নভোমন্ডল ও ভূমন্ডলের সকল কিছু অবশ্যই আল্লাহ্‌র উদ্দেশ্যে সেজদাবনত হয় ।' এই আয়াতে আকাশ পৃথ্থিবী এবং এতদুভয়ের সকল কিছু যে স্ব-ইচ্ছায়, পূর্ণ সজাগ হয়ে আল্লাহ্‌র আনুগত্যে অবনমিত হয়; সেই অবনমিত হওয়ার কথা বলা হয়েছে। বাধ্যগত অথবা স্বভাবগত আনুগত্যের কথা এখানে বলা হয়নি। প্রকৃতিগত মান্যতা তো সকল মানুষের মধ্যেই দেখা যায়। কিন্তু মানুষ সেজদাবনত হয় স্বেচ্ছায় এবং স্ব- অনুভূতিতে । তাই দেখা যায়, কেউ সেজদা করে। কেউ করে না। কিন্তু মানুষ ছাড়া অন্য সকলেই সেজদা করে । তাই আয়াতের মর্ম হচ্ছে এই যে, অন্যান্য সৃষ্টি মানুষের মতো নয়। অর্থাৎ তাদের মধ্যে কেউ সেজদা করে, কেউ করে না- এরকম নয়। তারা সকলেই সেজদা করে এবং স্ব-ইচ্ছায়, স্ব অনুভূতিতেই করে। কারণ, সৃষ্টির প্রতিটি অণু পরমাণু অনুভূতিশীল ও ইচ্ছাশক্তিসম্পন্ন। ওয়াল্লাহু আ'লাম। “ছুম্মা ইলাইহি তুরজাউন' অর্থ পরিণামে তোমরা তার দিকে ফিরে যাবে। অর্থাৎ পুনরুথানের পর কৃতকর্মের ফল দানের জন্য তোমাদেরকে হাশরের মাঠে একত্রিত করা হবে । এই আয়াতটি মাদানী । অর্থাৎ মদীনায় অবতীর্ণ । এই বাক্যটি বর্ণনা করা হয়েছে মদীনার মুনাফিকদেরকে উদ্দেশ্য করে। তারা অবশ্য আগে থেকেই হাশর-নশর ও কিয়ামত সম্পর্কে জানতো এবং বিশ্বাসও করতো । কারণ, তারা যে আসমানী কিতাব পেয়েছিলো, সেখানে এ বিষয়টির বর্ণনা রয়েছে। জানানো প্রয়োজন হয় অজ্ঞ ও অবিশ্বাসীদেরকে। কিন্তু এখানে তা করা হয়নি। কারণ, এই বর্ণনার মাধ্যমে হজরত মোহাম্মদ স.-এর রেসালতকে প্রতিষ্ঠা করাই উদ্দেশ্য-যে রেসালতকে তারা অস্বীকার করে। অথবা যারা মৃত্যোত্তর জীবনকে অস্বীকার করে, তাদের নিকট বিষয়টি পরিস্ষুট করাই এই আয়াতটির উদ্দেশ্য হয়ে থাকবে । যিনি অস্তিত্হীনতাকে অস্তিত্ব দান করতে সক্ষম, পার্থিব মৃত্যুর পর তিনি পুনরুথান ঘটাতেও সক্ষম এই কথাটিই এখানে বলে দেয়া হয়েছে। সুরা বাকারা ঃ আয়াত ২৯ (211 -127555044ল 94555 62৮ এর কি ৬% ০ [7 তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন, তৎপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং উহাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন; তিনি সর্ব বিষয়ে সবিশেষ অবহিত । তাফসীরে মাযহারী/৮৭ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।