হতে থাকে । হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে এ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিবরানী। অন্য আরেক স্থানে আল্লাহপাক ফরমান, “আমিম আকাশসমূহ, পৃথিবী এবং পৃথিবীস্থ পর্বতরাজির নিকট আমানত (শরিয়তের দায়িত্ব) পেশ করলাম । কিন্ত তারা অক্ষমতা প্রকাশ করলো, ভীত হলো ।" আয়াতে প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করার যে কথা বলা হয়েছে তা পার্থিব ভাষা কিংবা পার্থিব পরিবেশভৃত নয়। তাই শেষে মন্তব্য করা হয়েছে, “তোমরা তা বুঝ না।' অর্থাৎ প্রশংসা ও পবিত্রতা বর্ণনের বিষয়টি তোমাদের নিকট অজ্ঞাত। ইমাম রাজি এবং ইমাম গাজ্জালী অবশ্য বলেছেন, আয়াতে উল্লেখিত সেজদাকে প্রকৃত সেজদা এবং পবিত্রতা বর্ণনাকে প্রকৃতার্থেই পবিব্রতাবর্ণন বুঝতে হবে। জ্ঞাতব্যঃ বিজ্ঞ তাফসীরবিদগণ বলেছেন, জড়জগত, উত্ভিদজগত ও প্রাণীজগতের তাসবীহ পাঠ (পবিত্রতা বর্ণন) ভাষাগত নয়, মর্মগত ৷ জড়, উত্তিদ ও প্রাণীর গঠন প্রকৃতিতে আল্লাহ্্পাকের কুশলী সৃজন নৈপুন্য ও সৃক্ষ্ পরিকল্পনা বৈচিত্র্য পরিদৃষ্ট হয়। আল্লাহ্্পাকের এককত্ের প্রশংসা ও পবিত্রতা তারা ভাবগতভাবে প্রকাশ করে। গ্রন্থকার হজরত পানিপথী র. মনে করেন, সৃষ্টিকুল কেবল ভাবগত নয়, ভাষাগত তাসবীহ্ পাঠেও মশগুল । বিষয়টি প্রমাণ করতে যেয়ে তিনি দু'টি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। তার একটি হচ্ছে, 'এমন কোনো সৃটবস্ত নেই যে তার হাম্দ (প্রশংসা) এবং তাসবীহ্ (পবিত্রতা) উচ্চারণ না করে। কিন্ত্র তোমরা তাদের তাসবীহ্ বুঝ না।' এই আয়াতে উল্লেখিত তাসবীহ্ পাঠের ব্যাপারটি কেবল মর্মগত এবং বাধ্যগত হতে পারে না। কারণ, আয়াতের শেষাংশে মানবকুলকে সম্বোধন করে বলা হয়েছে, “তোমরা তাদের তাসবীহ্ বুঝ না'। অর্থাৎ বিষয়টি তোমাদের নিকট দুর্বোধ্য । মনে রাখেতে হবে, বিষয়টি দুর্বোধ্য বটে, কিন্ত অবোধ্য নয়। অতএব প্রকৃত অর্থ দাঁড়াচ্ছে এই যে, যেহেতু তোমাদের বুঝবার যোগ্যতা নেই তাই তাদের তাসবীহ্ পাঠ তোমরা বুঝ না। যদি যোগ্যতা থাকতো তবে নিশ্চয়ই বুঝতে। সৃষ্টি হচ্ছে স্রষ্টার নিদর্শন। সৃষ্টিকুল একটি নিয়মনিগড়ে আবদ্ধ। এই বন্ধন ছিন্ন করার সাধ্য তার নেই। সৃষ্টির মর্মগত তাসবীহ্পাঠের ব্যাপারটা সর্বজনগ্রাহ্য । সর্বমান্য এ বিষয়টিকে নির্দেশ করাটা নিম্প্রয়োজন। সুতরাং একথা প্রমাণ হয়ে যায় যে, এ আয়াতে ভাষাগত তাসবীহ পাঠের কথাই বলা হয়েছে। যেনো বলা হয়েছে, সৃষ্টিকুলের তাসবীহ পাঠ আসলে ভাষাগত তাসবীহ্ পাঠই। কিন্তু তোমরা যোগ্যতারহিত বলে এই ভাষাগত তাসবীহ্ পাঠের ব্যাপারটা উপলব্ধি করতে পারো না। অগণিত বৃক্ষকুল ও সেগুলোর অসংখ্য পত্রপল্পব, অপরিমেয় খনিজ পদার্থ, অগণন কীট পতঙ্গ, পশুপাল অনির্ণিতব্য অণু পরমাণু তাদের স্ব স্ব ভাষায় সতত তাসবীহ্ পাঠরত। হে মানুষ । তোমরা তাদের উচ্চারণ শুনতে পাওনা । তাই বিষয়টি তোমাদের নিকট সহজবোধ্য নয়। ক্ষণ সাত |||. 10018.
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।