আর আধ্যাত্মিক জগতের পাচটি উপাদান হচ্ছে, কৃলব, রূহ, সির, খফি ও আখৃফা। বস্তজগতের পাঁচটি উপাদানের ব্যাপারটা মোটামুটি সকলে জানে । কিন্তু আধ্যাত্মিকজগতের উপাদানসমূহ সর্বজনবিদিত নয়। যারা জ্ঞানে সুগভীর তারাই কেবল এগুলো সম্পর্কে জানতে পারেন । আলোচ্য আয়াতে ভূতচতুষ্টয়ের মধ্যে কেবল মাটির প্রতি বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে। এ সম্পর্কে অন্য আয়াতে এরশাদ এসেছে, 'খলাকৃকুম মিন তুরাব' (তোমাদেরকে মাটি থেকে সৃজন করা হয়েছে)। কিয়ামতের দিন শয়তান যখন মৃত্তিকাসম্ভুত মানুষের মর্যাদা ও মহিমা অবলোকন করবে, তখন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুংতুতুরবা' হোয়! আমিও যদি মাটি হতাম)। মৃত্তিকাসন্তুত হওয়ার কারণেই মানুষ আল্লাহ্্পাকের দীদার লাভে ধন্য হতে পারবে । তাই প্রকৃত মানুষ যারা, তারা আল্লাহ্ দর্শনের তুলনায় অন্যান্য আধ্যাত্মিক দর্শনকে পথে পড়ে থাকা বস্তু বলে মনে করে থাকেন। “ফা আহ্হীয়াকুম' অর্থ তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। অর্থাৎ তোমাদেরকে আধ্যাত্মিক জগতের উপাদান সমূহের সঙ্গে সন্নিবেশিত ও সপ্ত্ীবিত করেছেন। আল্লাহতায়ালা মৃত্যুনিথরতাকে মুহূর্তমধ্যে জীবন দান করেন, তারপর পৃথিবীর জীবন অতিক্রান্ত হওয়ার পর মৃত্যুদান করেন। মৃতকে জীবন দান আল্লাহতায়ালার একটি মহান অনুগ্রহ । আমুর সীমানায় ইতিরেখা টেনে দেয়াও আরেকটি মহিমাম্বিত অনুগহ। কারণ, পৃথিবীর আম়ুকে পিছনে ফেলে গেলেই কেবল চিরস্থায়ী জীবনের সন্ধান পাওযা যায়। আয়াতে বলা হয়েছে, 'পুনরায় জীবন্ত করবেন" ছছেম্মা ইউহ্ইকুম) এর অর্থ কিয়ামতের সময় হজরত ইত্রাফিল ফেরেশতা যখন শিঙ্গায় ফুৎকার দিবেন সেদিন; তোমরা পুনজীবিন লাভ করবে। মৃত্যু থেকে এই পুনরোথান পর্যন্ত জীবন হচ্ছে কবরের জীবন। কবরের জীবনকে প্রকৃত অর্থে হায়াত বলা যায় না। কারণ, সেখানে মানুষের দশটি উপাদান সমন্বিত অবস্থায় থাকে না। প্রশ্ন উঠতে পারে, কবরে হায়াত বা জীবনই যদি না থাকবে তবে সেখানে শাস্তি অথবা স্বস্তি লাভ হবে কীভাবে? জবাবে এরকম বলা যায় যে, শাস্তি এবং স্বস্তি অর্থাৎ আযাব ও সওয়াবের জন্য উল্লেখিত দশটি উপাদানের সমন্থিত অবস্থা থাকা আবশ্যিক নয়। শাস্তি ও শান্তি মানুষের পূর্ণ অবয়বের প্রতি কবরের জগতে প্রযোজ্য না হওয়াই সমীচীন। ধারা আল্লাহতায়ালার নিদর্শনের প্রতি আস্থাশীল, তাদের পক্ষে কবরের আযাব ও সওয়াব সম্পর্কে সন্দেহ করার অবকাশ নেই। আল্লাহপাক এক স্থানে এরশাদ করেছেন, “এমন কোনো বস্তু নেই যে আল্লাহ্্পাকের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা না করে। কিন্তু তোমরা বুঝ না।” অন্য এক স্থানে এরশাদ করেছেন, “তোমরা কি দেখোনা নভোমন্ডল ও ভূমন্ডলের এবং অনেক মানুষ ।' হাদিস শরীফে এসেছে, রসুল স. বলেছেন, এক পাহাড় অপর পাহাড়কে ডেকে বলে, তোমার পৃষ্ঠদেশে কোনো পুণ্যবানের আগমন ঘটেছে কি? অপর পাহাড় জবাব দেয়, হ্যা। এ কথা বলে সে আনন্দিত ও আন্দোলিত তাফসীরে মাযহারী/৮৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।