Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

ইহুদীরা হজরত মোহাম্মদ স.- কে অস্বীকার করে বিশ্বাসের ক্ষেত্রে ব্যবধান রচনা করেছে। ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে বলেছে, আমরা কিতাবের কিছু নির্দেশ মান্য করি, আবার কিছু নির্দেশ মান্য করি না। এছাড়া আত্মীয়তার অধিকার বজায় রাখতেও আল্লাহ্তায়ালা নির্দেশ দিয়েছিলেন । তারা সে নির্দেশকেও অমান্য করেছে। এরপর আল্লাহ এরশাদ করছেন, “এবং দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায়" (ওয়া ইউফ্সিদুনা ফিল আর্দ)। অশান্তি বা ফাসাদ অর্থ আল্লাহ্‌পাকের বিধানকে এবং রসুলপাক স._ কে অবমাননা করা । শস্যহানী, পশুপালের ক্ষতিসাধন-_ এসকল অপকর্মে লিপ্ত হওয়া । আয়াত শেষে বলা হয়েছে, উপরোক্ত অপকর্মগুলো যারা করে, তারা ক্ষতিগ্রস্ত । কারণ, তারা কল্যাণ ও সুপথ প্রাপ্তির পরিবর্তে ত্রষ্টতা ও অকল্যাণকে গ্রহণ করেছে। ইতোপূর্বে অবিশ্বাসীদের স্বরূপ উন্মোচন করে দেয়া হয়েছিলো । তাদের অস্বীকৃতি, অসদাচরণ ও উপহাসপ্রবণতার কথা বলা হয়েছিলো । এই আয়াতের শেষে তারা ক্ষতিগ্রস্ত-এই একটি কথায় তাদের সুনিশ্চিত পরিণতি সম্পর্কে ঘোষণা দেয়া হয়েছে। সুতরাং একথা এখন স্পষ্ট হলো যে, তারা প্রকৃত দয়াময় আল্লাহতায়ালার অধিকার সম্পর্কে নিতান্তই অসচেতন। তারা আল্লাহতায়ালার দয়া ও পরাক্রম নিয়মিত চাক্ষুস করছে। দেখছে জীবনকে, মৃত্যুকে, বিশাল সৃষ্টিরহস্যকে। এতো কিছু দেখেও মহারাজাধিরাজ আল্লাহ্তায়ালাকে বিশ্বাস করা নিতান্তই স্বাভাবিক ব্যাপার ছিলো । কিন্তু তারা তা করেনি। সুতরাং একথা সুনির্ধারিত যে, ক্ষতিগ্রস্ততাই তাদের ললাট লিখন। সুরা বাকারা ঃ আয়াত ২৮ (১2 34৭৫ ্$ $%7-90498-5 ি? পা ৩5806 [7 তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার করঃ অথচ তোমরা ছিলে প্রাণহীন, তিনি জীবন্ত করিবেন, পরিণামে তাহার দিকেই তোমরা ফিরিয়া যাইবে । *আমওয়াতান' অর্থ মৌল অণু, মিশ্ররূপ, শুক্রবিন্দু, রক্ত ও গোশ্তের টুকরা এবং নিষ্প্রাণ অস্তিত্ব। জীবনের উন্মেষ এরকম নিষ্প্রাণ অবস্থা থেকেই । জেনে রাখা প্রয়োজন যে, মানুষ গঠিত হয়েছে দশটি উপাদান দিয়ে । বস্তজগতের পাচটি এবং আধ্যাত্মিক জগতের পীচটি। বন্তজগতের পাচটি উপাদান হচ্ছে, আগুন, পানি, মাটি বাতাস-এই ভূতচতুষ্টয় এবং এগুলোর সুসংহত অবস্থা নফ্স (প্রাণ)। আফলীরেমাহান৮৪ ||| 0100118.001

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।