প্রভৃপ্রতিপালকের নিকট থেকেই এসেছে। এর শব্দচয়ন, বর্ণনাভঙ্গি, উপমা, সবকিছুই যথাযথ । তারা সহজে একথা বুঝে নিতে পারেন যে, তুচ্ছ বস্তর দৃষ্টান্ত তুচ্ছ বস্তর মাধ্যমে হওয়াই সমীচীন । মর্যাদাশীলদের জন্যই মহৎ উপমার কথা ভাবা যেতে পারে। সত্য প্রত্যাখ্যানকারিদের অবস্থা এর বিপরীত । তারা নিতান্ত মূর্খ বলেই এরকম প্রশ্ন তোলার ধৃষ্টতা দেখায় । বলে, তুচ্ছ উপমা প্রয়োগের পশ্চাতে তাহলে আল্লাহতায়ালার অভিসন্ধি কী? “বি হাজা মাসালা' অর্থ এই উপমা । তুচ্ছ ও নগণ্য উক্তির উদ্ধৃতি দিতে গেলে হাজা শব্দটি ব্যবহৃত হয়ে থাকে । যেমন বলা হয়ে থাকে, সে তো এই । শেষে আল্লাহতায়ালা বলেছেন, এরকম করার অর্থ, এর মাধ্যমে অনেককে বিপথগামী করে দেয়া এবং অনেককে সত্যপথ প্রদর্শন করা । এরকম উপমা প্রয়োগের ফলে কেবল সত্য পথ পরিত্যাগকারিরাই বিভ্রান্ত হয়ে থাকে । তাদেরকেই আল্লাহপাক সত্যচুত করতে চান। একথাটি হচ্ছে ইতোপূর্বে উল্লেখিত কাফেরদের পরিহাসমূলক উক্তির জবাব। তারা বলতো, আল্লাহ্ কী অভিপ্রায়ে এরকম উপমা পেশ করেছেন? আল্লাহ্র জবাব হচ্ছে, সত্য পরিত্যাগকারিগণকে বিভ্রান্ত করার জন্য। “কাসিরা' অর্থ অনেক। এখানে কাফেদেরকেও অনেক বলা হয়েছে (ইউদিল্লুবিহি কাসিরা)। আবার অনেক ক্ষেত্রে বলা হয়েছে ইমানদারদেরকেও (ইয়াহ্দিবিহি কাসিরা) এর অর্থ সংখ্যাগত দিক থেকে কাফেরেরা অধিক এবং গুণগত দিক থেকে মুমিনেরা । কাফেরদের প্রশ্ন ছিলো, আল্লাহ্ কী অতিপ্রায়ে প্রশ্নটি পেশ করেছেন? আয়াতে এ প্রশ্ন উল্লেখের পরপরই জানানো হচ্ছে, উপমা উপস্থাপনের কারণ হচ্ছে দু*টি_ পথপ্রাপ্তি (হেদায়েত) ও পথত্রষ্টতা (গোমরাহী)। আয়াতের বাকভঙ্গি দৃষ্টে এ কথা বুঝা যায় যে, উপমা উস্থাপনের বিষয়টি পর্যায়ক্রমে চলতেই থাকবে । এর মাধ্যমে বিশ্বাসীরা লাভ করবে উন্নততর হেদায়েত আর অবিশ্বাসীদের অদৃষ্টে লিপিবদ্ধ হবে ভ্রষ্টতা। কেবলই ভ্রষ্টতা। বিশ্বাস অথবা অবিশ্বাসের কারণেই এরকম হবে। একই অবতীর্ণ আয়াতের প্রতিক্রিয়া হবে দুটি । নিঃসন্দিপ্ধতা ও সন্দেহ এভাবে পরস্পরবিরোধী গন্তব্যকে সুনিশ্চিত করবে । শেষ বাক্যে বলা হয়েছে_“অমা ইউদিল্লুবিহি ইল্লাল ফাসিক্ন'_ এর অর্থ হচ্ছে, আল্লাহ্ সত্য পথ পরিত্যাগকারিগণ (ফাসিক্নি) ব্যতীত অন্য কাউকে বিভ্রান্ত করেন না। শরিয়তের পরিভাষায় কবীরা গোনাহকারিদেরকে ফাসেক বলে। 'ফিস্কৃ" এর তিনটি স্তর। ১. বিশ্বাস্য বিষয়সমূহ অস্বীকার করা । অস্বীকৃতি বা অবিশ্বাসই সর্ববৃহৎ পাপ। কোরআন মজীদে উল্লেখিত ফাসেক শব্দটি এই অর্থেই উল্লেখ করা হয়ে থাকে। ২. “ফিসকৃ' এর দ্বিতীয় স্তর হচ্ছে পাপাভ্যস্ততা । ৩. তৃতীয় স্তর হচ্ছে পাপলিগ্ততা (সগীরা গোনাহ্ বারবার করা - পাপকে মন্দ জানা সন্ত্বেও)। অকষসীে মহান*২ |]|||,8|1001118,00
— صفحة ٨٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.