কৌশলাবলম্বনকে মাকড়সার জালের সঙ্গে তুলনা করেছেন। তখন তারা বলতে শুরু করলো, দেখো আল্লাহ্ চরম উন্নত ও মর্যাদাশীল হওয়া স্তেও মাছি মাকড়সার আলোচনা করেছেন। তাদের মূর্খতার প্রত্যুত্তর হিসেবে এই আয়াত অবতীর্ণ হয়েছে । এই শানে নুজুলটি বর্ণনা করেছেন আবদুল গণীর পদ্ধতিতে ওয়াহেদী। বর্ণনাটি এসেছে হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে । কিন্ত আবদুল গণী ছিলেন বর্ণনাকারী হিসেবে দুর্বল। তাছাড়া এখানে আরো একটি সন্দেহ বিদ্যমান, সেটি হচ্ছে- আয়াতটি অবতীর্ণ হয়েছে মদীনায় । সুতরাং মক্কার মুশরিকেরা কি করে এই আয়াতের লক্ষস্থল হয়। এমতাবস্থায় একথাই প্রতীয়মান হয় যে, সনদ ও অর্থগত দিক দিয়ে প্রথমোক্ত শানে নুজুলটিই অধিকতর যুক্তিসঙ্গত ও বিশুদ্ধ । “হায়া' অর্থ দ্বিধাবিজড়িত অবস্থা । অথবা সংকোচ বা লঙ্জা। এ অবস্থাটি হচ্ছে_ সদন্তে অসৎকর্ম করা এবং সৎ অসৎ সকল কর্ম থেকে সম্পূর্ণ বিরত থাকার মধ্যবর্তী অবস্থা । হায়া- আল্লাহতায়ালার একটি বিশেষ গুণ হিসেবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে । হাদিসটি এই- রসুল পাক স. এরশাদ করেন, আল্লাহপাক বৃদ্ধলোককে শাস্তি প্রদান করতে সংকোচ (হায়া) বোধ করেন। হজরত আনাস থেকে বায়হাকী এবং হজরত সালমান থেকে আবিদুদ্দুনিয়া এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসে আরো বর্ণিত হয়েছে-যখন ঝন্দা তার প্রভুর নিকট হস্ত উত্তোলন করে, তখন পরমদাতা ও দয়ালু আল্লাহ্ তার প্রার্থনা নামগ্তুর করতে লজ্জাবোধ করেন। আবু দাউদ, তিরমিজি । তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান। হজরত সালমান থেকে ইমাম হাকেম বর্ণনা করেছেন-বিশুদ্ধ মত হচ্ছে, এ সকল দৃষ্টান্ত দিয়ে “হায়া' শব্দের প্রকৃত অর্থ নির্ণয় করা দুরূহ। কারণ, ভয়, লজ্জা, সংশয় ও সংকোচকেই হায়া বলে। এ সমস্তের প্রতিক্রিয়া থেকে আল্লাহ্তায়ালা সম্পূর্ণরূপে পবিত্র । কাজেই এখানে হায়া অর্থ হবে মুক্ত থাকা বা পরিত্যাগ করা । যেমন কোনো কাজে লজ্জাবোধ করলে মানুষ তা পরিত্যাগ করে। হায়া শব্দের বাহ্যিক অর্থ অসৎকর্ম পরিত্যাগ । কিন্ত এরকম অর্থ আল্লাহ্তায়ালার প্রতি প্রযোজ্য হতেই পারে না। কেনোনা দৃষ্টান্ত বর্ণনা করা কোনোক্রমেই অসৎকর্ম নয়। কাফেরেরা বিভিন্ন বিষয়ে বালখিল্যতা করতো । তুচ্ছ দৃষ্টাত্তই তাদের বাচালতার জন্য উপযোগী । আল্লাহপাক এখানে তাই করেছেন। হায়া শব্দটি এখানে কাফেরদের অসদাচরণেরই প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত হয়েছে। যেমন অন্য স্থানেও এরশাদ হয়েছে- “মন্দ কাজের পাল্টা জবাব মন্দই' । এখানে অবশ্য বিষয়টি ছিলো দৃষ্টান্ত উপস্থাপনের উত্তমতা ও অনুত্তমতা সম্পর্কিত। আল্লাহপাক বলেছেন, তুচ্ছ বৃহৎ সকল দৃষ্টাত্তই আল্লাহতায়ালা পেশ করতে পারেন। এ ব্যাপারে তিনি সম্পূর্ণতঃই স্বাধীন। মশা, মৌমাছি, মাকড়সা সকল কিছুকেই উপমা হিসেবে নির্বাচন করা যায়, এতে লজ্জার কিছু নেই। সুতরাং সংকোচের কী আছে? যারা বিশ্বাসী তারা সহজেই মেনে নেয় যে, অবতীর্ণ আয়াতসমূহ আল্লাহ্ ৬ তাফসীরে মাযহারী/৮১ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।