Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রভুপ্রতিপালক আল্লাহ্‌ জাল্লা শানুহুর দরবারে । হে আমাদের প্রিয় প্রতিপালক । আমাদেরকে মার্জনা করো । চিরতরে আমাদেরকে নিমজ্জিত করো তোমার দয়া ও ভালোবাসার সীমাহীন সমুদ্ধে। সকল পবিত্রতা, স্তবস্তুতি তোমার । সকল গৌরব, কৃতিত্ব ও মহিমাও তোমার । তুমি রহমান । তুমি গফুর । আমরা তোমারই মিলন প্রত্যাশী । আমাদের বিরহকাতরতাকে প্রশমিত করো । যে মহাগ্রন্থ তুমি অবতীর্ণ করেছো তোমার অক্ষরের অমুখাপেক্ষি (উম্মি) রসুলের বক্ষাধারে তার আক্ষরিক অধ্যয়নের মাধ্যমে তোমার অতুলনীয় বানীবৈভবের দ্যুতিচ্ছটার সন্ধান যেনো আমরাও পাই। হে আমাদের জীবন মৃত্যুর অধিকারী মহারাজাধিরাজ আল্লাহ্‌। তোমার অপার পরাক্রমে আমরা সন্ত্রস্ত । আমাদেরকে পরিত্রাণ দাও। দাও ভালোবাসা _ তোমার, তোমার প্রিয়তম রসুলের । রসুলশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দয়া করে পৌছে দাও আমাদের অস্তরোৎসারিত অফুরন্ত দরন্দ ও সালাম __ তার সকল নবী রসুল ভ্রাতৃবৃন্দ, সম্মানিত সহচরবৃন্দ, পবিত্র পরিবার পরিজন, বংশধর ও আউলিয়া সম্প্রদায়কেও । তারা তোমারই দল । তোমার দলই বিজয়ী । তাদের মাধ্যমে বিশেষ করে পীর ও মোর্শেদের মাধ্যমে আমাদেরকেও দান করো বিজয়। প্রবৃত্তির উপর । পার্থিবতার উপর। অজ্ঞতার উপর । আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ (বিশ্বাস) প্রদাতা হে আমাদের আল্লাহ্‌ __ এই অধম ফকিরের প্রিয় ফরজন্দ ও অনুবাদক মাওলানা তালেব আলীর অনুবাদ প্রচেষ্টাকে কবুল করো । কবুল করো এই প্রকাশনার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ আর্থিক ও শারীরিক সকল প্রকার সহযোগীকে। আমাদেরকে দাও পৃথিবী ও পরবর্তী পৃথিবীর কল্যাণ। আর আমাদেরকে নিরাপদ রাখো আগুনের আযাব থেকে । আমিন। আল্লাহুম্মা আমিন। উল্লেখ্য __ বাংলা তরজমাটি আমরা গ্রহণ করেছি ইসলামিক ফাউন্ডেশনের কুরআনুল করীম থেকে । কারণ, এই তরজমাটিই আমাদের বিবেচনায় অধিকতর সুন্দর। এর জন্য আমরা ইসলামিক ফাউন্ডেশনের প্রতি জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা । আরো উল্লেখ্য __ মূল তাফসীরে মাযহারী আরবী ভাষায় রচিত। আর আমাদের অনুবাদটি করা হয়েছে দিল্লীর নাদ্ওয়াতুল মুসান্নিফের পরিচালক মাওলানা আবদুদ্‌ দাঈমের উর্দু তরজমা থেকে। বিদগ্ধ পাঠক সমাজের নিকট আবেদন __ যুদ্রণজনিত কিংবা অন্য কোনো বিচ্যুতি দৃষ্টিতে এলে জানাবেন । সকলের জন্য কল্যাণ কামনা ও সালাম । মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভূইগড়, পাগলাবাজার, নারায়ণগঞ্জ । ॥|111.0|1100119.0011

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।