রূপসী হুরেরা একটি সমাবেশে মিলিত হয়ে মধুর কলগুঞ্জনে মুখরিত হয়ে উঠবে । বলবে, আমরা অক্ষয়া, অবিনাশীনি, সুখ ও শান্তি বিভৃষিতা, অনটনহীনা, ক্ষুধা, অভাব ও রোষ বিমুক্তা । আমরা সদা আনন্দিত! । আমরা তাদের জন্যই আনন্দঘন উল্লাস যারা আমাদের । আমরাও তাদের । হাদিসটি ইমাম তিরমিজি হজরত আলী রা. থেকে এবং আহমদ ইবনে মুনাব্বাহ্ আবু মুয়াবিয়া থেকে সরাসরি রসুল স, এর বাণী হিসাবে বর্ণনা করেছেন। হজরত আনাস থেকে মুসলিম বর্ণনা করেছেন- রসুল স. বলেছেন, জান্নাতে একটি বিপণনস্থল থাকবে । প্রতি শুক্রবারে জান্নাতীদের সমাগম হবে সেখানে । সেখানকার মৃদুমন্দ সমীরণের প্রভাবে তাদের রূপবৈচিত্র উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে । তাদের গৌরবমন্ডিত পরিচ্ছদগ্ডলোও হতে থাকবে নানা সুবাসে মদীরাপুত। তাদের সৌন্দর্য হতে থাকবে উত্তরোত্তর চিত্তাকর্ষক। এরকম অবস্থায় যখন তারা আপন ভার্ধাগণের সম্মুখীন হবেন, তখন ভার্যাকুল বলবে, আজ তুমি কতো সুন্দর। তারা বলবেন,আল্লাহ্্র কসম! তুমিও তো আজ পরম রূপবতী । আমি বলি, পৃথিবীবাসীদের দৃষ্টি কেবল পার্থিব সম্পদ, আহার্য, পরিধেয় ও যুগলজীবনের প্রতি নিবদ্ধ। এ সকল ব্যতীত উন্নততর নেয়ামত পৃথিবীতে নেই । আল্লাহপাক তাই তার প্রিয় নবী মোহাম্মদ স. এর মাধ্যমে এ সকল বস্তু আলোচনা করেই ক্ষান্ত হয়েছেন। উর্ধ্বস্তরের নেয়ামতসমূহ তো আলোচনার অতীত। এ প্রসঙ্গে হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে_-রসুল স. এরশাদ করেছেন, আল্লাহ্ বলেন-আমি আমার দাসদের জন্য এমন অনুগ্বহরাশি সৃষ্টি করে রেখেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তঃকরণও অনুভব করেনি। প্রমাণস্বরূপ বলা হয়েছে, কেউ জানে না তাদের চক্ষু শীতলকারী বস্ত সেখানে লুকিয়ে রাখা হয়েছে । বোখারী, মুসলিম । হজরত আবু হোরায়রা থেকে আরো বর্ণিত হয়েছে-শ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ স. এরশাদ করেছেন, আল্লাহপাক জান্নাতবাসীদেরকে বলবেন, আজ আমি তোমাদের প্রতি আমার প্রসন্নতা ঘোষণা করছি। আর কখনো আমি তোমাদের প্রতি অপ্রসন্ন হবো না। বোখারী, মুসলিম । হজরত জাবের থেকে একটি দীর্ঘ হাদিসের বিবরণে ইমাম মুসলিম উল্লেখ করেছেন-হজরত রসুলুল্লাহ স. বলেছেন, জান্নাতে আল্লাহপাক তার এবং জান্নাতবাসীদের মধ্যস্থিত অন্তরাল অপসারিত করে দেবেন। তখন সকলে আল্লাহ্্পাকের দর্শন লাভে ধন্য হবে। তার পবিত্র দীদার অপেক্ষা অধিক সুখকর কোনো কিছুই সেখানে থাকবে না। অতঃপর রসুল স. তেলাওয়াত করলেন, সৎকর্মশীলদের জন্য জান্নাত এবং আল্লাহ্্পাকের দীদার । হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে_-রসুল স. এরশাদ করেন, সর্বাপেক্ষা নি্নস্তরের একজন জান্নাতীর সহধর্মিণী, পরিচারক এবং পারিবারিক উপকরণগুলো এক হাজার বছরের পথের পরিসরবিশিষ্ট হবে । সর্বোচ্চ মর্যাদাধারী জান্াতী সকালে সন্ধ্যায় আল্লাহ্পাকের দীদার লাভে মগ্ন থাকবেন। এরপর রসুল তাফসীরে মায়হারী/৭৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।