ইমাম বাগবী ইমাম বোখারীর পদ্ধতিতে হজরত আবু হোরায়রা থেকে বর্ণনা করেছেন_নবীপাক স. এরশাদ করেছেন, যে দলটি প্রথমে জান্নাতে প্রবেশ করবে তারা হবে পূর্ণিমার চাদের মতো সুউজ্জভ্বল। এর পরে প্রবেশকারী দলটি হবে আকাশের উজ্ভ্বলতর নক্ষত্র সদৃশ। জান্নাতিরা মলমৃত্র, থুথু, শ্রেস্মা থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে । তাদের চিরুনী হবে স্বর্নের। স্বেদ হবে মেশ্ক আম্বরের মতো মৌরভমন্ডিত। আউটিগুলো হবে সুরভিতে ভরপুর। তাদের স্ত্রাগণ হবেন পরমাসুন্দরী (হরে আইন), আয়তআখিনী । প্রখর ব্যক্তিত্শালিনী হবেন তারা (সেখানে থাকবে শুধু প্রেম ভালোবাসা ! মানুষ যেমন আপন সত্তাকে ভালোবাসে, জান্নাতবাসীরা তেমনি পরস্পর পরস্পরকে ভালোবাসবে) । বেহেশতবাসীরা হবে হজরত আদম আ.এর মতো উচ্চতাধিকারী (বিশ গজ দেহবিশিষ্ট)। বোখারী, মুসলিম । হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হয়েছে_যে দল প্রথমে জান্নাতে দু'জন স্ত্রী। সত্তর গজ প্রশস্ত বস্ত্রে সুশোভিতা থাকবেন তারা । স্বচ্ছতা ও সৃক্ষ্মতার কারণে উরুদেশের অস্থিসকল এবং ধমনীর রক্তপ্রবাহ পরিচ্ছদাবৃতা হওয়া সর্তেও পরিদৃষ্ট হবে। হজরত আনাস রা. বর্ণনা করেছেন রসুল স. এরশাদ করেছেন, জান্নাতের রমণী যদি পৃথিবীর দিকে দৃষ্টিপাত করে, তবে ভূমন্ডল ও নভোমব্ডল হয়ে উঠবে আলোকোজ্জ্বল । আকাশ বাতাস হয়ে উঠবে সুবাসে ভরপুর । জান্নাতের হরের মাথার উড়নী পৃথিবীর সকল সৌন্দয্্াপেক্ষা অধিক দৃষ্টিনন্দন হবে। বোখাবী, মুসলিম । হজরত উসামা বিন জায়েদ বর্ণনা করেন- রসুল স. এরশাদ করেছেন, কে আছে এমন, যে জান্নাতের অধিকার লাভের জন্য প্রস্তুত, যে জান্নাত সংশয়াতীত। কাবা শরীফের প্রতিপালকের শপথ! জান্নাত হচ্ছে অত্যুজ্জল নূর, সুবাসিত উদ্যান, সুউন্নত ও সুদৃঢ় প্রাসাদপুঞ্জ, প্রবহমান স্রোতস্বিনী, সুপক্ ফলমূল, রূপসী রমণী, হাজারো রকম পোশাক পরিচ্ছদ, স্থায়ী আবাসস্থল, অপরিমেয় আহার্য, সবুজ রঙের জরির কাজ করা বিশেষ ধরনের পরিধেয় ইত্যাদি নেয়ামতের সুপ্রতুল সমাহার । সকলে আরজ করলেন, হে আমাদের দয়ার্্রচিত্ত নবী । আমরা সকলেই প্রস্তুত। রসুল স. এরশাদ করলেন, ইনশাআল্লাহ্ (আল্লাহ্ যদি চান) বলো। বাগবী। হজরত আবু হোরায়রা রা. থেকে বর্ণিত হয়েছে_রসুল স. এরশাদ করেছেন, জান্নাতীগণ হবেন শৃশ্রুবিহীন, বিন্ত্র। অশেষ যৌবনের অধিকারী হবেন তারা । তাঁদের পোশাক কখনো পুরনো হবে না। ইমাম মুসলিমের বর্ণনাতেও একথাগুলো বলা হয়েছে। হজরত আলী রা. কর্তৃক বর্ণিত হয়েছে_জান্নাতে থাকবে একটি বাজার । সেখানে কোনো ক্রয়বিক্রয় হবে না। সেখানে থাকবে কেবল নারী পুরুষের ছবি । যে ব্যক্তি যে ছবির প্রতি আকৃষ্ট হবে সে তাতেই প্রবিষ্ট হতে পারবে । জান্নাতের তাফসীরে মাযহারী/৭৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।