Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সম্পন্ন হবে ঢেকুরের মাধ্যমে । শরীরের ঘামে থাকবে মেশৃক আম্বরের সুবাস। মুসলিম। এই আয়াতের আরেকটি অর্থ এরকমও হতে পারে যে, (জান্নাতের এই প্রাপ্তি) পৃথিবীর ওই সমস্ত আমল ও ইরফানের ফল। অন্য আয়াতেও এই ধারণার পরিপোষকতা রয়েছে । যেমন, "স্বাদ গ্রহণ করো যে আমল তোমরা (পৃথিবীতে) করেছিলে ।' হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ থেকে তিরমিজি বলেছেন, মহানব স. এরশাদ করছেন, জান্নাতের মাটি অতীব পবিত্র এবং পানি অতীব মিষ্ট । আর মনে রেখো জান্নাত একটি খোলা প্রান্তর । তার বৃক্ষরাজি হলো তাসবীহ, তাহমীদ এবং তকবীর (আল্লাহু আকবর) । উত্ুবিহি মুতাশাবিহা (তাদেরকে অনুরূপ ফলই দেয়া হবে ।) _একথার অর্থ শেষ পর্যন্ত এই দীড়াচ্ছে বে, সেখানকার কৃতিত্ব, মর্যাদা ও মাহাত্যের মাপকাঠি হবে আল্লাহ্‌ পরিচিতি এবং সৎকর্ম । মানুষের আমলে যেমন তারতম্য পরিলক্ষিত হয়, তেমনি তাদের বিনিময় প্রাপ্তিও হবে তারতম্য সম্ভুত। হজরত আবু হোরায়রা থেকে তিরমিজি বলেছেন, জান্নাতের থাকবে একশ'টি তোরণ । এক তোরণ থেকে অন্যটির দূরত্ব হবে একশ' বছরের দূরত্বের সমতুল্য । হজরত উবাদা বিন সামেত থেকেও এরকম বর্ণনা এসেছে। তবে সেখানে বলা হয়েছে, এক দরোজা থেকে অন্য দরোজার দূরত্ব হবে আকাশ ও পৃথিবীর দূরত্বের সমান । মাসাবিহ্‌ রচয়িতা মেশ্কাত এবং ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন। জান্রাতিদের জন্য জান্নাতে রয়েছে তাদের পবিত্র সঙ্গীনিরা । হজরত হাসান বলেছেন, 'আযৃওয়াজুন' অর্থ জান্নাতিদের ওই সকল বিগত যৌবনা সহধর্মিনীগণ। তাদেরকেই যৌবনহীনতা ও পার্থিব অপরিচ্ছন্্নরতা থেকে সম্পূর্ণ মুক্ত করে জান্নাতে তাদের সঙ্গিনী করে দেয়া হবে। সঙ্গিনীগণ হবেন পৃতঃপবিত্রা। এর অর্থ মল-মৃত্র, খতুস্রাব, নাসিক্য শ্রেস্মা এবংবিধ সকল অপবিভ্রতা থেকে মুক্ত। চারিত্রিক কলুষতা থেকেও তারা পবিত্র থাকবেন। শারীরিক পবিত্রতা অর্জনকে তাহারাত বলে। চারিত্রিক পবিত্রতাকেও তাহারাত শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়। আর “মুতাহ্হারা অর্থ অতিপবিভ্র। আল্লাহপাক স্বয়ং তাদেরকে পবিত্র করেছেন বলে মুতাহ্হারা শব্দটি ব্যবহার করা হয়েছে । আযওয়াজুন বা যাওজ শব্দটির অর্থ জোড়া । যেমন, দুটি জুতাকে একত্রে জুতা, জুতাজোড়া এবং দুটি মোজাকে একত্রে মোজা বা মোজাজোড়া বলা হয়। তেমনি পুরুষ ও স্ত্রীকে একত্রে জওজী শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়। শেষে বলা হয়েছে, “তারা সেখানে স্থায়ী হবে'_ এর অর্থ সেখানে তাদের মৃত্যু হবে না। সেখান থেকে তারা আর কোনোদিনও বহিষ্ৃত হবে না। স্থায়ীত্র কথা বলে এই নিশ্চয়তা দেয়া হয়েছে যে, বেহেশতের অনুগ্রহরাশি পৃথিবীর অনুগ্রহরাশির মতো নিঃশেষপ্রবণ ও অস্থায়ী ন়। যেনো এটি একটি উহ্য প্রশ্রের উত্তর প্রশ্নটি হচ্ছে_-ওই নেয়ামতসমূহ কি চিরকালীন ও অনিঃশেষ? উত্তর হচ্ছে, হ্যা। তারা সেখানে স্থায়ী হবে। |||. 21001190011 তম্টীল সা

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।