'জান্নাত' শব্দটি 'জানাহ' শব্দটির বহুবচন । এর শাব্দিক অর্থ বাগান, যে বাগান বৃক্ষলতা দ্বারা আচ্ছাদিত । “জান্নাতসমূহের নিম্নদেশে রয়েছে প্রবহমান নদী'- এর অর্থ জান্নাতের অট্টালিকা ও বৃক্ষরাজির পাশ দিয়ে প্রবাহিত নদী । নদী নয়- নদীর পানি প্রবাহিত হয়। কিন্তু পানি শব্দটি এখানে উহ্য রয়েছে। হাদিস শরিফে এসেছে_ পৃথিবীর নদ নদী যে রকম নির্দিষ্ট খাল দিয়ে প্রবাহিত হয়, জান্নাতের নদীর সে রকম নিরিষ্ট প্রবাহপথ নেই । হাদিসটি বর্ণনা করেছেন, ইবনে মোবারক, ইবনে জারীর এবং বায়হাকী । জান্নাতবাসীদেরকে যখন বেহেশতের ফলমূল খেতে দেয়া হবে, তখন তারা বলবে, এগুলো তো সে রকমই যে রকম আমরা পৃথিবীতে পেতাম । বলা হয়েছে, “হাজাল্লাজি রুজিক্না'-এর অর্থ হচ্ছে জীবিকারূপে, অর্থাৎ পৃথিবীতে প্রাপ্ত জীবিকার মতো। এখানে মতো (মাসাল) শব্দটি উহ্য রয়েছে। উপমার স্থলে এসেছে উৎপ্রেক্ষা। উপমাকে নেপথ্যে রেখে সরাসরি উপমিতকে প্রকাশ করার নামই উৎপ্রেক্ষা। বাহ্যিক আকার ও আকৃতির দিক থেকে জান্নাতের নেয়ামত ও ফলমূল দুনিয়ার ফলমূলের মতো। উদ্দেশ্য এই যে, জান্নাতবাসীগণ যেনো সম্পূর্ণ অপরিচিত কোনো আকার আকৃতির সম্মুখীন হয়ে ব্বিত বোধ না করেন। জান্নাতের উপকরণসমূহ সম্পূর্ণতই ভিন্ন প্রকৃতির হলে তুলনামূলক শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা দুরূহ হতো । তুলনা করতে গেলে কোনো না কোনো ধরনের সাযুজ্য অবশ্যই প্রয়োজন । তাই কেউ কেউ বলেছেন, জান্নাতের ফল রঙ ও আকৃতির দিক থেকে পৃথিবীর ফলের মতো । কিন্তু আস্বাদের দিক থেকে পৃথক। অবশ্যই পৃথক। রঙ ও আকৃতিগত আনুরূপ্যের কারণেই জান্নাতিরা এরকম বলবে যে, এরকম জীবিকা আমাদেরকে আগেও দেয়া হতো। কিন্তু স্বাদ গ্রহণের পর তারা বেহেশতি আস্বাদে আপধুত হবে। এরপর আল্লাহতায়ালা জানাচ্ছেন, তাদেরকে অনুরূপ ফলই দেয়া হবে। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস ও মুজাহিদ বলেছেন, এখানে মুতাশাবিহা (অনুরূপ) শব্দের মর্ম হচ্ছে, ফলগুলো রঙের দিক থেকে এক রকম- কিন্তু স্বাদের দিক থেকে ভিন্নতর । হজরত হাসান এবং কাতাদা বলেছেন, চিত্তাকর্ষন যোগ্যতা ও পরিচ্ছন্নতার দিক দিয়ে ফলগুলো একটি অপরটির অনুরূপ । একটি অপেক্ষা অপরটি নিঙ্নমানের নয়। (পৃথিবীর ফলে এরকম তারতম্যহীনতা পরিদৃষ্ট হয় না। পৃথিবীর ফল পাকা, কাচা, ছোট, বড়, ভালো, মন্দ বিভিন্ন রকমের হয়ে থাকে । জান্নাতের ফল এরকম বৈসাদৃশ্যপূর্ণ নয়)। ইমাম বাগবী স্ব-সনদে হজরত জাবের রা. থেকে বর্ণনা করেছেন- রসুল স. এরশাদ করেন, জান্নাতবাসীগণ সেখানে পানাহার করবেন। কিন্তু তারা মল-মৃত্র, নাকের শ্রেস্মা, মুখের লালা- এসব থেকে মুক্ত থাকবেন। তাদের শ্বাসপ্রশ্বাস হবে তাসবীহ্ (সুবহানাল্লাহ) এবং তাহমীদ (আলহামদুলিল্লাহ)। তাদের হজম ক্রিয়া অ্সীে সঘণ/+৯ |||. |100118.00
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।