Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মূল খাইতে দেওয়া হইবে তখনই তাহারা বলিবে, “আমাদিগকে পূর্বে জীবিকারূপে যাহা দেওয়া হইত ইহা তো তাহাই; “তাহাদিগকে অনুরূপ ফলই দেওয়া হইবে এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে, তাহারা স্থায়ী হইবে। পূর্ববর্তী আয়াতে দোজখের ভয় দেখানো হয়েছে । আর এখানে দেয়া হচ্ছে বেহেশতের শুভ সংবাদ । ভয় ও আশা পরস্পরবিজড়িত (একই টাকার এপিঠ- ওপিঠের মতো)। এদিক থেকে এই আয়াতটি পূর্ববর্তী আয়াতের সঙ্গে সংশ্লিষ্ট বা সংযোজিত । আর আল্লাহতায়ালার পবিত্র বর্ণনারীতি এই যে, ভয়ের পরে আশার সঞ্চার, আবার আশার পরে ভীতি প্রদর্শন (যাতে নৈরাশ্য কিংবা উদাসীনতা কোনোটিই অতি প্রশ্রয় না পায়)। আগের আয়াতের ক্রিয়াকর্মের সাথে এই আয়াতের ক্রিয়াকর্মের কোনো সংশ্লিষ্টতা নেই। সেই আগুনকে ভয় করো (ফাত্তাকুন্নারল্লাতি)-পূর্বের আয়াতের এই বাক্যাংশটির সঙ্গে এই আয়াতের শুভসংবাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধরে নেয়া যেতে পারে। এভাবে অর্থ দীড়াবে-ইমান আনো, অগ্মি থেকে রক্ষা পাও এবং জান্নাতের শুভসংবাদ গ্রহণ করো। আল্লাহপাক অবশ্য এভাবে সোজাসুজি সুসংবাদ দান করেননি । তার রসুলকে এ সুসংবাদ জানাতে বলেছেন। এরূপ বলার উদ্দেশ্য ইমান ও তাকওয়া অবলম্বনকারীদের উন্নত মর্যাদা যে সুস্বীকৃত এ বিষয়টিকে স্পষ্ট করে তোলা । আল্লাহপাক সরাসরি সুসংবাদ দিলে বিশ্বাসী ও সৎ কর্মশীলদের সুউন্নত যোগ্যতা স্পষ্টতর হোতো না। তাই বলা হয়েছে, (হে রসুল) তাদেরকে শুভসংবাদ দিন (কারণ তারা শুভসংবাদ লাভের অধিকার অর্জন করেছে)। “বাশারাত' অর্থ শুভসংবাদ। অন্য আয়াতে যেখানে শাস্তির সুসংবাদ দাও, এ কথা বলা হয়েছে সেখানে শব্দটি এসেছে পরিহাসরূপে । শুভসংবাদ অথবা শাস্তি উভয় ক্ষেত্রেই এই শব্দটি ব্যবহার করা যায়। কিন্তু পুরস্কার প্রদানের ক্ষেত্রেই এই শব্দটির ব্যবহার অধিক। *ওয়া আমিলুস্‌ সলিহাত' অর্থ- এবং যারা সৎকর্ম করেছে। সৎকর্ম গুণটি মানুষের নামের মতোই তার গুণবত্তাকে প্রকাশ করে । স্মরণ রাখতে হবে, সৎকর্ম ওগুলোই যেগুলোকে শরিয়ত সৎকর্ম বলে নির্দেশ করেছে । আল্লামা বাগবী বলেন, হজরত মু'আজ রা. বলেছেন, ওই কর্মকে সৎকর্ম বলে যার মধ্যে রয়েছে প্রজ্ঞা (এলেম), নিয়ত (সংকল্প), ধৈর্য (সবর) এবং নিষ্ঠা (এখলাস)। হজরত ওসমান ইবনে আফ্ফান রা. ওয়াআমিলুস্‌ সলিহাত পাঠ করে বলেছেন,দন্তরহিতাবস্থায় কেবল আল্লাহ্‌র জন্য অন্তরকে শুদ্ধ রাখার নাম সৎকর্ম । এই আয়াতে বিশ্বাস এবং সতকর্মকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। এতে করে বুঝা যায়, বিশ্বাস এবং সৎকর্ম দু'টি পৃথক বিষয়। এ কথাও স্পষ্টভাবে বুঝা যায় যে, জান্নাতের সুসংবাদ লাভের পূর্ণ অধিকার পেতে হলে বিশ্বাস ও সৎকর্মের (ইমান ও আমলের) সমন্বয় সাধন করতে হবে। ॥॥.]1100118.00 অক সার

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।