উপহাসের সম্মুখীন করে দিয়েছেন। ২. আল্লাহপাক কথা বলেছেন তাদের ধারণার সাযুজ্য বজায় রেখে । তাদেরকে ক্ষণিক চিন্তাভাবনার সুযোগ দিয়েছেন যাতে তারা তাদের চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে অক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়। আয়াতের শেষাংশে বলা হয়েছে - এই দোজধথ প্রস্তত রাখা হয়েছে সত্য প্রত্যাখ্যানকারিদের (কাফেরদের) জন্য । এই বাক্যটির পশ্চাতে রয়েছে একটি উহ্য প্রশ্ন । সেটি হচ্ছে, দোজখ কার জন্য প্রস্তুত রাখা হয়েছে? উত্তর-কাফেরদের জন্য । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে-রসুল স. এরশাদ করেছেন, পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের একভাগ । বোখারী, মুসলিম । হজরত নোমান বিন বশীর কর্তৃক বর্ণিত হয়েছে_হজরত রসুলুল্লাহ স. বলেছেন, দোজখের সবচেয়ে নিঙ্নতম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে একজোড়া আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। এর প্রভাবে আগুনে ফুটন্ত ডেকচির মতো তার মগজ টগ্বগ্ করে ফুটতে থাকবে । সে মনে করবে, তার চেয়ে অধিক শাস্তিভোগকারী আর কেউ নেই । বোখারী, মুসলিম। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন_রসুল স. এরশাদ করেছেন, জাহান্নামের আগুন এক হাজার বছর জলে জ্বলে লাল রঙ ধারণ করেছে । আরো এক হাজার বছর জ্বলতে জ্বলতে হয়েছে শাদা । এরপর আরো এক হাজার বছর প্রজ্বলিত হতে হতে হয়েছে ঘনকৃষ্ণ আঁধারের মতো । হজরত নোমান বিন বশীর বর্ণনা করেন-রসুলুল্লাহ্ স. বলেছেন, আমি তোমাদেরকে দোজখানল সম্পর্কে ভীতি প্রদর্শন করছি। আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক হতে বলছি। হজরত নোমান বিন বশীর বলেন, রসুল স. কথাগুলো বলছিলেন অতি উচ্চস্বরে । যদি তিনি স. এখন এস্থানে উপস্থিত থাকতেন তবে তার পবিত্র কণ্ঠস্বর বাজারের অধিবাসীরাও শুনতে পেতো। তিনি তখন এমনই উদ্দীপিত ছিলেন যে, তার স. কম্বল লুটিয়ে 05899 বর্ণনা দৃষ্টে বুঝা যায় জাহান্নাম চি] । সুরা বাকারা ঃ আঃ/ত ২৫ ৬৬৮৪ জরও 155141205 রর ৩53 $9675607-55448% রি ০৫১314954755250464%5 0 যাহারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাহাদিগকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত । যখনই তাহাদিগকে ফল- তাফসীরে মাযহারী/৭৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।