উপাস্যসমূহ। অথবা অবিশ্বাসীরা যাদের সাহায্য পাবে বলে মনে করে তারা । এর অর্থ আরবী ভাষার কবি এবং সাহিত্যবিশারদকুল। তারাই সুন্দর সুললিত বাণী চয়নে সমর্থ । আল্লাহপাক এখানে তাদের প্রতিও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তারাও ছিলো অবিশ্বাসী । তারা চেষ্টা করতে পারতো। মিথ্যা সাক্ষীও পেশ করতে পারতো । কিন্তু পারেনি। কারণ বিষয়টি কেবল বাণী নির্মাণের প্রতিদ্বন্দিতা নয়। এতে রয়েছে সত্য কিংবা মিথ্যার সুস্পষ্ট ঘোষণার ব্যাপার । স্রষ্টার মোকাবেলা কি সৃষ্টি কখনো করতে পারে_ না করা সম্ভব? পরের আয়াতে বলা হচ্ছে, “যদি তোমরা অসমর্থ হও'। আর অসমর্থ তো হবেই । শুধু তোমরা নও তোমাদের পরবতীদের জন্যও অসমর্থতা ভিন্ন গত্যন্তর নেই। তবে এবার মেনে নাও যে, কোরআন হচ্ছে মোজেজা- অক্ষমকারী। এখন একটি পথ খোলা রইলো-বিশ্বাস করা। সুতরাং বিশ্বাস করো । ওই আগুন থেকে আত্মরক্ষা করো যে আগুনের ইন্ধন মানুষ এবং পাথর। 'ওয়াকুদু' অর্থ দাহ্য বস্তু, যদ্দারা আগুন প্রজ্বলিত করা হয়। দোজখের দাহ্য বস্ত্র বা ইন্ধন মানুষ এবং পাথর । “ওয়াকুদু' শব্দটি শব্দমূল হওয়াও সম্ভব। আর এটিকে শব্দমূল ধরে নিলে মানুষ এবং পাথর এর পূর্বে একটি সম্পূর্ণ পদ উহ্য আছে মনে করতে হবে। এমতাবস্থায় আয়াতের অর্থ দাড়াবে_ দোজখের দহনপ্রথরতা মানুষ এবং পাথরের প্রজ্বলনের কারণে হবে । এ ব্যাপারে হজরত বর্ণনাকারীগণ। মুজাহিদ এবং আবু জাফরের এসম্পর্কিত বক্তব্য বর্ণিত হয়েছে ইবনে আবী হাতেমের মাধ্যমে । প্রথম শ্রেণীর মুফাস্সিরগণও এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ উচ্চারণ করেননি। বক্তব্যটি এই- জাহান্নামে ইন্ধন হবে কৃষ্ণকায় গন্ধক পাথর। কেউ কেউ বলেছেন, সকল প্রকার পাথরই জাহান্নামের ইন্ধন হবে। এরকমও বলা হয়েছে যে, এই সংবাদটির মাধ্যমে দোজখাগ্সির প্রলয়ংকরী দহন ক্ষমতা এবং ভয়াবহতা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে। আয়াতের শুরুতে আল্লাহপাক এরশাদ করেছেন, “ফাইল্লাম তাফ্য়ালু (যদি তোমরা আনয়ন না কর)। এখানে “ইন' অব্যয় ব্যবহার করা হয়েছে। “ইন' অর্থ যদি। “যদি' কখনো সুনিশ্চিত নয়। কোরআনের অনুরূপ সুরা প্রস্তুত করতে না পারার বিষয়টি সুনিশ্চিত। তাই এখানে “ইন' এর পরিবর্তে “ইজা' অব্যয়টি ব্যবহার করা যেতো! কারণ, ইজা একটি সুনিশ্চিন্ততা সূচক অব্যয় । “যদি জায়েদ আসে তবে আমিও আসবো'-এরকম বাক্যের মধ্যে আমার আসার ব্যাপারটি নিশ্চয়তাহীন। “যদি সূর্য উদিত হয় তবে আমি আসবো'-এখানেও যদি ব্যবহারের কারণে আমার আসার নিশ্চয়তা সন্দেহজনকতায় পর্যবসিত হয়েছে। আল্লাহ্্পাকের জ্ঞান সন্দেহের অতীত । অতীত, বর্তমান, ভবিষ্যত সকল কালের সংবাদই তিনি সন্দেহাতীত রূপে জানেন। তবুও এখানে যদি উল্লেখ করার কারণ এই যে, ১. তাদের উপহাস প্রবণতার প্রতিকূলে তাদেরকে উপহাসের সম্মুখীন করাই আল্লাহ্র ইচ্ছা । যেমন, কেউ বললো, আমি শুক্রবারে তোমাদের কাছে আসবো । একথা শুনে কেউ বললো, শুক্রবার যদি না আসে । এরকম উক্তিকে উপহাস ছাড়া আর কী মনে করা যেতে পারে। আল্লাহ্পাক সুনিশ্চিত যে, তার চ্যালেঞ্জ মোকাবেলা করার সাধ্য কাফেরদের নেই। তবুও তিনি “যদি' ব্যবহারের মাধ্যমে তাদেরকে তাফসীরে মাযহারী/৭৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।