আল্লাহপাক এরশাদ করছেন, আমি আমার দাসের প্রতি যা অবতীর্ণ করেছি-_ এ প্রসঙ্গে বলতে হয়, দাস বা বান্দাই মানুষের সর্বশ্রেষ্ঠ পদবী । আল্লাহতায়ালার আনুগত্যই সর্বশ্রেষ্ঠ সম্মান । তাই পূর্ণ অনুগত বান্দাই দাস নামে অভিহিত হওয়ার যোগ্য। রসুল মোহাম্মদ স.কে এখানে দাস সম্বোধনের মাধ্যমে চরমতম মর্যাদা দেয়া হয়েছে। প্রকৃত দাস বা বান্দা তিনিই। অন্য সকল বিশ্বাসী বান্দারা তারই অনুসরণের সৌভাগ্য লাভের কারণে বান্দা নামে অভিহিত হওয়ার যোগ্য হয়েছেন। আল্লাহপাক জানাচ্ছেন, অবতীর্ণ সুরা সম্পর্কে সন্দিহান হলে তোমরা এর অনুরূপ সুরা পেশ করো। সুরা অর্থ কোরআন পাকের একটি নির্দিষ্ট অংশ। শব্দটির ব্যুৎপত্তি ঘটেছে সুরাতুল মদীনা শব্দ থেকে। যার অর্থ শহরের প্রাটার। প্রাচীর যেমন শহরকে সীমাবদ্ধ করে-এখানে সুরা বলতে তেমনি কোরআনপাকের কোনো নির্দিষ্ট অংশকে সীমাবদ্ধ করা হয়েছে বলে বুঝতে হবে। সুরা শব্দের আরেকটি অর্থ মর্যাদা । কোরআন পাঠকারী এক বিশেষ মর্যাদার অধিকারী । সুরা এই মর্যাদার প্রকাশক বলেও ধরে নেয়া যায়। কিন্তু এই আয়াতের সুরা প্রথমোক্ত অর্থেই গৃহীতব্য। এখানে সুরা অর্থ সুরার অংশবিশেষ । সুরার আয়াত সংখ্যা হবে কমপক্ষে তিন। “মিম্ মিস্লিহি' অর্থ অনুরূপ । শব্দটি সুরা শব্দের বিশেষণ। মিস্লিহি এর “হি' সর্বনাম। মিস্লিহি এর প্রকৃত অর্থ এর (তাহার) অনুরূপ । এই সর্বনামটি সম্ভবত মা আনযালনা (যা অবতীর্ণ করেছি) এর সঙ্গে সম্পৃক্ত । এমতাবস্থায় মিন অব্যয়টি তাবয়ীজিয়া অথবা বয়ানিয়া কিংবা জায়েদা হবে। এভাবে আয়াতের অর্থ দাড়াবে এরকম-অলংকরণশোভিত অনুপম ছন্দবিশিষ্ট এই কোরআনের মতো একটি সুরা পেশ করো । উল্লেখিত সর্বনামটি “আলা আবদিনা' (আমার দাসের প্রতি) এর সঙ্গেও সম্বদ্ধিত হওয়া সম্ভব । এ নিয়মে মিন অব্যয়টি সৃচনাসূচক বলে গণ্য হবে। এমতো বিশ্লেষণে আয়াতের অর্থ নির্ধারিত হবে এরকম-রসুল মোস্তফা স. এর মতো উম্মী (অক্ষরের অমুখাপেক্ষী) নবী কর্তৃক প্রস্তুতকৃত সুরা নিয়ে এসো। প্রথমোক্ত ব্যাখ্যাটিই উত্তম ও সামঞ্জস্যপূর্ণ । কারণ, এতে করে কোরআন যে সর্বাংশে আল্লাহ্র রচিত বাণী সে কথা পরিস্ফুট হয়ে ওঠে । আর এবাণীর অনুরূপ কোনো বাণী নির্মাণের সাধ্য কারো নেই। এ ব্যাপারে আল্লাহ্র অপ্রতিদ্বন্দিতা স্বতঃসিদ্ধ। অন্য আয়াতে একথা বলে দেয়া হয়েছে। যেমন_'হে নবী আপনি সকলকে বলে দিন, মানুষ ও জন সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে কোরআনের অনুরূপ একটি বাক্য প্রস্তুত করুক। (কিন্ত একথা নিশ্চিত যে, তারা পরস্পর পরস্পরের সাহায্যকারী হলেও এরকম কোনো বাক্য প্রস্তুত করতে পারবে না)। আয়াতে অবিশ্বাসীদেরকে আরো বলা হয়েছে, তোমরা যদি সত্যবাদি হও তবে এই চ্যালেজের মোকাবেলার জন্য তোমাদের সকল সাক্ষীকে (বাতিল মাবুদদেরকে) এগিয়ে আসতে বলো। সকল সাক্ষী অর্থ অবিশ্বাসীদের মিথ্যা জঙষসীরে মহা” ||||॥.|100118,00|1
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।