Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আংতুম তা'লামুন' বলা হয়েছে । এখানে উদ্দেশ্য এরকম নয় যে, যাদের বুদ্ধিজ্ঞান কম তারা আল্লাহ্র সমকক্ষ দীড় করাতে পারবে । প্রকৃত অর্থ হবে এরকম, তোমরা তো জানোই গোটা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহতায়ালা । বিষয়টি তোমরা স্বীকৃতিও দিয়ে থাকো (যেমন অন্য আয়াতে এসেছে- হে নবী। আপনি যদি প্রশ্ন করেন, তাদের সৃষ্টিকর্তা কে? তবে তারা অবশ্যই বলবে, আল্লাহ্‌)। এই আয়াত এবং পূর্ববর্তী আয়াত আল্লাহ্পাকের তাওহীদ (এককত্) বিষয়ক। আল্লাহ্‌র সৃষ্টিনৈপুণ্যের প্রতি চিন্তা নিক্ষেপ করার কথাও আয়াত দু'টোতে বিবৃত হয়েছে। এবার শুরু হবে কোরআন এবং যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে- সেই মহান রসুলের সত্যতা বিষয়ক আলোচনা, যা ইমান বা বিশ্বাসেরই বলয়ভূত। সুরা বাকারা ঃ আয়াত ২৩, ২৪ পে (৮১5৬০১৬৮৮2৫ ৩৫৭1৩165665 ৯৯ ১2 ০ ৩৭১৫ ০১৪৮০৯১০৮৪৬ এ৮৩৬৪৪০৯৪) ঈপাগ পতি জি ঠ রা 5৮ (৯ ১৮১ ৬ ১ 2৮১৩ পার্ট ০ ৩28৯৪ ৮0০ 12555$০৩০১৮৪১৮১৩%৭ র৩9৯9 শি 7 214৮৫৯৭1৮12) 251৭5 *ত এ০৫1-৮৮০০৬55500128155585৩5 ০৩০ 0 আমি আমার দাসের প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের কোন সন্দেহ থাকিলে তোমরা তাহার অনুরূপ কোন সূরা আনয়ন কর, এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ্‌ বাতীত তোমাদের সকল সাক্ষীকে আহবান কর। [0 যদি তোমরা আনয়ন না কর, এবং কখনই করিতে পারিবে না, তবে সেই আগুনকে ভয় কর মানুষ এবং পাথর হইবে যাহার ইন্ধন, সত্য প্রত্যাখ্যানকারিগণের জন্য যাহা প্রস্তুত রহিয়াছে । অবিশ্বাসীরা সন্দেহ করতো, ঘটনাপরম্পরায় যে সমস্ত আয়াত অবতীর্ণ হচ্ছে তা আল্লাহ্‌র বাণী নয়। কবিরা যেমন একের পর এক পঙউক্তি রচনা করে যায়_এ অনেকটা সে রকমই। কবিতা আবৃত্তির মতোই এগুলোকে আল্লাহ্‌র বাণী বলে চালিয়ে দেয়া হচ্ছে। তাদের ধারণা হতো, আল্লাহ্‌র বাণী হলে সম্পূর্ণ কোরআনই অবতীর্ণ হতো এক সঙ্গে। ঘটনা ও পরিপ্রেক্ষিতের ব্যাপারটা এর সঙ্গে জড়িত থাকতো না। তাদের এই সন্দেহের প্রতিবাদে আল্লাহতায়ালা এখানে এমন এক চ্যালেঞ্ত উপস্থাপন করেছেন যা মোকাবেলা করা তাদের সামর্থ্যের বাইরে। ভবিষ্যতেও কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। তাফসীরে মাযহারী/৭১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।