উৎপাদন করেন। সুতরাং জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহের সমকক্ষ দীড় করাইও না। আল্লাহতায়ালা পৃথিবীকে সৃষ্টি করেছেন শয্যারূপে। শয্যা অর্থ এমন বিছানা যা বাসোপযোগী । অতি শক্ত নয় । অতি কোমলও নয় । 'ওয়াস্ সামাআ' অর্থ এক বা একাধিক আকাশ । 'বিনাআ' অর্থ আচ্ছাদন বা ছাদ । এই শব্দটি শব্দমূল এবং অর্থের দিক থেকে কর্মবাচক বিশেষ্য । আল্লাহপাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। আকাশ থেকে সৃষ্টি হয় বাম্প। এ বাম্পই মেঘের মাধ্যমে বৃষ্টিরপে আপতিত হয়। এই আপতন বা বর্ষণকে “আনযালা' শব্দটির মাধ্যমে বিবৃত করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে অংকুরোদাম ঘটে উডভিদের | সৃষ্টি হয় বিভিন্ন ফলমূল । সৃষ্টি হচ্ছে আল্লাহ্তায়ালার কুদরত । বৃষ্টি মিশ্রিত মাটির মাধ্যমে তিনি পৃথিবীতে ফলমূল উৎপাদন নিশ্চিত করেন। মাটি ও পানি বাহ্যিক কারণ । প্রকৃত স্রষ্টা আল্লাহ্তায়ালাই । “মিনাস্ সামারাত' এর “মিন' অব্যয়টির অর্থ কিয়দংশ অথবা সম্পূর্ণ । “আররিয্ক্' (জীবিকা) শব্দটি আখরজা (উৎপাদন) ক্রিয়ার কর্মপদ | “লাকুম' শব্দটি “রিযৃক্* শব্দের বিশেষণ অথবা কর্মপদ । “রিযৃক্' হচ্ছে শব্দমূল । “আখরজা' শব্দটিও নিজস্ব অর্থে ব্যবহৃত হয়েছে। এই পদ্ধতিতে বাক্যটির অর্থ হবে_ফলমূল উৎপন্ন করা হয়েছে তোমাদের জীবিকার জন্য। আয়াতের শেষাংশে বলা হয়েছে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদীও ওয়া আংতুম তা'লামুন_সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহ্র সমকক্ষ স্থির কোরো না। অর্থাৎ এমন যেনো না হয় যে, আল্লাহপাকের মতো করে তোমরা অন্য কারো উপাসনায় লিপ্ত হও অথবা অন্য কাউকে আল্লাহ্পাকের প্রতিদন্থী সাব্যস্ত করো। আল্লাহপাক প্রতিদ্ন্বিবিহীন এবং প্রতিপক্ষহীন। “সমকক্ষ স্তির কোরো না" এই নিষেধাজ্ঞাটি পূর্বের আয়াতের “ইবাদত করো" আদেশটির সঙ্গে সম্পর্কযুক্ত। একটি আদেশ। অপরটি নিষেধ । অথবা সমকক্ষ দীড় করানোর ব্যাপারটা পূর্বের আয়াতের আত্মরক্ষা করার বিষয়টির সাথে জড়িত। যেনো সমকক্ষতার আশংকা থেকেও আত্মরক্ষা করতে বলা হয়েছে। এই পদ্ধতিতে ব্যাখ্যা হবে- যদি তোমরা শংকাগ্রস্ত হও, তবুও কাউকে আল্লাহ্পাকের সমতুল কোরো না। অথবা এই আয়াতের প্রারভ্তিকা (আল্লাজি জায়ালালাকুম) এর সঙ্গেও সমকক্ষ না করার আজ্ঞাটি সম্পর্কযুক্ত বলে ধরে নেয়া যেতে পারে । এরকম অবস্থায় অর্থ হবে- সেই পবিত্র সত্তা, যিনি ভূপৃষ্ঠকে বিছানা এবং আকাশকে ছাদ করেছেন। বৃষ্টিপাতের মাধ্যমে জীবিকাস্বরূপ মাটিতে উৎপন্ন করেছেন ফলমূলের সমাহার। সমকক্ষহীনতাই তার জন্য শোভনীয়। সুতরাং তার সমকক্ষ স্থির করা নিষিদ্ধ ঘোষিত হলো । “ওয়া আংতুম তা'লামুন' অর্থ জেনে শুনে । বলা হচ্ছে, তোমরা জ্ঞানসম্পন্ন। তোমরা তো বিষয়টি জানো এবং বুঝ । একটু চিন্তা করলেই আল্লাহ্র সমকক্ষ স্থির না করার বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে । হঁশিয়ার করার জন্যই এখানে “ওয়া অক্ষসীর সঘরী/*০ ||||||, 81110011800]
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।