হানাফী মাযহাবের একনিষ্ঠ অনুসারী ও বোদ্ধা। আর ছিলেন আধ্যাত্মিকতার দিক থেকে নেসবতে সিদ্দীকির হেজরত আবুবকর সিদ্দীক রা. এর আত্মিক সংশ্লিষ্টতার) রঙে পূর্ণ রঞ্জিত। মোজাদ্দেদিয়া তরিকার তৎকালীন সর্বশ্রেষ্ঠ আরেফ হজরত মাযহারে শহীদ জানে জানা র. এর প্রিয় মুরিদ ও খলিফা ছিলেন তিনি। এভাবেই তিনি তীর প্রজ্ঞাকে করেছিলেন অধীত বিদ্যা (এলমে হুসুলী) এবং সত্তাসঞ্জাত বিদ্যার (এলমে হুজুরীর) অবাক সমাহার । তাই তার বিবরণে রয়েছে একই সঙ্গে রহস্যের সুবাস, বুদ্ধির ঝলক এবং সুসিদ্ধান্তের সংশ্রেষ। তাফসীর শাস্ত্রের জগতে তিনি এনেছেন বর্ণনা পরম্পরার (রেওয়ায়েতের) সঙ্গে বুদ্ধিবৃত্তির (দেরায়েতের) সম্মিলিত নির্ভরতা । তার সঙ্গে মিলিয়েছেন অন্ত্দৃষ্টির (ফেরাসাতের) নিখুঁত পর্যবেক্ষণকে । তাই তিনি কালজ হয়েও কালোত্তর। অন্তরাল হয়েও ম্মরণমুখর । যারা স্থলদশী এবং তাফসীর শান্ত্রকে স্বকপোলকল্পিত মতবাদের মাধ্যম হিসেবে বিবেচনা করতে অভ্যস্ত তারা তো পেচকসদৃশ । সমুজ্জবল সূর্যালোক তাদের কাম্য নয়। তারা এ আলো এড়িয়ে চলতে চায়। তাফসীরে মাযহারীর বিলম্বিত বঙ্গায়নকেও তারা হয়তো শুভদৃষ্টিতে দেখতে নারাজ । অন্তরের আলো ছাড়া কোনো বিষয়ের মূল প্রকৃতি অনুভবগ্রাহ্য হয় না। আলোকিত অন্তর্লোক ছাড়া সরল পথরেখা দৃষ্টিগ্রাহ্যও হয় না। আর শ্রর্ণতির আওতায়ও আসে না আল্লাহ্পাকের অমোঘ ঘোষণাটি __ আলা লিল্লাহিদ্ দীনুল খলিছ (সাবধান হও -আল্লাহ্র জন্যই বিশুদ্ধ ধর্ম)। এই অন্তর্লোকের প্রবহমানতাকে যথামান্যতা দিয়েছেন আমাদের সম্মানিত তাফসীরকারক। তাফসীর গ্রন্থটির নামকরণে মুদ্রিত রেখেছেন তার পীর কেবলা ও কাবা'র নাম। কারণ, প্রকৃত অর্থেই জ্ঞানী ছিলেন তিনি। পীর ও মোর্শেদের তাওয়াজ্জোহ্ ব্যতিরেকে যে মানুষের জ্ঞানকেন্দ্রের সম্ভাবনার পূর্ণউিন্মোচন ঘটেনা __ তা তিনি জানতেন । দ্বিতীয় সহস্রাব্দের মোজাদ্দেদ হজরত শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দী রহমাতুল্লাহি আলাইহির সংস্কার প্রবাহের এক বিরল বিকাশকে তার মাধ্যমে বিকশিত হতে দেখেছি আমরা । সেই মহান মোজাদ্দেদের খলিফা ছিলেন হজরত খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দী __ তার খলিফা খাজা সাইফুদ্দিন সেরহিন্দী -_ তার খলিফা খাজা নূর মোহাম্মদ বদাউনি এবং তীর খলিফা ছিলেন মাযহারে শহীদ জানে জানা রহমতুল্লাহি আলাইহিম আজমাইন। আমরা আমাদের অযোগ্যতাকে স্বীকার করেই মহাগ্রন্থ আল কোরআনের এই জ্ঞানগর্ভ তাফসীর গ্রন্থটি বাংলায় রূপান্তরিত করবার উদ্যোগ গ্রহণ করেছি। হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া কেন্দ্রিক কতিপয় ফকির দরবেশের যুখবন্ধ উদ্যোগটিকে আল্লাহপাকই তার আপন করুণায় বাস্তব রূপ দিয়ে চলেছেন। ঘিধাজড়িত পদবিক্ষেপকে দান করেছেন শক্তি, সহায়তা ও বাস্তবতা । আর আমরাও এগিয়ে চলেছি কেবল সংকল্লের বিশদ্ধতাকে অবলম্বন করে । আমাদের সঙ্গী হিসেবে সদাজাগ্রত রয়েছে ভয় ও সাহস। পাপী আমরা । সকল অপরাধের জন্য আমরা ক্ষমাপ্রান্তির নিবেদন জানিয়ে চলেছি আমাদেরই পরম প্রেমময় ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।