নিকট থেকে তাকওয়ার আশা করা যেতে পারে । কেউ কেউ বলেছেন, বাক্যটি পূর্বোক্ত উক্তির কারণ । তাই অর্থ হবে এরকম-এ জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যে, তোমরা যেনো আত্মরক্ষা করতে পারো । কাষী বায়যাবী বলেছেন, ব্যাখ্যাটি দুর্বল । ভাষাবিদগণের নিকট থেকে এ ধরনের ব্যাখ্যাবিশ্রেষণ দেখা যায় না । ব্যাকরণবিদ সিবওয়াইহ্ বলেছেন, লায়াল্লা এবং আসা শব্দ দু'টি আশাব্যঞজজক অব্যয়। কোরআন মজীদের যে সকল স্থানে এই অব্যয় দু'টি বিদ্যমান, সে সকল স্থানে বিষয়বস্তুর বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়ে। আমি বলি, সিবওয়াইহ্ এর অভিমতটি শুদ্ধ নয়। তার কথা মেনে নিলে সকল সৃষ্টিরই মুত্তাকী (তাকওয়া অবলম্বনকারী) হওয়া অপরিহার্য হয়ে পড়ে। কিন্ত এরকম হওয়া অসম্ভব । তবে হ্যা, সিবওয়াইহ এর মতবাদের অনুকূলে অন্য একটি ব্যাখ্যা দাড় করানো যায়। যেমন-তোমাদের সৃষ্টিরহস্য এরকম যে, তোমাদের আত্মরক্ষা করার অনুষঙ্গটি ছিলো অবশ্যন্তাবী। কিন্ত সকলে নয় বরং কিছু সংখ্যক লোক একে বাস্তবায়ন করতে ব্রতী হয়েছে। সৃষ্টি ও প্রতিপালন এই অনুগ্রহ দুটি ইবাদতকে অপরিহার্য করেছে। একথাও স্পষ্ট বুঝা যাচ্ছে যে, পুণ্যদানও আল্লাহ্্পাকের একটি অনুদান । নতুবা উপাসনাই যদি কেবল পুণ্য লাভের কারণ হয়, তবে মানুষকে মনে করতে হবে এমন এক শ্রমিক, যে শ্রমের পূর্বেই তার পারিশ্রমিক নিয়ে নিয়েছে। কিন্তু ইবাদতের প্রকৃত অর্থ হবে আল্লাহ্পকের পরিচয় লাভ। এই পরিচয় লাভের পন্থা হচ্ছে, আল্লাহ্র সৃষ্টিবৈচিত্র সম্পর্কে চিন্তা-গবেষণা করা। এই পরিচিতি বা মারেফতের মূল মর্ম হচ্ছে, আল্লাহ্পাকের সিফাতের (গুণাবলীর) পরিচয় লাভ। তার জাতের (সত্তার) পরিচিতি অর্জনায়ত নয়। অর্জিত জ্ঞানে তার সংকুলান হয় না। এই সর্বোচ্চ পরিচিতি সম্পূর্ণতই আল্লাহতায়ালার করুণানির্ভর। সুরা বাকারা ঃ আয়াত ২২ ০0509625201285৩944৩৩] $121৩1%9০ 12255 ৫৩5০৮20886৮ টি ৫৪ ১ ০৬ 0 যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফল-মূল তাফসীরে মাযহারী/৬৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।