সেখানে বিশ্বাসীরাই ছিলেন সংখ্যাগুরু ৷ তাই তাদের মর্যাদা রক্ষার্থে মদীনার সকলকেই ইয়া আইফ়্যুহাল্লাজিনা আমানু ( হে বিশ্বাসীগণ) বলে ডাকা হয়েছে। যিনি প্রতিপালক, তিনিই উপাসনা লাভের যোগ্য । প্রতিপালনকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ওয়াজিব (অত্যাবশ্যকীয়)। যদিও আল্লাহতায়ালার নিছক সত্তা-ই ইবাদত লাভের উপযুক্ত, তদুপরি তিনি লালনপালনকারী । তাই কৃতজ্ঞতাবদ্ধতার কারণেও কেবল তারই ইবাদত করা উচিৎ। উপাসনার এই অত্যাবশ্যকীয়তা বিশ্বাসী অবিশ্বাসী সকলেরই দায়িতৃভূত। মু"মিনরা তো উপাসনা করবেই। কারণ, তারা বিশ্বাসী। কাফেরদেরকেও উপাসনা করতে হবে বিশ্বাস স্থাপনের পর। কারণ, উপসানাকারীকে অবশ্যই বিশ্বাসভাজন হতে হবে। বিশ্বাসবিহীনতায় উপাসনা হয় না। “আল্লাজিনা খলাক্ কুম' অথ: যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এটা রব্বাকুম (প্রতিপালক) এর বিশেষণ, যার মাধ্যমে সৃষ্টির মর্যাদা ও কারণ নিণীতি হয়েছে। অনস্তিত্বকে অস্তিত্ব দান করাই সৃষ্টি করা, যে সৃষ্টির নমুনা পূর্বে ছিলো না। “ওয়াল্লাজিনা মিন কৃবলিকুম' অর্থ, তোমাদের পূর্ববতীদেরকেও আল্লাহ্ই সৃষ্টি করেছেন। এই বিষয়টি সকল মানুষেরই জানা । আয়াতের বর্ণনাভঙ্গি সে কথাই প্রমাণ করে। অন্য আয়াতেও এ বিষয়টির প্রমাণ বিদ্যমান। যেমন আল্লাহ্্পাক বলেছেন, 'হে নবী। এটা নিঃসন্দেহ যে, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন কে? তবে তারা অবশ্যই কলবে, আল্লাহ্। পূর্ববরতীদের উল্লেখ এ কারণে হতে পারে যে, মানুষেরা যেনো সহজ চিত্তাভাবনার মাধ্যমেই আল্লাহপাকের সার্বজনীন সৃজনশীলতার বিষয়টিকে হৃদয়ঙ্গম করতে পারে। এটি এমন একটি ইঙ্গিত যা অস্বীকার করার যো নেই। “লায়াল্লাকুম তাত্তাকুন' অর্থ-যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো। এ অবস্থাটি হচ্ছে উপাসনাকারীর অবস্থা । অর্থাৎ উপাসনাকারীগণ যেনো অন্তরে এমতো আশা পোষণ করে যে, আল্লাহপাক আমাদেরকে শাস্তি থেকে অব্যাহতি দিবেন। এই আশার সঙ্গে থাকতে হয় ভয়। কারণ আল্লাহপাক সর্বশক্তিমান এবং ইচ্ছাময়। ইমান চায়, ভয়মিশ্রিত আশা অথবা আশাশোভিত ভীতি । এরকম অর্থও হতে পারে যে, উপাসনা লগ্নে এ রকম আশা পোষণ করা-আমরা ধর্মতীরগণের পবিত্র দলের অন্তর্তৃত হবো। যারা ধর্মতীরু তারা শরিয়তবিরোধী কর্মকান্ড থেকে বিমুখ। এই বিমুখতার নামই তাকওয়া (আত্মরক্ষা, সাবধানতা)। যথাকর্তব্য সম্পাদনের ভিত্তি এই তাকওয়ার উপরেই । বরং আল্লাহ্ ব্যতীত অন্য সকল কিছু থেকে বিচ্ছিন্ন হওয়াই প্রকৃত তাকওয়া । 'লায়াল্লাকুম তাত্তাকুন' বাক্যটি “খলাকৃকুম' (সৃষ্টি করেছেন) ক্রিয়ার কর্মপদের অবস্থাব্যঞ্জকও হতে পারে। এই ধারণাসূত্রে অর্থ দাড়াবে এরকম-_আল্লাহ্পাক তোমাদেরকে এমন অবস্থায় সৃষ্টি করেছেন, যাতে তোমাদের নিকট থেকে তাকওয়ার আশা করা যায়। কারণ, তোমাদের সত্তা সৃষ্টির সঙ্গে সঙ্গে তাকওয়া সৃষ্টির কারণ ও উপকরণ রয়েছে। তাই স্বভাবতঃই তোমাদের শষসীর মাহরা/», |||,এা100110.001
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।