তাদের উপমা সেই অগ্নি প্রজ্ছবলনকারী ব্যক্তির মতো, যার আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে সীমিত পরিসর । সুতরাং পৃথিবীর সীমিত পরিসরই তাদের উপকারে আসে । মৃত্যুর অন্ধকার ঘনায়মান হয়ে উঠলে তাদের অদৃষ্ট হয়ে ওঠে ঘন অন্ধকারাচ্ছাদিত। মৃত্যুত্তোর জীবন হচ্ছে প্রকৃত ইমানের অক্ষয় আলোকোজ্জ্বল অধ্যায়, যা কেবল প্রকৃত বিশ্বাসীদেরই অধিকারভূত । মহানবী মোহাম্মদ স. এর সময়ের এবং পরবর্তীকালের সকল অপবিশ্বাসীদের সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই আয়াতগুলোতে । আমি বলি, রসুল স. এর জামানায় পরবর্তী বাতিল ফেরকাগুলোর অস্তিত্ব না থাকলেও উদ্ধৃত আয়াতগুলোতে বিবৃত মুনাফিকদের বৈশিষ্ট্যাবলী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে । এর স্বপক্ষে রয়েছে অনেক হাদিস এবং পূর্বসুরী তাফসীরকারদের ব্যাখ্যা-বিশ্লেষণ। আল্লাহপাকই সর্বজ্ঞ। সুরা বাকারা ঃ আয়াত ২১ 44275৩08544 ০৯৯ পে ১০ গঞ ধনী ০৯ 77 হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত কর যিনি তোমাদিগকে ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা আত্মরক্ষা করিতে পার, ইয়া আইয়্যুহান্নাস' অর্থ হে মানব সম্প্রদায় । যারা এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে পৃথিবীতে এসেছিলেন, যারা আয়াত অবতীর্ণ হওয়ার সময় বর্তমান ছিলেন এবং পরবর্তী সময়ে যারা আসবেন_সকলের সৃষ্টিকর্তা আল্লাহ্। সকল মানুষকেই এই আয়াতে সম্বোধন করা হয়েছে । সকলের প্রতি এরশাদ হচ্ছে, তোমরা তোমাদর স্রষ্টা ও প্রতিপালকের ইবাদত করো । 'আন্নাস' শব্দটি 'আল' এবং “নাস' সহযোগে গঠিত । আল হচ্ছে সমষ্টিবাচক বহুবচন এবং নির্দিষ্টবাচক অব্যয়। তাই আন্নাস হচ্ছে সার্বজনীন মানবতা । সাহাবায়ে কেরাম এরকমই বুঝতেন। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেন, কোরআনে “ইয়া আইয়্যুহান্নাস' বলে মক্কাবাসীদেরকে এবং “ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু' বলে মদীনাবাসীদেরকে উল্লেখ করা হয়েছে। মন্ধায় অবিশ্বাসীরাই ছিলো সংখ্যাগরিষ্ঠ । বিশ্বাসীরা ছিলেন সংখ্যালঘু । তাই এরকম সম্বোধন করা হয়েছে যাতে করে বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে এই সম্বোধনের লক্ষ্যস্থল হয়। মদীনার অবস্থা ছিলো এর বিপরীত । , তাফসীরে মাযহারী/৬৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।