তারা । কোরআনের কোনো বিধানকে তারা তাদের অর্বাচীনতার অনুকূলে দেখতে পেলে তার গুণগ্রাহী হয়। ইমানের ঘোষণা দেয়। আর সামান্য প্রতিকুলতাতেই সত্য প্রত্যাখ্যান করে বসে। তখন তাদের বিকৃত বিশ্বাসই হয়ে ওঠে তাদের একমাত্র অবলম্বন । এই বিকৃত ব্যাখ্যাকারীরাই বিভিন্ন বিভ্রান্ত দল উপদলে বিভক্ত হয়ে রয়েছে। তার! বলে, প্রতিটি বস্তুই আকৃতি বিশিষ্ট; আর সব কিছুরই দৃষ্টাত্ রয়েছে। নিরাবয়ব ও দৃষ্টাত্তবিহীন সত্তার প্রতি তাদের কোনোই স্বীকৃতি নেই। তাই আনুরুপ্যহীন আল্লাহ্কে তারা স্বীকার করে না। যদি স্বীকার করে তবে তাকে দেহবিশিষ্ট বলে জানে । কেউ কেউ আবার তার দর্শনে অস্থীকৃত হয়। কেউ অস্বীকার করে কবরের শাস্তি, পাপ পুণ্যের ওজন, পুলসিরাত ইত্যাদি । কেউ বলে কোরআন সৃষ্ট (অথচ কোরআন আল্লাহপাকের বাণী) যা সৃষ্টির বৃত্তভূত নয়। এ সমস্ত অবিশ্বাসী ও বিকৃত বিশ্বাসীরা রাফেজী, খারেজী, মোতাজিলা ইত্যাদি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে রয়েছে। তারা যেনো বলতে চায়, আমরা কোরআনের কিছু অংশে বিশ্বাস করি এবং কিছু অংশে বিশ্বাস করি না। এ রকম মনোভাব সুস্পষ্ট অবিশ্বাসের নাম। তাদের এহেন অপবিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে_ আল্লাহ্ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতেন। ওয়া মিনান্নাস (৮ নং আয়াত) থেকে এই আয়াত পর্যন্ত ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টিকারী এবং প্রবৃত্তিপ্রমত্ত মুনাফিকদের স্বভাববৈশিষ্ট্ের সম্যক বিবরণ দেয়া হয়েছে। একথা প্রমাণ করা হয়েছে যে, তারা ইমানের দাবী পেশ করলেও তাদের ইমান কম্মিনকালেও গ্রহণীয় নয়৷ তারা প্রতারক। কিন্তু তারা একথা জানে না যে, এই প্রতারণা তাদের প্রতিই প্রত্যাবর্তিত হয়। তারা মিথ্যাবাদী, বস্কিমবিশ্বাসী। তাদের অন্তরের কুটিলতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। কঠোরতম শাস্তি নির্ধারিত রয়েছে তাদের জন্য । তারা বলে, আমরা শান্তিপ্রয়াসী । কিন্তু প্রকৃতপক্ষে তারাই অশান্তির জনক। নিতান্তই অজ্ঞ তারা । তাই বুঝে না- প্রকৃত করণীয় কী। অজ্ঞতামুক্ত হওয়ার জন্যই তাদেরকে আহবান করা হয়েছে, অপরাপর লোকের (সাহাবায়ে কেরামের, আহলে বাইতের) ইমানের মতো ইমান গ্রহণ করো। এই ইমানের নিশানবাহী আহলে সুন্নত ওয়াল জামাত । এই জামাত বিভ্রান্ত দল উপদলগুলো অপেক্ষা সংখ্যায় এবং মর্যাদায় গরিষ্ঠ । হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ থেকে তিরমিজি বর্ণিত একটি হাদিসে এসেছে, শ্রেষ্ঠ জামাতের প্রতি আল্লাহ্পাকের হাত (হেফাজত) রয়েছে । বিশ্বাসে বিশ্বাসী হবো।' নিজেদের অপবিশ্বাসের অনুকূলে পেতো না বলেই তারা সাহাবাগণকে নির্বোধ মনে করতো । রাফেজী ও খারেজীরাও তাদেরকে এরকম মনে করে থাকে । সাহাবাগণের মধ্য থেকে পৃথিবীতে আল্লাহতায়ালা খলিফা নির্ধারণ করেছেন। তারাই আল্লাহ'র সন্তোষভাজন। এটাই সাহাবাদের প্রতি তাদের বীতশ্রদ্ধ হওয়ার কারণ । তক মণ» ]||||| 2|10018,01
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।