Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আস্‌ সুদ্দীর পদ্ধতিতে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের একটি উদ্ধৃতি আবু মালেকের মাধ্যমে আল্লামা ইবনে জারীর উল্লেখ করেছেন । তিনি আরেকটি বিবরণ দিয়েছেন হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবাগণের মাধ্যমে মুর্রা থেকে । বিবরণটি এই-মদীনার দু'জন মুনাফিক মুশরিকদের দলে ভিড়বার পরিকল্পনা নিয়ে মক্কাভিমুখে রওয়ানা হলো। পথে শুরু হলো ঘনঘোর বৃষ্টি, বন্দরধ্বনি ও বিদুৎ-চমক । যখন বিকট আওয়াজে বজ্ত্রপাত শুরু হলো তখন তারা প্রাণভয়ে তাদের কানে আঙ্গুল প্রবেশ করালো । যখন বিদ্যুৎ চমকাতো তখন তারা পথ চলতে চেষ্টা করতো । আর বিদ্যুৎ নিভে গেলেই থেমে যেতো। তারা আর গন্তব্যের দিকে যেতে সাহস করলো না। ভীত-সন্ত্রস্ত হয়ে নিজ আবাসে ফিরে এলো । তারা ঠিক করলো, আর নয়। সকাল হলেই নবীপাক স. এর দরবারে যেয়ে তওবা করতে হবে। সকাল বেলা তারা যথারীতি রসুল স. এর দরবারে যেয়ে বিশুদ্ধ অন্তঃকরণে ইসলাম খ্রহণ করলো। এই ঘটনাটি দৃষ্টান্ত হিসেবে এখানে উল্লেখ করা হয়ে থাকবে । আর কানে আঙ্গুল দেয়া মুনাফিকদের একটি সাধারণ স্বভাব। রসুল স.এর দরবারে তারা নতুন আয়াত অবতীর্ণ হলে কানে আঙ্গুল দিয়ে বসে থাকতো । তাদের ভয় হতো, হয়তো বা এই আয়াত তাদেরকে লক্ষ্য করে অবতীর্ণ হচ্ছে। হয়তো তাদেরকেই হত্যা করার নির্দেশ এসেছে এই আয়াতে । তাদের এই আচরণ বৃষ্টি, বস্ত্র, বিদ্যুৎতের সময়কার হতবিহবলতার মতো (কানে আঙ্গুল দেয়ার মতো) । নির্বিঘ্ন বিজয় এবং সম্পদপ্রাপ্তির সময় তারা বলতো, মোহাম্মদের আনীত ধর্মতো এখন সত্যিই মনে হচ্ছে। তাদের এই অবস্থা বিদ্যুৎঝলক দেখে পথ চলতে চেষ্টা করার মতো। বিপদাপদের সময় পরিদৃষ্ট হতো তাদের আসল রূপ । তখন তারা বলতো, মোহাম্মদের ধর্মের অনুসরণ করার কারণেই এসব হচ্ছে। এভাবে তারা সত্য প্রত্যাখ্যান করতো । তাদের এ অবস্থা বিদ্যুৎ নিভে যাওয়ার সময়ের থেমে পড়ার মতো । ইবনে জারীর। আমি গগ্রনহ্থকার) বলি, জুলমত (অন্ধকার) শব্দের মর্ম রহস্যাচ্ছন্ (মোতাশাবেহাত) আয়াতগুলোর মতো । এই অনুভূতিটি চিন্তা বিবেকের অতীত। আর বার্ক (বিদ্যুৎ) শব্দটির মর্ম সুস্পষ্ট (মোহকাম) আয়াতগুলোর মতো চিন্তা বিবেকের আওতায় ধরা যায়। তাই বিশুদ্ধ মুমিনের দল আহলে সুন্নত ওয়াল জামাতের অভিমত হচ্ছে, বোধ্য এবং অবোধ্য সকল কিছুর উপরই আমরা বিশ্বাস স্থাপন করেছি। যেহেতু এসমস্ত কিছু অবতীর্ণ হয়েছে আল্লাহ্পাকের তরফ থেকে । আর যাদের অন্তরে রয়েছে বক্রতা ও শঠতা, তারাই ফেতনা ফাসাদের উদ্যোক্তা । তারা তাদের প্রবৃত্তিপ্রসূত দৃষ্টিকোণ থেকে আয়াতগুলোর ত্রান্ত বিশ্লেষণে রত হয়। এই অপপ্রচেষ্টার বিরুদ্ধে বলতে গেলে তারা কানে আঙ্গুল দেয় (মুনাফিকদের মতো)। তাদের অভিমত পবিত্র আয়াতগুলোর প্রকৃত মর্মের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। প্রকৃত অর্থের প্রতি তাদের ভয় মৃত্যুভয়ের মতো। কোরআন মজীদকে তারা করতে চায় তাদের কল্পনার অনুকূল। অবাস্তবতার অভিযাত্রী তাফসীরে মাযহারী/৬৫ নি ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।