থেকে অব্যাহতি লাভ করছিলো । গনিমতের সম্পদ না পেলে ফুটে উঠতো তাদের আসল চেহারা । তখন বাহ্যিক আনুগত্য প্রদর্শনেও তারা গড়িমসি করতো । ওই সমস্ত সুস্পষ্ট প্রমাণকেও বিদুৎচমক বলে ধরে নেয়া যায়, যা সরল পথপ্রদর্শনের সহায়ক । যা ইবাদতের কঠোর পরিশ্রমকে সহজতর করে দেয়। কর্ণকুহরে আঙ্গুল দেয়ার কারণ হচ্ছে এই-তারা সত্যের আহবান শুনতে চায় না, সত্যের নিদর্শনও দেখতে চায় না। তারা পরস্পরে বলাবলি করতো, এই কোরআন তোমরা শুনোনা। মৃত্যুর ভয়ে কানে আঙ্গুল দেয়ার অর্থ হচ্ছে এমতো আশংকা যে, আমরা যদি ইমান গ্রহণ করি তবে ইবাদতের কঠোর পরিশ্রমের বোঝা কাধে নিতে হবে । জেহাদের সমন এলে যুদ্ধে যেতে হবে। শ্রমসাধ্য ইবাদত ও যুদ্ধভীতি তাদের কাছে মৃত্যুতুল্য। তাদের প্রকৃত অবস্থা সম্পর্কে আল্লাহপাক অন্যত্র এরশাদ করেছেন, 'হে নবী । আপনি তো তাদের ভীতিগ্রস্ত অবস্থা দেখেছেন। তখন তারা আপনার প্রতি দৃষ্টিপাত করে এভাবে, আতংকাবস্থায় তারা যেনো মৃত্যুকে দেখছে।' কানে আঙ্গুল প্রবেশ করানোর আরেকটি উদ্দেশ্য এই হতে পারে যে, তারা মনে করতো--শাস্তি সম্পর্কিত আয়াতগুলো না শুনলে হয়তো তারা শাস্তিমুক্ত থাকতে পারবে । কিন্তু মূর্ধেরা একথা বুঝতে পারে না যে, কান বন্ধ করে বন্রের গর্জন থেকে মুক্তি পেতে চাইলেও তাদের শেষ রক্ষা হবে না। যেমন কোনো খরগোশ সামনে শিকারীকে দেখে আত্মগোপনের সুযোগ না পেয়ে চক্ষু বন্ধ করে রইলো-এতে করে কি তার শেষ নিষ্কৃতি হবে? আল্লাহপাক কাফেরদেরকে পরিবেষ্টনকারী_একথার অর্থ পৃথিবীতে তাদের জন্য বিভিন্ন যাতনা ও লাঞ্কুনা তো রয়েছেই, তদুপরি রয়েছে আখেরাতে সুনির্ধারিত শাস্তি। আগেই বলা হয়েছে, বিদুৎচমক অর্থ বিজয়াভিযান, গণিমত অথবা শৌর্ষবীর্য। সত্য প্রত্যাখ্যানকারিরা যেহেতু লোভী, তাই বিজয়, গনিমত ইত্যাদি তাদের দর্শনশক্তিকে অনতিবিলম্বে অকার্কর করে দেবে। বিদ্যুচ্চমকের আরো একটি অর্থ হতে পারে সুস্পষ্ট এবং সুউজ্জ্বল প্রমাণ। এই সুস্পষ্ট এবং সুউজ্ভ্বল প্রমাণাদি তাদের ক্ষয়িষ্ দৃষ্টি ও বিবেককে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে। বিদুৎ- চমক দেখলে তারা পদবিক্ষেপে আগ্রহাস্থিত হয়ে ওঠে । আলো নিভে গেলে থেমে যায়। এ প্রসঙ্গে আল্লাহপাক অন্যত্র এরশাদ করেছেন, “এমন কতিপয় লোক রয়েছে যারা দোদুল্যমান অন্তরে আল্লাহ্র ইবাদত করে। পার্থিব লাভ দেখলে নিশ্চিন্ত হয়, আর বিপদ দেখলে পিছিয়ে যায়।' আল্লাহ্তায়ালা ইচ্ছা করলে তাদের শ্রুতি ও দৃষ্টি অবলুপ্ত করে দিতে পারেন। আবার ইচ্ছা করলে সত্যদর্শনের দৃষ্টি এবং সত্যকথা শোনার ক্ষমতাও দিয়ে দিতে পারেন। এই অনুষঙ্গটি অন্যস্থানে ঘোষিত হয়েছে এভাবে- আমি যদি ইচ্ছা করতাম,তবে সকলকে হেদায়েত দান করতাম । কিন্তু আমার এই কথা সুনির্ধারিত যে, আমি জাহান্নাম পরিপূর্ণ করবো। তাফসীরে মাযহারী/৬৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।