Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন, 'কুল আইম্যু শাইয়িন আকবারু শাহাদাতান কুলিল্লাহ।' কর্ষপদ রূপেও শব্দটি ব্যবহৃত হতে পারে। এরকম ব্যবহার অনুসারে শব্দটি সন্তাব্য জগতের (দায়রায়ে এমকানের) সকল কিছুকেই অন্তর্ভুক্ত করে। যেমন এরশাদ হয়েছে, “আল্লাহু খলিকু কুল্পি শাইয়িন'-- আল্লাহপাক সকল সম্ভাব্য বস্তুর স্রষ্টা । আলোচ্য আয়াতে শব্দটির অর্থ নেয়া হয়েছে সাধারণ ব্যবহারবিধি অনুসারে । আল্লাহপাক বৃদীর। বস্তুকে অস্তিত্বশীল করার পূর্ণ ক্ষমতা (কুদরত) তার রয়েছে। কুদরত অর্থ, ইচ্ছে করলে করা,ইচ্ছে না করলে না করা। আল্লাহপাক ব্যতীত অন্য কারো প্রসঙ্গে এই শব্দটির ব্যবহার শোভনীয় নয় বলা যায়। ঘনঘোর বৃষ্টিকে উপমিত করা হয়েছে ইসলাম ও কোরআনের সঙ্গে। বভ্রনিনাদ ও বিদুৎচমক হচ্ছে ধর্মের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার উদাহরণ । এ সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে গেলে প্রয়োজন সমর্পণসিদ্ধতা, নিখাদ উপাসনাপ্রবৃত্তি, রিপুরিক্ততা, সাধনা, সংযম ইত্যাদি । হজরত আনাস থেকে মুসলিম, আহমদ এবং তিরমিজি বর্ণনা করেছেন, বেহেশত আকর্ষণহীন আর দোজখ আকর্ষণীয় । হজরত আবু হোরায়রা থেকে তিরমিজি, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন, করো। হজরত জিব্রাইল বেহেশত এবং বেহেশতের সামখ্রীসমূহ দেখে বললেন, হে আমার আল্লাহ্‌! তোমার মর্যাদা ও মহিমার শপথ! যে ব্যক্তি বেহেশতের বৈভবের কথা শুনবে, সে বেহেশতে প্রবেশ না করে ছাড়বে না। এরপর বেহেশতকে ঢেকে দেয়া হলো সংযম এবং দুঃখময় সাধনার আবরণে । আল্লাহপাক বললেন, পুনংপ্রত্যক্ষ করো । হজরত জিব্রাইল পুনঃঅবলোকন করে বললেন, তোমার সম্মান ও পরাক্রমের কসম! আমার মনে হচ্ছে কেউ আর বেহেশতে প্রবেশ করতে পারবে না। দোজখ সৃষ্টির পরও আল্লাহ্‌তায়ালা নির্দেশ দিলেন, হে জিব্রাইল প্রত্যক্ষ করো । হজরত জিব্রাইল দোজখ দেখে বললেন, আয় আল্লাহ্‌। তোমার শান শওকতের কসম! দোজখের কথা শুনলে কেউই দোজখে প্রবেশ করতে চাইবে না। আল্লাহ্‌ তখন দোজখকে ঢেকে দিলেন মনোমুগ্ধকর আচ্ছাদনে ৷ তারপর বললেন, পুনঃপ্রত্যক্ষ করো। হজরত জিব্রাইল পুনরায় দেখে বললেন, তোমার মহানুভবতার শপথ! এখন সেখানে প্রবেশ না করে কেউ ছাড়বে না। বিষয়টি কোরআনুল করীমে উল্লেখিত হয়েছে এইভাবে-“ওয়া ইন্লাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খশিয়িন'-_বিন্ম্রজন ব্যতীত অন্যদের নিকট নামাজ একটি বিরাট বোঝা । বভ্রনিনাদ হচ্ছে আল্লাহতায়ালার ওই সমস্ত নিদর্শন, যা শাস্তির ভয় প্রদর্শন করে। আর বিদুৎচমক হচ্ছে বিজয় এবং প্রচুর গনিমতের মাল। মুনাফিকেরা এ সব পেয়েছিলো । তাই তারা বাহ্যিকভাবে ইসলামের অনুসরণ করে যাচ্ছিলো । এই বাহ্যিক অনুসরণের কারণেই তারা পার্থিব শাস্তি (মৃত্যুদন্ড অথবা বন্দীজীবন) তাফসীরে মাযহারী/৬৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।