Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

উদ্ধৃত আয়াত দু'টিতে মুনাফিকদের অবস্থা সম্পর্কে আরো দু'টি দৃষ্টান্ত পেশ করা হয়েছে। 'সাইয়াবুন' অর্থ অবতরণ । এখানে এর অর্থ মেঘ। আসল অর্থ বৃষ্টিপাত । মুষলধারার বর্ষণ । আয়াত শুরু হয়েছে “'আও' (কিংবা) সহযোগে । এই শব্দটির মাধ্যমে দৃষ্টাত্তের পরিসর বৃদ্ধি করা হয়েছে এভাবে-_পূর্ববর্তী উদাহরণ অথবা এই উদাহরণ । মর্ম হবে এরকম, হে জ্বিন ও মানুষ সম্প্রদায় তোমরা আগের এবং এখনকার যে কোনো একটি উপমার মাধ্যমে মুনাফিকদের অবস্থা বুঝে নিতে পারো । কোরআনের অন্য স্থানেও এরকম বর্ণনাভঙ্গির প্রয়োগ রয়েছে । যেমন, ওয়ালা তৃতি' মিনহুম ইসমান ওয়া কুফরাহ। এর ব্যাখ্যা হতে পারে এরকম-হে মানুষ ও জ্বিন। অবিশ্বাসীদের সঙ্গে করণীয় আচরণ সম্পর্কে তোমাদেরকে স্বাধীনতা দেয়া গেলো । এখানে বুঝা যায়, অনুসরণের নিষিদ্ধতার ক্ষেত্রে মানুষ, জ্বিন উভয়ই সমতুল। “সামা-আ' অর্থ আকাশ । এই আয়াতে নির্দিষ্টসূচক অব্যয় 'আল' সহযোগে হয়েছে আস্সামায়ি । এভাবেই নির্দিষ্ট করা হয়েছে সম্পূর্ণ আকাশকে । কেউ কেউ বলেছেন, সামাআ অর্থ মেঘ । যা কিছু উচ্চ, তাকে বলে সামাআ। এর সঙ্গে 'আল' যুক্ত হয়েছে প্রকারগত অবস্থা নির্ধারণকল্পে। কিন্তু অন্যান্য আয়াতসমূহে এই শব্দটির ব্যবহার থেকে বুঝা যায়, আকাশ থেকেই বৃষ্টি বর্ষিত হয়। যেমন আল্লাহপাক বলেছেন, “ওয়া আনযালনা মিনাস্‌ সামায়ি মাআন তাহুরা'-আর আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি। ইবনে হাব্বান বলেছেন, হজরত হাসানের নিকট জিজ্ঞেস করা হয়েছিলো, বৃষ্টি মেঘ থেকে বর্ষিত হয়, না আকাশ থেকে? তিনি বলেছিলেন, আকাশ থেকে । মেঘ তো৷ অবলম্বন মাত্র । ইবনে আবী হাতেম এবং আবু শাইখ বর্ণনা করেন_খালেদ বিন মাদান বলেছেন, বৃষ্টি আরশের নিশ্নদেশ থেকে নির্গত হয়ে এক আকাশ থেকে আরেক আকাশে নামতে থাকে। এভাবে নামতে নামতে পৃথিবীর আকাশে আছরাম নামক স্থানে জমায়েত হয়। সেখানে সৃষ্টি হয় কালো মেঘ। বৃষ্টি ওই কৃষ্ণ মেঘে প্রবেশ করে এবং পরে বর্ষিত হয় পৃথিবীতে । আল্লাহ্‌পাক ওই বৃষ্টিময় মেঘকে যেদিকে ইচ্ছা পরিচালিত করেন । ইবনে আবী হাতেম এবং আবু শাইখ হজরত ইকরামা থেকে আরো বর্ণনা করেন, বৃষ্টি সপ্তম আকাশ থেকে বর্ষিত হয়। মুষলধারার বর্ষণের মধ্যে থাকে অন্ধকার, বজ্রধ্বনি ও বিদুৎ-চমক । “যাহাতে' সর্বনামটি সাইয়াবুন অথবা সামায়ি শব্দের সঙ্গে সম্পৃক্ত । সামায়ি বা আকাশ শব্দটি পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। যেমন অন্যত্র এরশাদ করা হয়েছে, 'আস্সামা-উ মুনফাতিরুন বিহ্‌।* আরেক স্থানে বলা হয়েছে “ইনফাতারাত জুলমাত।' মর্ম হচ্ছে ঘন পুর্জিভূত অন্ধকার-_ মেঘের, বৃষ্টির, রাতের । বন্ভধ্বনি নির্গত হয় মেঘ থেকে । বিদ্যুৎও বিকিরিত হয় মেঘের মাধ্যমে । বজ্র ও বিদ্যুৎ (র'দ এবং বারক) হচ্ছে শব্দমূল। তাই এগুলোর বহুবচন হয় না। হজরত আলী, হজরত ইবনে আব্বাস এবং অধিকাংশ তাফসীরকার বলেছেন, মেঘ তাফসীরে মাযহারী/৬১ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।