Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ٦٠٤
📝 نص 📖 PDF

মাটির মানুষের প্রতি আল্লাহ্‌ পাকের অনুগ্রহের সীমা পরিসীমা নেই । অন্ত জীবনের প্রস্তুতিপর্ব এই পৃথিবীতে তিনিই প্রেরণ করেছেন আমাদের প্রকৃত সুহৃদ নবী ও রসুলগণকে। এ হচ্ছে তার অপার অনুকম্পা । তাদের মাধ্যমেই এসেছে জ্ঞান, প্রেম ও পথনির্দেশনা। জ্ঞানের পথই প্রকৃত পথ। আর প্রকৃত জ্ঞান হচ্ছে প্রত্যাদেশসঞ্জাত জ্ঞান। মহাগ্রন্থ আল কোরআনই সর্বশেষ প্রত্যাদিষ্ট গ্রন্থ । প্রত্যাদেশ (হী) আর আসবে না। সুতরাং শেষতম, শ্রেষ্ঠতম ও পূর্ণতম রসুল মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামের প্রতি অবতীর্ণ মহাজ্ঞানের আকর এই কোরআনুল করিমের দ্যুতিকেন্দ্রে এসে দীড়াতেই হয় সকলকে । বিশ্বাসীকেও। অবিশ্বাসীকেও। কিন্তু বিশ্বাসীরা পথ পায়। অবিশ্বাসীরা পায় না। বিকৃত বিশ্বাসীরাও পথে থেকে যায়। গন্তব্যের সন্ধান জানে না । আমরা যারা চাই জ্ঞানের উদ্বোধন, চাই পথ ও পথশেষের নির্ভুল সফলতা _- তাদেরকে কোরআনকেন্দ্রিক মানস গঠন করতেই হবে। এর বিকল্প কিছু নেই। অনস্তিত্বর অন্ধকারে আমরা আলো হয়ে ফুটেছি। কার দয়ায়? কার দানে? কার অভিপ্রায়ে? কার মহিমায়, কার পরাক্রমে নিশ্চিত হচ্ছে আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের জীবনোপকরণ ॥ আমাদের রোদনে ও রহস্যে বার বার এ সকল প্রশ্ন নাড়া দিয়ে যায়। অনুসন্ধিৎসার বিরল বাতাসে বার বার আন্দোলিত হতে হতে আমরা এখন এসে পড়েছি একবিংশ শতাব্দীর উপকূলে । সাথে করে এনেছি উত্তরাধিকার, অঙ্গীকার __ মহাযাত্রার, মহাজীবনের | অভিজ্ঞানের অনন্ত অভিযাত্রা অকৃল পাথারের হাতছানি হয়ে আমাদেরই জন্য অপেক্ষমান । যারা যাত্রী তারা কোথায়? এসো মানবতা । এসো বেহেশত থেকে আগত প্রথম মানুষের রক্তপ্রবাহ। এসো শেষতম ও শ্রেষ্ঠতম প্রত্যাদিষ্ট পুরুষের অক্ষয় প্রজ্ঞার উত্তরাধিকার __- এসো গ্রহণ করি আমাদের সত্তার, আত্মার, পিপাসার পরিচয় । প্রত্যাদেশিত পাদপ্রদীপেই তো রয়েছে আমাদের প্রত্যয়িত প্রশ্রয় । সন্তাপবিহীন, স্মলনহীন আশ্রয় । মুর্খতার তিমির ভেদ করে আমাদেরকেই হয়ে উঠতে হবে সূর্যোদয়সম জ্ঞানোদয়ের শাদা ভোর । তাজা প্রত্যুষ। শানিত সকাল। তাই এই অনন্য আধ্যাত্মিক উৎসব। মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণসমৃদ্ধ অমর উদ্যোগ তাফসীরে মাযহারীর বঙ্গ-পদবিক্ষেপ। বাংলাদেশের মর্মমূলে রয়েছে আল্লাহ্‌ প্রেম, নবী প্রেম ও অনন্তজীবনের প্রেম। কিন্তু হৃদয়ের এই অনাবিল আর্তিকে আমরা মান্য করেছি বড় বিলম্বে । নইলে প্রায় তিনশ" বছর আগের এই কালজয়ী সৃষ্টিকে এতদিন পরে বঙ্গ-দর্পণে ও দর্শনে প্রতিবিষ্বিত হতে দেখবো কেনো? তাফসীরে মাযহারী প্রণেতা শ্রদ্ধার কাষী ছানাউল্লাহ্‌ পানিপথী র. ছিলেন প্রথিতযশা আলেম ও আরেফ । ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান জিনুরাইনের অধস্তন বংশধর ছিলেন তিনি । ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাতের |11|.01100119,00|]

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.