দ্বিতীয় আয়াতে একটি প্রকৃষ্ট দৃষ্টান্তের মাধ্যমে তাদের দুর্দশার বিষয়টিকে অধিকতর পরিস্ষুট করে দেয়া হয়েছে। দৃষ্টাত্তটি চমকপ্রদ । তাই বলা হয়েছে 'মাসালুহুম' ৷ বিরল দৃষ্টান্ত উল্লেখের ক্ষেত্রে এরকম শব্দের ব্যবহার দেখা যায়। কামাসালাল্লাজি এর আল্লাজি অর্থ আল্লাজিনা। অন্য আয়াতেও এমতো ব্যবহার দৃষ্ হয়। যেমন,ওয়াখুদ্ তুম কাল্লাজি খাদু- এখানেও "আল্লাজি' 'আল্লাজিনার' অর্থবোধক । অন্যান্য ক্ষেত্রে এরকম শব্দ ব্যবহার বিধিসম্মত নয়। যেমন, আল কাইয়্যুমিন (দন্ডায়মান ব্যক্তিগণ) এর স্থলে আল কাইয়ুম (দন্ডায়মান ব্যক্তি) বলা যায় না। এরকম পার্থক্যের কারণ হিসেবে বলা যায়, আল্লাজি বলার উদ্দেশ্য পূর্বোক্ত বাক্যের উল্লেখিত ব্যক্তিবর্গ । দ্বিতীয় কারণ এই যে, আল্লাজি কোনো পূর্ণ নামপদ নয় বরং এটা যেনো পূর্ণ নামপদের একটি অংশ। আর আংশিক নামপদের বহুবচন হয় না। আল্লাজিনা শব্দটি আল্লাজি এর বহুবচনও নয়। এটি একটি পৃথক নামপদ । তবে এটা কিছুটা ব্যাপক অর্থবাহী। মুনাফিকদের দৃষ্টান্তটি এরকম-যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো। সঙ্গে সঙ্গে চতুর্দিক আলোকিত হয়ে গেলো । আল্লাহ্ তখন সে আলো নিভিয়ে দিলেন। মানুষ পথ চলে আলোতে, আগুনে নয়। তাই আলো অপসারণের কথা বলা হয়েছে। আলো হচ্ছে আগুনের ক্রিয়া । আল্লাহৃতায়ালাই সকল ক্রিয়ার নিয়ন্ত্রক । আলো অপসারণের বিষয়টির সঙ্গে অন্য কোনো রহস্য জড়িত থাকাও সন্ভব। অথবা আলোর অবলুপ্তির বিষয়টিকেই গুরুত্ববহ করে তোলার জন্যই এরকম বাকভঙ্গি ব্যবহৃত হয়েছে। আর এই ক্রিয়াটি বিশেষভাবে সংযুক্ত হয়েছে আল্লাহতায়ালার সঙ্গে। আল্লাহ্ আলো অপসারণ করলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন। আলো অপসারণের কথা বললেই তাদের দৃরবস্থার কথা স্পষ্ট হয়ে উঠতো । কিন্তু এর পরেও অন্ধকারে ফেলে দিলেন বলা হয়েছে। তারপরে বলা হয়েছে, তারা কিছুই দেখেনা । লক্ষ্যণীয় যে, দৃষ্টান্তের শুরুতে এক ব্যক্তির অগ্নি প্রজ্লনের কথা বলা হয়েছে। শেষে উল্লেখ করা হচ্ছে বহুবচন (তাহাদের)। জুলমত বা অন্ধকার শব্দের বিশেষণ রূপে বলা হয়েছে, লা-ইউবস্থিরুন' (দেখতে পায় না)। এরকম বিবরণভঙ্গির উদ্দেশ্য পুঞ্জীভূত অন্ধকারের ভয়াবহতাকে প্রকাশ করা। তারাকা (ফেলে দেয়া) ক্রিয়ার কর্মপদ হচ্ছে লা-ইউবস্থিরুন (দেখতে পায় না)। এটি একটি পূর্ণ অকর্মক ক্রিয়া। এই বিবরণভঙ্গির মাধ্যমে দর্শনক্ষমতাকে অকার্যকর করে দেয়া হয়েছে। দৃষ্টান্তটির মাধ্যমে এটাই বুঝিয়ে দেয়া হয়েছে যে, এক ব্যক্তিকে আল্লাহ্ পাক এক ধরনের হেদায়েত দান করেছিলেন কিন্তু সে তার হেদায়েতের সম্তাবনাকে নষ্ট করে দিয়েছে। সে তার যোগ্যতাকে চিরস্থায়ী কল্যাণের কাজে ব্যবহার করতে পারেনি । যখন তার হেদায়েত লাভের যোগ্যতা সম্পূর্ণ বিনষ্ট হলো, তখন সে হয়ে গেলো দৃষ্টিহীনদের মতো আক্ষেপকারী । পূর্বে আলোচিত আয়াতের ব্যাখ্যা ও প্রমাণ হিসেবে এই আয়াতটিকে দীড় করানো হয়েছে । 'আমরা বিশ্বাস করেছি' এই সত্য বাক্যটি তারা মুখে উচ্চারণ করেছে। সাথে সাথে আত্তরিক অবিশ্বাসের মাধ্যমে তাকে বিনষ্টও করেছে । অথবা ব্যাপারটি এরকম- আল্লাহপাক মুনাফিকদের বিশ্বাসকে আগুনের সঙ্গে তুলনীয় করেছেন। তাফসীরে মাযহারী/৫৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।