Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

ঠান্টাকারী । মুনাফিকদের নিভৃত আলাপনের অবস্থাটি আসলে এরকম- তারা তাদের দলপতিকে বলে, আমরা তো তোমাদেরই দলে । দলপতিরা বলে, তবে তোমরা দ্বীন ও ইমানের দাবী করো কেনো? তারা বলে, (ওঃ এই কথা !)। আমরা তো তাদের সঙ্গে ঠান্টা-মশকরা করে থাকি মাত্র । ২ াতর্গিত 8৮০৮5 2৫১৯৮ 59 49 ১৬৬৮-৪০০৭৪৬৮৫৭ [77] আল্লাহ্‌ তাহাদের সহিত তামাশা করেন, আর তাহাদিগকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘৃরিয়া বেড়াইবার অবকাশ দেন। আল্লাহ তাদের সঙ্গে তামাশা করেন, অর্থ মুনাফিকদের তামাশা মুনাফিকদের দিকেই ফিরিয়ে দেন। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে বাগবী লিখেছেন, আল্লাহ্‌ পাকের তামাশা এরকম-যখন অবিশ্বাসীরা জান্নাতের খোলা দরোজার দিকে এগিয়ে যাবে, ততক্ষণাৎ দরোজা বন্ধ করে দেয়া হবে এবং তাদেরকে আগুনের দিকে হাকিয়ে দেয়া হবে। অন্য একটি বর্ণনায় এসেছে, বিশ্বাসীদের জন্য একটি নূর প্রজ্বলিত করা হবে । সে নূরের আলোয় তারা সহজে পুলসিরাত অতিক্রম করতে পারবেন। আর মুনাফিকদের পুলসিরাত অতিক্রমকালে সেই নূরকে আড়াল করা হবে। আল্লাহপাক এক আয়াতে এরশাদ করেছেন, “ফা দুরিবু বাইনাহুম বি সুয়ারিল্লাহু বাব অতঃপর তাদের মধ্যে একটি প্রাচীর তৈরী হয়ে যাবে, যার দরোজা থাকবে কেবল একটি । হজরত হাসান বলেন, ঠাট্টা তামাশা করার আরেকটি অর্থ হচ্ছে, আল্লাহপাক তাদের প্রতারণা পরিকল্পনাকে মু'যিনদের নিকট প্রকাশ করে দিয়েছেন । কিতাবুস্‌ সিহত গ্রন্থে হাসান থেকে ইবনে আবিদুদ্দুনিয়া বর্ণনা করেছেন-যারা মানুষের সঙ্গে ঠাট্টা-পরিহাস করে, তাদের একজনের জন্য বেহেশতের দরোজা খোলা হবে। তাকে বলা হবে এখানে এসো । যখন সে দরোজায় পৌছে যাবে, তখনই দরোজা বন্ধ করে দেয়া হবে । হাদিসটি মুরসাল এবং হাসান । আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম" বাক্যটি পূর্বোক্ত বাক্যের সাথে সংযোজক অব্যয় ব্যতীতই বর্ণনা করা হয়েছে । এতে করে বুঝা যায়, আল্লাহ্‌পাকই তাদের প্রতিফল দেয়ার জন্য যথেষ্ট । এমতো ক্ষেত্রে মুমিনদের জন্য কোনো প্রতিবাদ করার প্রয়োজন নেই। 'আললাহু ইয়াস্তাহজিউ বিহিম'এর স্থুলে “আল্লাহু মুসতাহ্জিউবিহিম' বলা হয়নি । রহস্য এই যে, তাদের উপহাসের প্রতিফল তাদের প্রতিই পুনঃপুনঃ প্রত্যাবর্তিত হবে। বার বার সর্বনাম (তাহারা, তাহাদের, তাহাদিগকে) ব্যবহারের দ্বারা এই ক্রিয়ার (তামাশা করা) পুনসংঘটনের প্রমাণ পাওয়া যায়। অন্য এক স্থানে আল্লাহতায়ালা এরশাদ করেছেন, 'আওয়ালা ইয়ারাওনা আন্নাহম ইউফতানুনা ফি কুলি আ'মিন মাররতান আওমাররতাইনি'-ওরা কি দেখে না, বৎসরে একবার বা দু'বার তারা বিপদাপদে আপতিত হয় । “ওয়া ইয়ামুদ্ুহম' অর্থ আল্লাহ্‌ পাক তাদেরকে অবসর দান তাফসীরে মাযহারী/৫ ৭ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।